বাংলা: translationQuestions

Updated ? hours ago # views See on DCS Draft Material

2 Corinthians

2 Corinthians 1

2 Corinthians 1:1-2

এই পত্রটি কে লিখেছেন?

পৌল এবং তিমথীয় এই পত্রটি লিখেছেন|

এই পত্রটি কার প্রতি লেখা হয়েছিল?

এটি করিন্থে অবস্থিত ঈশ্বরের মন্ডলীর প্রতি এবং সমগ্র আখায়া দেশের সকল পবিত্রজনের প্রতি লেখা হয়েছিল|

2 Corinthians 1:3

পৌল কিভাবে ঈশ্বরকে বর্ণনা করেছেন?

পৌল ঈশ্বরকে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা; করুনাময় পিতা, এবং সান্তনার ঈশ্বর হিসাবে বর্ণনা করেছেন|

2 Corinthians 1:4-7

আমাদের দুঃখে ঈশ্বর কেন সান্তনা দেন?

তিনি আমাদের সান্তনা দেন যাতে যারা দুঃখে আছে তাদের আমরা সেই একই রকম সান্তনা দিতে পারি, যে ঈশ্বরদত্ত সান্তনায় আমরা সান্তনাপ্রাপ্ত হই|

2 Corinthians 1:8

পৌল এবং তাঁর সঙ্গীরা এশিয়াতে কোন সমস্যার সম্মুখীন হয়েছিলেন?

তাঁরা যতটা বহন করতে পারেন তার থেকেও অতিরিক্তভারে তাঁরা ভারগ্রস্ত হয়ে পরেছিলেন, যাতে তাঁরা মৃত্যুর আশা করছিলেন|

2 Corinthians 1:9-10

কি কারণে পৌল এবং তাঁর সঙ্গীদের উপর মৃত্যু আসছিল?

তাঁদের উপর মৃত্যু এসেছে যাতে, তাঁদের বিশ্বাস নিজেদের উপর না রেখে বরং ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে পারেন|

2 Corinthians 1:11

পৌল করিন্থীয় মন্ডলীকে কিভাবে সাহায্য করতে বলেছেন?

পৌল করিন্থীয় মন্ডলীকে তাদের প্রার্থনার দ্বারা সাহায্য করতে বলেছেন|

2 Corinthians 1:12-13

কিসের জন্য পৌল বলেছিলেন যে তিনি ও তাঁর সঙ্গীরা গর্বিত?

তাঁরা তাঁদের বিচারবুদ্ধির জন্য গর্বিত ছিলেন, যা তাঁরা জগতে নিজেদের পরিচালনা করেছিলেন - এবং বিশেষভাবে করিন্থীয় মন্ডলীর সাথে আচরণের বিষয়ে - ঈশ্বরের থেকে আসা পবিত্রতায় ও সরলতায়, জাগতিক বিজ্ঞতা অনুসারে নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দ্বারা|

2 Corinthians 1:14

আমাদের প্রভু যীশুর দিনে কি ঘটবে বলে পৌল নিশ্চিত ছিলেন?

তিনি নিশ্চিত ছিলেন যে সেই দিনে পৌল এবং তাঁর সঙ্গীরা করিন্থীয় পবিত্রজনের গর্বের কারণ হবেন|

2 Corinthians 1:15-21

করিন্থীয় পবিত্রজনদের সাথে সাক্ষাত করার জন্য পৌল কতবার পরিকল্পনা করছিলেন?

তিনি তাদের সাথে সাক্ষাত করার জন্য দুইবার পরিকল্পনা করছিলেন|

2 Corinthians 1:22

খ্রীষ্ট যে আমাদের হৃদয়ে আত্মাকে দিয়েছেন তার কারণ কি?

তিনি আমাদের পরে যা দেবেন তার একটি বায়না বা বন্ধক হিসাবে আত্মাকে দিয়েছেন|

2 Corinthians 1:23

পৌল কেন করিন্থীয়তে আসেননি?

তিনি করিন্থীয়তে আসেননি যাতে তিনি তাদের প্রতি দয়াপরায়ন হতে পারেন|

2 Corinthians 1:24

পৌল কি বললেন যে তিনি এবং তিমথীয় করিন্থীয় মন্ডলীর সাথে কি করছেন এবং কি করছেন না?

পৌল বলেন তাদের বিশ্বাস কিরকম হওয়া উচিত তা নিয়ে তাঁরা নিয়ন্ত্রণ করতে চান নি, কিন্তু তাঁরা তাদের আনন্দের জন্য করিন্থীয় মন্ডলীর সাথে কাজ করছিলেন|

2 Corinthians 2

2 Corinthians 2:1-2

পৌল করিন্থীয় মন্ডলীতে না গিয়ে কোন পরিস্থিতিকে এড়িয়ে চলতে চেয়েছেন?

পৌল দুঃখ নিয়ে করিন্থীয় মন্ডলীতে যাওয়া এড়িয়ে গেছেন|

2 Corinthians 2:3

কেন পৌল করিন্থীয় মন্ডলীর কাছে তাঁর আগের পত্রে যেরকম লিখেছিলেন তেমনি লিখলেন?

তিনি লিখলেন যেমন তিনি আগে লিখেছিলেন যাতে তিনি যখন তাদের কাছে আসেন, যাদের তাঁকে আনন্দিত করা উচিত তাদের দ্বারা তিনি আঘাত না পান।

2 Corinthians 2:4-5

পৌল যখন আগে করিন্থীয়দের কাছে লিখেছিলেন, তখন তাঁর মনের অবস্থা কিরকম ছিল?\n

তিনি মহা ক্লেশ এবং হৃদয়ের যন্ত্রণার মধ্যে ছিলেন|

কেন পৌল করিন্থীয় মন্ডলীতে এই চিঠি লিখেছিলেন?\n

তিনি তাদের লিখেছিলেন যাতে তাদের প্রতি তাঁর ভালবাসার গভীরতা তারা জানতে পারে।

2 Corinthians 2:6

করিন্থীয় পবিত্রজনেরা যাকে শাস্তি দিয়েছিল এখন তার প্রতি তাদের কি করা উচিত বলে পৌল বললেন?

পৌল বলেছিলেন যে তাদের সেই ব্যক্তিকে ক্ষমা করা এবং সান্ত্বনা দেওয়া উচিত।

2 Corinthians 2:7-8

কেন পৌল বলেছিলেন যে করিন্থীয় পবিত্রজনদের ক্ষমা করা উচিত এবং তারা যাকে শাস্তি দিয়েছে তাকে সান্ত্বনা দেওয়া উচিত?

এটি ছিল যাতে তারা যাকে শাস্তি দিয়েছিল সে অত্যন্ত দুঃখে অভিভূত না হয়।

2 Corinthians 2:9-10

পৌলের করিন্থীয় মন্ডলীর কাছে লেখার আরেকটি কারণ কি?

পৌল তাদের পরীক্ষা করার জন্য এবং তারা সবকিছুতে বাধ্য কিনা তা খুঁজে বের করার জন্য তাদের কাছে লিখেছিলেন।

2 Corinthians 2:11-12

করিন্থীয় মন্ডলীর জন্য কেন এটা গুরুত্বপূর্ণ ছিল যে, তারা যাকে ক্ষমা করেছে, পৌল এবং খ্রীষ্টের উপস্থিতিতেও তাকে ক্ষমা করা হয়েছে?\n

এটা ছিল যাতে শয়তান তাদের সাথে প্রতারণা না করে।

2 Corinthians 2:13

কেন পৌল ত্রোয়া শহরে গিয়ে মানসিক শান্তি পাননি?\n

ত্রোয়াতে তাঁর ভাই তীতকে খুঁজে না পাওয়ার কারণে তাঁর মনে শান্তি ছিল না|

2 Corinthians 2:14-16

পৌল এবং তাঁর সঙ্গীদের মাধ্যমে ঈশ্বর কি করেছিলেন?\n

পৌল এবং তাঁর সঙ্গীদের মাধ্যমে ঈশ্বর খ্রীষ্টের জ্ঞানের মিষ্টি সুগন্ধ সর্বত্র ছড়িয়ে দেন।

2 Corinthians 2:17

পৌল কিভাবে বলেছিলেন যে যারা লাভের জন্য ঈশ্বরের বাক্য বিক্রি করেছে এমন অনেক লোকের থেকে তিনি এবং তাঁর সঙ্গীরা আলাদা?\n\r

পৌল এবং তাঁর সঙ্গীরা ভিন্ন ছিলেন যে তাঁরা বিশুদ্ধ উদ্দেশ্যের সাথে কথা বলেছিলেন, যেমন ঈশ্বরের কাছ থেকে প্রেরিত হয়েছিলেন, ঈশ্বরের উপস্থিতিতে খ্রীষ্টে কথা বলেছিলেন|

2 Corinthians 3

2 Corinthians 3:2-3

পৌল এবং তাঁর সঙ্গীদের কাছে কোন সুপারিশপত্র ছিল?\n

করিন্থের পবিত্রজনেরাই ছিলেন তাঁদের সুপারিশের চিঠি, যা সকল লোকের দ্বারা পরিচিত এবং পড়া হয়েছিল।

2 Corinthians 3:4-5

পৌল এবং তাঁর সঙ্গীদের খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের উপর কি আস্থা ছিল?\n

তাঁদের আস্থা তাঁদের নিজেদের যোগ্যতার উপর ছিল না, কিন্তু প্রাচুর্যে ছিল যা ঈশ্বর তাঁদেরকে প্রদান করেন|

2 Corinthians 3:6

নতুন নিয়মের ভিত্তি কি ছিল যার জন্য ঈশ্বর পৌল এবং তাঁর সঙ্গীদের পরিচারক হওয়ার যোগ্যতা দিয়েছিলেন?\n

নতুন নিয়মের ভিত্তি আত্মার উপর ছিল, যিনি জীবন দেন; সেই অক্ষর নয়, যা বধ করে।

2 Corinthians 3:7-8

কেন ইস্রায়েলের লোকেরা সরাসরি মোশির মুখের দিকে তাকাতে পারেনি?\n

তাঁর মুখের তেজের জন্য তারা সরাসরি তাঁর মুখের দিকে তাকাতে পারেনি, যে তেজ বিবর্ণ হয়ে যাচ্ছিল|\n

2 Corinthians 3:9-13

কোনটির মহিমা বেশি হবে, দন্ডাজ্ঞার পরিচর্যা নাকি ধার্মিকতার সেবা?\n

ধার্মিকতার পরিচর্যায় মহিমা অনেক বেশি সমৃদ্ধ হয়।

2 Corinthians 3:14

কিভাবে ইস্রায়েলের মন উন্মুক্ত করা যায় এবং তাদের অন্তর থেকে আবরণ সরানো যায়?\n

ইস্রায়েল যখন প্রভু খ্রীষ্টের দিকে ফিরে আসে তখনই তাদের মন উন্মুক্ত হয় এবং আবরণ উঠিয়ে নেওয়া হয়।

2 Corinthians 3:15

কোন সমস্যাটি আজও ইস্রায়েলের লোকেদের জন্য রয়ে যায় যখনই মোশির পুরানো চুক্তিটি পড়া হয়?\n

তাদের সমস্যা হল তাদের মন বদ্ধ এবং তাদের অন্তরের উপর একটি আবরণ রয়েছে।

2 Corinthians 3:16

কিভাবে ইস্রায়েলের মন উন্মুক্ত করা যায় এবং তাদের অন্তর থেকে আবরণ সরানো যায়?

ইস্রায়েল যখন প্রভু খ্রীষ্টের দিকে ফিরে আসে তখনই তাদের মন উন্মুক্ত হয় এবং আবরণ উঠিয়ে নেওয়া হয়।

2 Corinthians 3:17

প্রভুর আত্মার সাথে কি উপস্থিত থাকে?\n

যেখানে প্রভুর আত্মা আছেন, সেখানে স্বাধীনতা আছে।

2 Corinthians 3:18

যারা প্রভুর মহিমা দেখছে তারা কিসের মধ্যে রূপান্তরিত হচ্ছে?\n

তারা এক মাত্রা থেকে অন্য মাত্রায় একই মহিমাময় সাদৃশ্যে রূপান্তরিত হচ্ছে।\n

2 Corinthians 4

2 Corinthians 4:1

কেন পৌল এবং তাঁর সঙ্গীরা নিরুৎসাহিত হননি?\n

তাঁদের পরিচর্যার কারণে এবং তাঁরা করুণা পেয়েছিলেন বলে তাঁরা নিরুৎসাহিত হননি।

2 Corinthians 4:2

কোন বিষয়গুলি পৌল এবং তাঁর সঙ্গীরা ত্যাগ করেছিলেন?

তাঁরা লজ্জাজনক এবং গোপন পথ পরিত্যাগ করেছিলেন। তাঁরা ধূর্ততায় চলেননি এবং ঈশ্বরের বাক্যকে ভুলভাবে ব্যবহার করেননি।\r

পৌল এবং তাঁর মত যারা, তারা কিভাবে ঈশ্বরের দৃষ্টিতে প্রত্যেকের বিবেকের কাছে নিজেদের সুপারিশ করেছিলেন?\n

তাঁরা সত্যকে উপস্থাপন করে এটি করেছেন।

2 Corinthians 4:3

কার কাছে সুসমাচার আবৃত রয়েছে?\n

যারা ধ্বংস হচ্ছে তাদের কাছে এটি আবৃত|

2 Corinthians 4:4

যারা ধ্বংস হচ্ছে তাদের কাছে সুসমাচার কেন আবৃত?

এটি আবৃত কারণ এই জগতের দেবতা তাদের অবিশ্বাসী মনকে অন্ধ করে দিয়েছে তাই তারা সুসমাচারের আলো দেখতে পাচ্ছে না।

2 Corinthians 4:5-6

পৌল এবং তাঁর সঙ্গীরা যীশু সম্পর্কে এবং নিজেদের সম্পর্কে কী ঘোষণা করেছিলেন?

তাঁরা খ্রীষ্ট যীশুকে প্রভু হিসাবে এবং নিজেদেরকে যীশুর জন্য করিন্থীয় মন্ডলীর সেবক হিসাবে ঘোষণা করেছিলেন।

2 Corinthians 4:7-9

কেন পৌল এবং তাঁর সঙ্গীদের মাটির পাত্রে এই ধন ছিল?

তাঁদের কাছে মাটির পাত্রে এই ধন ছিল যাতে এটি স্পষ্ট হয় যে অতীব মহান শক্তি ঈশ্বরের, তাঁদের নয়।

2 Corinthians 4:10-13

কেন পৌল এবং তাঁর সঙ্গীরা যীশুর মৃত্যুকে তাঁদের দেহে বহন করেছিলেন?\n

তাঁরা যীশুর মৃত্যুকে তাঁদের দেহে বহন করেছিলেন যাতে তাঁদের দেহে যীশুর জীবনও প্রকাশ পায়।

2 Corinthians 4:14

যিনি প্রভু যীশুকে পুনরুত্থিত করেছেন তাঁর সামনে কাদের উঠাবেন এবং উপস্থিত করবেন?\n

পৌল এবং তাঁর সঙ্গীরা এবং সেইসাথে করিন্থীয় পবিত্রিজনদেরকে তাঁর সামনে আনা হবে যিনি প্রভু যীশুকে উত্থাপন করেছিলেন।

2 Corinthians 4:15

বহু মানুষের মধ্যে অনুগ্রহ ছড়িয়ে পড়ার ফলে কি হবে?\n

বহু মানুষের কাছে অনুগ্রহ ছড়িয়ে পড়ায়, ঈশ্বরের মহিমায় ধন্যবাদ জ্ঞাপন বৃদ্ধি পাবে৷

2 Corinthians 4:16-18

কেন পৌল এবং তাঁর সঙ্গীদের নিরুৎসাহিত হওয়ার কারণ ছিল?\n

তাঁদের নিরুৎসাহিত হওয়ার কারণ ছিল কারণ, বাহ্যিকভাবে, তাঁরা ছিলেন ক্ষয়প্রাপ্ত|\n

কেন পৌল এবং তাঁর সঙ্গীরা নিরুৎসাহিত হননি?\n

তাঁরা নিরুৎসাহিত হননি কারণ অভ্যন্তরীণভাবে তাঁরা দিনে দিনে নতুন হয়ে উঠছিলেন। এছাড়াও, তাঁদের ক্ষণস্থায়ী, হালকা দুঃখ তাঁদেরকে এক চিরন্তন গৌরবের জন্য প্রস্তুত করছিল যা সমস্ত পরিমাপকে ছাড়িয়ে যায়। অবশেষে, তাঁরা অদৃশ্য অনন্তকালীন জিনিস লক্ষ্য করছিলেন|

2 Corinthians 5

2 Corinthians 5:1-3

পৌল কি বিষয়ে বলেছিলেন যে আমাদের পার্থিব বাসস্থান ধ্বংস হয়ে গেলে আমাদের এখনও রয়েছে?\n

পৌল বলেছিলেন যে আমাদের ঈশ্বরের কাছ থেকে একটি ভবন আছে, এমন একটি বাড়ি যা মানুষের হাতে তৈরি নয়, কিন্তু স্বর্গে একটি চিরন্তন বাড়ি রয়েছে।\n

2 Corinthians 5:4

কেন পৌল বলেছিলেন যে আমরা এই তাঁবুতে থাকাকালীন কান্নাকাটি করি?

পৌল এই কথা বলেছিলেন কারণ এই তাঁবুতে থাকাকালীন আমরা ভারাক্রান্ত হয়েছি, তাই পোশাক পরিধান করতে চাই যাতে যা মরণশীল তা জীবনের দ্বারা শোষিত হয়।

2 Corinthians 5:5-7

যা ঘটতে চলেছে তার প্রতিশ্রুতি হিসেবে ঈশ্বর আমাদেরকে কি দিয়েছেন?\n

যা ঘটতে চলেছে তার প্রতিশ্রুতি হিসাবে ঈশ্বর আমাদেরকে আত্মা দিয়েছেন।

2 Corinthians 5:8

পৌল কি দেহে নাকি বরং প্রভুর সঙ্গে বাস করতে চান?\n

পৌল বলেন,"আমরা বরং শরীর থেকে দূরে এবং প্রভুর সাথে বাস করতে চাই"।

2 Corinthians 5:9

পৌল এর লক্ষ্য কি ছিল?

পৌল প্রভুকে খুশি করাই তাঁর লক্ষ্য বানিয়েছিলেন।

2 Corinthians 5:10

পৌল কেন প্রভুকে খুশি করাকেই তাঁর লক্ষ্য করেছেন?

পৌল এটিকে তাঁর লক্ষ্য করেছেন কারণ আমাদের সকলকে অবশ্যই খ্রীষ্টের বিচারাসনের সামনে উপস্থিত হতে হবে, দেহের দ্বারা যা করা হয়েছে তার ফল গ্রহনের জন্য, তা ভাল হোক বা খারাপ হোক।

2 Corinthians 5:11

কেন পৌল এবং তাঁর সঙ্গীরা লোকেদের বোঝালেন?\n

তাঁরা প্রভুর ভয় জানতেন বলে লোকেদের বোঝালেন৷\n

2 Corinthians 5:12-14

পৌল বলেছিলেন যে তাঁরা পুনরায় করিন্থীয় পবিত্রজনদের কাছে তাঁদের সুপারিশ করছেন না| তাহলে তাঁরা কী করছিলেন?\n

তাঁরা করিন্থীয় পবিত্রজনদেরকে তাঁদের নিয়ে গর্ব করার যুক্তি দিচ্ছিলেন, যাতে করিন্থীয় পবিত্রজনদের কাছে তাদের জন্য উত্তর থাকতে পারে, যারা চেহারা নিয়ে গর্ব করে কিন্তু হৃদয়ে যা রয়েছে তা নিয়ে নয়।

2 Corinthians 5:15

যেহেতু খ্রীষ্ট সকলের জন্য মৃত্যুবরণ করেছেন, তাই যারা বেঁচে আছে তাদের কি করা উচিত?\n

তাদের নিজেদের জন্য আর বেঁচে থাকা উচিত নয়, কিন্তু তাঁর জন্য যিনি মারা গেছেন এবং পুনরুত্থিত হয়েছেন৷\n

2 Corinthians 5:16

কোন মানদণ্ডে পবিত্রজনেরা আর কাউকে বিচার করেন না?

পবিত্রজনেরা আর মানবিক মান দিয়ে কাউকে বিচার করেন না|\n

2 Corinthians 5:17-18

খ্রীষ্টেতে যে কোন ব্যক্তির কি ঘটে?

সে এক নতুন সৃষ্টি। পুরানো বিষয়গুলি চলে গেছে, নতুন বিষয় এসেছে।

2 Corinthians 5:19

খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর যখন মানুষকে নিজের সাথে মিলিত করেন, তখন ঈশ্বর তাদের জন্য কী করেন?

ঈশ্বর তাদের বিরুদ্ধে তাদের পাপপূর্ণ অপরাধগুলি গণনা করেন না, এবং তিনি তাদের উপর মিলনের বার্তার ভার দেন|

2 Corinthians 5:20

খ্রীষ্টের নিযুক্ত প্রতিনিধি হিসাবে, পৌল এবং তাঁর সঙ্গীদের করিন্থীয়দের প্রতি কি আবেদন ছিল?\n

করিন্থীয়দের কাছে তাঁদের আবেদন যে খ্রীষ্টের নিমিত্ত ঈশ্বরের সাথে মিলিত হতে হবে!

2 Corinthians 5:21

কেন ঈশ্বর খ্রীষ্টকে আমাদের পাপের বলিস্বরূপ করেছিলেন?\n

খ্রীষ্টেতে আমরা যেন ঈশ্বরের ধার্মিকতাস্বরূপ হই তাই ঈশ্বর এটা করেছিলেন৷

2 Corinthians 6

2 Corinthians 6:1

পৌল এবং তাঁর সঙ্গীরা করিন্থীয়দের কাছে কি না করার অনুরোধ করেছিলেন?

তাঁরা করিন্থীয়দের কাছে ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ না করার জন্য অনুরোধ করেছিলেন।

2 Corinthians 6:2

অনুকূল সময় কখন? পরিত্রাণের দিন কখন?\n

এখন অনুকূল সময়। এখন পরিত্রাণের দিন|

2 Corinthians 6:3

পৌল এবং তাঁর সঙ্গীরা কেন কারোর সামনে বাধাস্বরূপ হন না?\n

তাঁরা কারোর সামনে বাধাস্বরূপ হন না, কারণ তাঁরা তাঁদের পরিচর্যাকে কলঙ্কিত করতে চাননি।\n

2 Corinthians 6:4-7

পৌল এবং তাঁর সঙ্গীদের কর্ম কি প্রমাণ করে?

তাঁদের কর্ম প্রমাণ করে তাঁরা ঈশ্বরের দাস|

পৌল এবং তাঁর সঙ্গীরা সহ্য করেছিলেন এমন কয়েকটি বিষয় কি কি?

তাঁরা ক্লেশ, অনাটন, সংকট, প্রহার, কারাবরণ, দাঙ্গা, কঠোর পরিশ্রম, নিদ্রাহীন রাত এবং ক্ষুধা সহ্য করেছেন।

2 Corinthians 6:8-10

যদিও পৌল এবং তাঁর সঙ্গীরা সত্যবাদী ছিলেন, তবুও তাঁরা কিসের জন্য অভিযুক্ত হয়েছিলেন?

তাঁদের প্রতারক হিসাবে অভিযুক্ত করা হয়েছিল|

2 Corinthians 6:11-12

পৌল করিন্থীয়দের সাথে কি বিনিময় করতে চান?

পৌল বলেছিলেন যে তাঁর হৃদয় করিন্থীয়দের প্রতি প্রশস্ত ছিল এবং ন্যায্য বিনিময়ে পৌল চেয়েছিলেন যে করিন্থীয় পবিত্রজনেরাও পৌল এবং তাঁর সঙ্গীদের প্রতি তাদের হৃদয় প্রশস্ত করুক।

2 Corinthians 6:13

পৌল করিন্থীয়দের সাথে কি বিনিময় করতে চান?

পৌল বলেছিলেন যে তাঁদের হৃদয় করিন্থীয়দের প্রতি প্রশস্ত ছিল এবং ন্যায্য বিনিময়ে পৌল চেয়েছিলেন যে করিন্থীয় পবিত্রজনেরাও পৌল এবং তাঁর সঙ্গীদের প্রতি তাদের হৃদয় প্রশস্ত করুক।

2 Corinthians 6:14-16

কেন করিন্থীয় পবিত্রজনদের অবিশ্বাসীদের সাথে একত্রে বদ্ধ উচিত নয়, পৌল তার কি কারণ দেন?\n

পৌল নিম্নলিখিত কারণগুলি দিয়েছেন: ধার্মিকতার সাথে অনাচারের কি সম্পর্ক রয়েছে? আলোর কি অন্ধকারের সাথে সহভাগিতা আছে? খ্রীষ্ট কি বলীয়ালের সাথে একমত হতে পারেন? একজন অবিশ্বাসীর সাথে বিশ্বাসীর কি ভাগ আছে? ঈশ্বরের মন্দির এবং মূর্তির মধ্যে কি চুক্তি হতে পারে?

2 Corinthians 6:17-18

প্রভু তাদের জন্য কি করবেন যাদের তিনি বলেন "তাদের মধ্যে থেকে বেরিয়ে এসো ও আলাদা হয়ে যাও, আর কোন অপবিত্র জিনিস স্পর্শ করো না..."?\n

প্রভু বলেছেন তিনি তাদের স্বাগত জানাবেন। তিনি তাদের পিতা হবেন এবং তারা হবে তাঁর পুত্র ও কন্যা।\n

2 Corinthians 7

2 Corinthians 7:1

পৌল কিভাবে বলেন যে আমাদের নিজেদেরকে শুদ্ধ করতে হবে?\n

আমাদের নিজেদেরকে এমন সব কিছু থেকে শুদ্ধ করতে হবে যা আমাদেরকে শরীর এবং আত্মায় অশুচি করে তোলে।

2 Corinthians 7:2

পৌল কি চেয়েছিলেন যে করিন্থীয় পবিত্রজনেরা তাঁর এবং তাঁর সঙ্গীদের জন্য করুক?\n

পৌল তাদের প্রতি চেয়েছিলেন, "আমাদের জন্য স্থান প্রস্তুত করো"!

2 Corinthians 7:3-5

করিন্থীয় পবিত্রজনদের জন্য পৌলের কি উৎসাহের বাক্য ছিল?\n

পৌল করিন্থীয় পবিত্রজনদের বলেছিলেন যে তারা তাঁর এবং তাঁর সঙ্গীর হৃদয়ে আছে, একসাথে মরতে এবং একসাথে বাঁচতে। পৌল তাদের আরও বলেছিলেন যে তিনি তাদের উপর খুব আস্থা রাখেন এবং তাদের জন্য গর্বিত।

2 Corinthians 7:6-7

পৌল এবং তাঁর সঙ্গীদের ঈশ্বর কি সান্ত্বনা দিয়েছিলেন যখন তাঁরা মাকিদনিয়া এসেছিলেন এবং সবদিকে সমস্যায় পড়েছিলেন - বাইরে দ্বন্দ্ব এবং অন্তরে ভয়?\n

তীতের আগমনের মাধ্যমে ঈশ্বর তাঁদের সান্ত্বনা দিয়েছিলেন, করিন্থীয় পবিত্রজনেদের কাছ থেকে তীত যে সান্ত্বনা পেয়েছিলেন তার বিবরণ দ্বারা এবং পৌলের জন্য করিন্থীয়দের মহান অনুরাগ এবং তাদের দুঃখ ও গভীর উদ্বেগের দ্বারা।

2 Corinthians 7:8

করিন্থীয় পবিত্রজনেদের মধ্যে পৌলের পূর্বের চিঠি কি জন্ম দিয়েছিল?\n

পৌলের পূর্বের চিঠির প্রতিক্রিয়ায় করিন্থীয় পবিত্রজনেরা অনুশোচনায় দুঃখগ্রস্ত হয়ে পড়েছিল|

2 Corinthians 7:9-11

করিন্থীয় পবিত্রজনদের মধ্যে ঈশ্বরীয় দুঃখ কি জন্ম দিয়েছিল?\n

দুঃখ তাদের মধ্যে অনুতাপ নিয়ে আসে।

2 Corinthians 7:12

কেন পৌল বলেছিলেন যে তিনি তাঁর আগের চিঠি করিন্থীয় পবিত্রজনদের কাছে লিখেছিলেন?\n

পৌল বললেন যে তিনি লিখেছিলেন যাতে পৌল এবং তাঁর সঙ্গীদের প্রতি করিন্থীয় পবিত্রজনদের আন্তরিকতা ঈশ্বরের দৃষ্টিতে করিন্থীয় পবিত্রজনদের প্রত্যক্ষ হয়।\n

2 Corinthians 7:13-14

তীত কেন আনন্দিত ছিলেন?\n

তিনি আনন্দিত ছিলেন কারণ সমস্ত করিন্থীয় পবিত্রজনের দ্বারা তাঁর আত্মা আপ্যায়িত হয়েছিল।

2 Corinthians 7:15-16

কেন করিন্থীয় পবিত্রজনদের প্রতি তীতের স্নেহ আরও বেশি বেড়েছে?\n

করিন্থীয় পবিত্রজনদের প্রতি তীতের স্নেহ আরও বেড়ে গিয়েছিল, কারণ তিনি সমস্ত করিন্থীয় পবিত্রজনদের আনুগত্যের কথা স্মরণ করেছিলেন আর তারা তাঁকে ভয়ে ও সকম্পের সাথে স্বাগত জানিয়েছিল।

2 Corinthians 8

2 Corinthians 8:1

পৌল করিন্থীয় ভাই ও বোনেদের কি জানতে চেয়েছিলেন?\n

পৌল তাদের ঈশ্বরের অনুগ্রহ সম্পর্কে জানতে চেয়েছিলেন যা মাকিদনিয়া মন্ডলীকে দেওয়া হয়েছিল৷

2 Corinthians 8:2-5

মাকিদনিয়া মন্ডলীগুলি দুঃখের মহান পরীক্ষার সময় কি করেছিল আর যদিও তারা অত্যন্ত দরিদ্র ছিল?\n

তারা উদারতার মহান ধন উৎপন্ন করেছিল।

2 Corinthians 8:6

পৌল তীতকে কি করতে অনুরোধ করেছিলেন?\n

করিন্থীয় পবিত্রজনদের পক্ষ থেকে অনুগ্রহের এই কাজটি সম্পূর্ণ করার জন্য পৌল তীতকে অনুরোধ করেছিলেন।

2 Corinthians 8:7-11

করিন্থীয় বিশ্বাসীরা আর কিসে সমৃদ্ধ ছিল?\n

তারা বিশ্বাসে, কথায়, জ্ঞানে, সমস্ত অধ্যবসায় এবং পৌলের প্রতি তাদের ভালবাসায় সমৃদ্ধ ছিল৷

2 Corinthians 8:12

পৌল কোন বিষয়টিকে বলেন উত্তম এবং গ্রহণযোগ্য?\n

পৌল বলেন যে করিন্থীয় পবিত্রজনরা সেই কাজটি করতে প্রস্তুত থাকা হল উত্তম এবং গ্রহণযোগ্য বিষয়।

2 Corinthians 8:13-15

পৌল কি চান যে এই কাজটি এমনভাবে করা হোক যাতে অন্যরা স্বস্তি পায় এবং করিন্থীয় পবিত্রজনদের বোঝা হয়?\n

না। পৌল বলেছিলেন যে এই বর্তমান সময়ে করিন্থীয়দের প্রাচুর্য তাদের (অন্যান্য পবিত্রজনদের) যা প্রয়োজন তা সরবরাহ করবে আর যাতে তাদের প্রাচুর্য করিন্থীয় পবিত্রজনদের প্রয়োজনও সরবরাহ করতে পারে এবং এর ফলে ন্যায্যতা বজায় থাকে।\n

2 Corinthians 8:16-19

ঈশ্বর তীতের হৃদয়ে সেই একই আন্তরিক যত্ন দেওয়ার পরে তীত কি করেছিলেন, যে যত্ন পৌলের করিন্থীয় পবিত্রজনদের জন্য ছিল?\n

তীত পৌলের আবেদন গ্রহণ করেছিলেন এবং এটি সম্পর্কে খুব আন্তরিক হয়েছিলেন, তিনি নিজের ইচ্ছায় করিন্থীয় পবিত্রজনদের কাছে এসেছিলেন।

2 Corinthians 8:20-23

উদারতার বিষয়ে পৌল তাঁর কাজের মধ্যে কি এড়াতে সতর্ক ছিলেন?\n

পৌল তাঁর কাজ সম্পর্কে কাউকে অভিযোগ করার কারণ না দিতে সতর্ক ছিলেন|

2 Corinthians 8:24

পৌল অন্য মন্ডলীর দ্বারা করিন্থীয় পবিত্রজনদের কাছে পাঠানো ভাইদের বিষয়ে তাদের কি করতে বলেছিলেন?\n

পৌল করিন্থীয় মন্ডলীকে তাদের ভালবাসা দেখাতে বলেছিলেন এবং অন্যান্য মন্ডলীর মধ্যে পৌল কেন করিন্থীয় মন্ডলী সম্পর্কে গর্ব করেছিলেন তা তাদের দেখাতে বলেছিলেন|

2 Corinthians 9

2 Corinthians 9:1-2

পৌল কি সম্পর্কে বলেছেন যে করিন্থীয় পবিত্রজনদের কাছে লেখার প্রয়োজন নেই?

পৌল বলেছেন পবিত্রজনদের পরিচর্যার বিষয়ে তাদের লেখার প্রয়োজন নেই|

2 Corinthians 9:3

কেন পৌল ভাইদের করিন্থে পাঠালেন?\n

তিনি ভাইদের পাঠিয়েছিলেন যাতে করিন্থীয় পবিত্রজন সম্পর্কে তাঁর গর্ব নিরর্থক না হয়, এবং যাতে করিন্থীয় পবিত্রজনরা প্রস্তুত থাকেন, যেমন পৌল তাদের হতে বলেছিলেন|

2 Corinthians 9:4-5

কেন পৌল ভাইদের করিন্থীয় পবিত্রজনদের কাছে যেতে এবং করিন্থীয়রা যে উপহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তার আগাম ব্যবস্থা করার জন্য অনুরোধ করা প্রয়োজন মনে করেছিলেন?\n

পৌল ভেবেছিলেন এটি প্রয়োজনীয় যাতে পৌল এবং তাঁর সঙ্গীরা লজ্জায় না পড়েন যদি কোনো মাকিদনীয় পৌলের সঙ্গে এসে করিন্থীয়দের অপ্রস্তুত অবস্থায় পায়৷ পৌল চেয়েছিলেন করিন্থীয়রা যেন স্বচ্ছন্দে উপহারের সাথে প্রস্তুত থাকে এবং এমন নয় যে করিন্থীয়রা তা দিতে বাধ্য হয়েছে।\n

2 Corinthians 9:6

পৌল তাদের দেওয়ার দৃষ্টিভঙ্গি হিসাবে কি বলেন?\n

পৌল বলেন দৃষ্টিভঙ্গিটি হল: "যে অল্প বপন করে সে অল্পই কাটবে, এবং যে প্রচুর পরিমাণে বপন করে সেও প্রচুর পরিমাণে কাটবে"|

2 Corinthians 9:7-9

কিভাবে প্রত্যেককে দিতে হয়?

প্রত্যেকে যেভাবে তার হৃদয়ে পরিকল্পনা করেছে সেভাবে দান করতে হবে - জোর করে বাধ্যবাধকতার সঙ্গে বা দুঃখপূর্ণভাবে নয়, যখন সে দেয়|

2 Corinthians 9:10-12

যিনি বীজ বপনকারীর জন্য বীজ এবং খাবারের জন্য রুটি প্রদান করেন তিনি করিন্থীয় পবিত্রজনদের জন্য কি করতে যাচ্ছেন?\n

সেইজন বপনের জন্য তাদের বীজ সরবরাহ ও বৃদ্ধি করতে এবং তাদের ধার্মিকতার ফসল বাড়াতে যাচ্ছিলেন। তারা সব উপায়ে সমৃদ্ধ হতে চলেছে যাতে তারা উদার হতে পারে।

2 Corinthians 9:13

কিভাবে করিন্থীয় পবিত্রজনেরা ঈশ্বরকে মহিমান্বিত করেছিল?

তারা খ্রীষ্টের সুসমাচারের প্রতি তাদের স্বীকারোক্তি এবং তাদের উপহারের উদারতার দ্বারা ঈশ্বরকে মহিমান্বিত করেছিল।

2 Corinthians 9:14-15

কেন অন্যান্য পবিত্রজনেরা করিন্থীয় পবিত্রজনদের জন্য আকাঙ্ক্ষা করেছিল কারণ তারা তাদের জন্য প্রার্থনা করেছিল?\n

করিন্থীয়দের উপর ঈশ্বরের অত্যাধিক মহান অনুগ্রহের কারণে তারা তাদের জন্য আকাঙ্ক্ষা করেছিল৷

2 Corinthians 10

2 Corinthians 10:2-3

পৌল করিন্থীয় পবিত্রজনদের কাছে কি বিনতি করেছিলেন?

পৌল তাদের কাছে বিনতি করেছিলেন যে তিনি যখন তাদের সাথে উপস্থিত ছিলেন, তাঁকে যেন আত্মবিশ্বাসের সাথে সাহসী হতে না হয়।

কোন উপলক্ষ্যে পৌল ভেবেছিলেন যে তাঁকে আত্মবিশ্বাসের সাথে সাহসী হতে হবে?

পৌল ভেবেছিলেন যে তাঁকে আত্মবিশ্বাসের সাথে সাহসী হতে হবে, যখন তিনি তাদের বিরোধিতা করেছিলেন যারা মনে করেছিল যে পৌল এবং তাঁর সঙ্গীরা মাংসের বশে জীবনযাপন করছেন|

2 Corinthians 10:4-7

পৌল এবং তাঁর সঙ্গীরা যখন যুদ্ধ করেছিলেন, তখন তাঁরা কোন ধরনের অস্ত্র ব্যবহার করেননি?

পৌল এবং তাঁর সঙ্গীরা যখন যুদ্ধ করেছিলেন তখন তাঁরা মাংসিক অস্ত্র ব্যবহার করেননি।\n

পৌলের ব্যবহার করা অস্ত্রের কি করার ক্ষমতা ছিল?\n

পৌল যে অস্ত্রগুলি ব্যবহার করেছিলেন তাতে দুর্গগুলি ধ্বংস করার জন্য স্বর্গীয় শক্তি ছিল।

2 Corinthians 10:8-9

কি কারণে প্রভু পৌল এবং তাঁর সঙ্গীদের কর্তৃত্ব দেন?

প্রভু পৌল এবং তাঁর সঙ্গীদের কর্তৃত্ব দিয়েছেন যাতে তাঁরা করিন্থীয় পবিত্রজনদের ধ্বংস নয় কিন্তু গড়ে তুলতে পারে।\n

2 Corinthians 10:10

পৌল এবং তাঁর চিঠি সম্পর্কে কিছু লোক কি বলছে?

কেউ কেউ বলছিল যে পৌলের চিঠিগুলি গুরুতর এবং শক্তিশালী, কিন্তু শারীরিকভাবে তিনি দুর্বল এবং তাঁর বক্তব্য শোনার যোগ্য ছিল না।

2 Corinthians 10:11

পৌল তাদের কি বলেছিলেন যারা ভেবেছিল যে তাঁর ব্যক্তিত্বের চেয়ে তাঁর চিঠির ইঙ্গিত অনেক আলাদা?\n

পৌল বলেছিলেন যে তিনি যখন দূরে ছিলেন তিনি চিঠিতে যা বলেছিলেন তা সেই একই রকম হবে, যখন তিনি করিন্থীয় পবিত্রজনদের সাথে সেখানে ছিলেন তখন তিনি যা করতেন।

2 Corinthians 10:12

যারা নিজেদের প্রশংসিত করেছিল তারা কি করেছিল এটি দেখাতে যে তাদের কোন অন্তর্দৃষ্টি নেই?\n

তারা দেখিয়েছিল যে তাদের কোন অন্তর্দৃষ্টি নেই কারণ তারা একে অপরের দ্বারা নিজেদের পরিমাপ করেছে এবং নিজেদেরকে একে অপরের সাথে তুলনা করেছে|

2 Corinthians 10:13-14

পৌলের গর্বের সীমা কি ছিল?\n

পৌল বলেছিলেন যে তাঁর গর্ব সেখানে থাকবে যেটি ঈশ্বর তাঁদের জন্য নির্ধারিত করেছেন, এমনকি সেটি করিন্থীয় পর্যন্ত পৌঁছায়। পৌল বলেছিলেন যে তাঁরা অন্যের শ্রম নিয়ে, অন্যের এলাকায় কাজ করা নিয়ে গর্ব করবেন না।

2 Corinthians 10:15-17

পৌলের গর্বের নির্দিষ্ট সীমা কি ছিল?

পৌল বলেছিলেন যে তাঁর গর্ব সেখানে থাকবে যেটি ঈশ্বর তাঁদের জন্য নির্ধারিত করেছেন, এমনকি সেটি করিন্থীয় পর্যন্ত পৌঁছায়। পৌল বলেছিলেন যে তাঁরা অন্যের শ্রম নিয়ে, অন্যের এলাকায় কাজ করা নিয়ে গর্ব করবেন না।

2 Corinthians 10:18

কে অনুমোদিত?\n

প্রভু যার প্রশংসা করেন তাকেই অনুমোদন দেওয়া হয়৷\n

2 Corinthians 11

2 Corinthians 11:2

করিন্থীয় পবিত্রজনদের জন্য পৌলের কেন একটি ঈশ্বরীয় ঈর্ষা ছিল?\n

তিনি তাদের জন্য ঈর্ষান্বিত ছিলেন কারণ তিনি তাদের এক স্বামীর সাথে বিবাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন, খ্রীষ্টের জন্য তাদেরকে বিশুদ্ধ কুমারী হিসাবে উপস্থাপন করবেন।\n

2 Corinthians 11:3

করিন্থীয় পবিত্রজনদের বিষয়ে পৌল কি ভয় পেয়েছিলেন?

পৌল ভয় পেয়েছিলেন যে তাদের চিন্তাভাবনাগুলি খ্রীষ্টের প্রতি আন্তরিক এবং বিশুদ্ধ ভক্তি থেকে বিপথে পরিচালিত হতে পারে|

2 Corinthians 11:4-6

করিন্থীয় পবিত্রজনরা কি সহ্য করেছিল?\n

তারা সহ্য করেছিলেন যে কেউ একজন এসে অন্য যীশুকে ঘোষণা করছে, পৌল এবং তাঁর সঙ্গীরা যে সুসমাচার প্রচার করেছিলেন তার চেয়ে আলাদা।

2 Corinthians 11:7

কিভাবে পৌল করিন্থীয়দের কাছে সুসমাচার প্রচার করেন?\n

পৌল করিন্থীয়দের কাছে বিনামূল্যে সুসমাচার প্রচার করেছিলেন।

2 Corinthians 11:8-12

কিভাবে পৌল অন্যান্য মন্ডলী "লুট" করেছেন?\n

তিনি তাদের কাছ থেকে সাহায্য গ্রহণ করে তাদের "লুট" করেছিলেন যাতে তিনি করিন্থীয়দের সেবা করতে পারেন|

2 Corinthians 11:13

পৌল কিভাবে তাদের বর্ণনা করেন, যারা পৌল এবং তাঁর সঙ্গীদের সমান হতে চায় যা নিয়ে তারা গর্ব করে?\n

পৌল এই ধরনের লোকদেরকে মিথ্যা প্রেরিত, প্রতারক কর্মী, খ্রীষ্টের প্রেরিতদের বেশধারণকারী হিসাবে বর্ণনা করেছেন।

2 Corinthians 11:14-15

শয়তান নিজে কিভাবে ছদ্মবেশ ধারণ করে?\n

সে নিজে আলোর দূতের বেশ ধারণ করে|

2 Corinthians 11:16-18

কেন পৌল করিন্থীয় পবিত্রজনদের তাঁকে বোকার মতো গ্রহণ করতে বলেছিলেন?\n

পৌল তাদেরকে বললেন তাঁকে বোকার মত গ্রহণ করতে, যাতে তিনি একটু গর্ব করতে পারেন।

2 Corinthians 11:19-21

পৌল কার কথা বললেন যে করিন্থীয় পবিত্রজনেরা তার সাথে আনন্দে সহিষ্ণুতা করে?\n

পৌল বলেছিলেন যে তারা আনন্দের সাথে মূর্খদের সাথে সহিষ্ণুতা করে, এমন একজনের সাথে যে তাদেরকে দাস বানিয়েছে, তার সাথে যে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, তার সাথে যে তাদের সুবিধা নিয়েছে, এমন একজনের সাথে যে দর্প করে বা তাদের মুখে চড় মেরেছে।

2 Corinthians 11:22-23

পৌলের গর্ব কি নিজেকে তাদের সাথে তুলনা করে যারা পৌলের সাথে সমান হতে চায়, যা নিয়ে তারা গর্ব করেছিল?\n

পৌল গর্ব করেছিলেন যে তিনি একজন ইব্রীয়, একজন ইস্রায়েলীয় এবং আব্রাহামের বংশধর ছিলেন ঠিক তাদের মতো যারা পৌলের সমান বলে দাবি করেছিল। পৌল বলেছিলেন যে তিনি খ্রীষ্টের একজন দাস ছিলেন - তাদের চেয়েও বেশি কঠোর পরিশ্রমে, অনেক বেশি কারাগারে, অপরিমাপ যোগ্য প্রহারে, অনেকবার মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন।\n

2 Corinthians 11:24-28

পৌলের সহ্য করা কিছু নির্দিষ্ট বিপদ কি ছিল?\n

পৌল যিহূদীদের কাছ থেকে পাঁচবার উনচল্লিশ বেত্রাঘাত পেয়েছেন। তিনবার তাঁকে রড দিয়ে পেটানো হয়েছিল| একবার পাথর মেরেছে। তিনবার তিনি জাহাজডুবির শিকার হন। খোলা সমুদ্রে এক রাত ও একটি দিন কাটিয়েছেন। তিনি নদী থেকে, ডাকাতদের কাছ থেকে, নিজের লোকদের থেকে, পরজাতিদের কাছ থেকে বিপদে পড়েছিলেন। তিনি শহরে, প্রান্তরে, সমুদ্রে এবং ভাক্ত ভাইদের থেকে বিপদে পড়েছিলেন।\n

2 Corinthians 11:29

পৌলের মতে, কিসের কারণে তাঁর ভিতরে জ্বলে উঠল?\n

একজন অন্যজনকে পাপে পতিত করার ফলে পৌল ভেতর থেকে জ্বলে উঠেন।

2 Corinthians 11:30-31

পৌল কি বিষয়ে বলেছিলেন যে তিনি গর্ব করবেন, যদি তাঁকে গর্ব করতে হয়?\n

পৌল বলেছিলেন যে তিনি তাঁর যে দুর্বলতাগুলি দেখিয়েছিলেন তা নিয়ে গর্ব করবেন।

2 Corinthians 11:32-33

দম্মেশকে পৌল কোন বিপদে পড়েছিলেন?\n

দম্মেশকের শাসনকর্তা পৌলকে গ্রেপ্তার করার জন্য শহরটি পাহারা দেওয়াচ্ছিলেন।

2 Corinthians 12

2 Corinthians 12:1

কি বিষয়ে পৌল বলেছিলেন যে তিনি এখন গর্ব করবেন?\n

পৌল বলেছিলেন যে তিনি প্রভুর কাছ থেকে দর্শন এবং প্রত্যাদেশ সম্পর্কে গর্ব করতে থাকবেন।

2 Corinthians 12:2-5

14 বছর আগে খ্রীষ্টেতে মানুষটির কি ঘটেছিল?

তিনি তৃতীয় স্বর্গে উঠেছিলেন।

2 Corinthians 12:6

কেন পৌল বলেন যে তিনি গর্ব করলে সেটি বোকামি হবে না?\n

পৌল বলেছিলেন যে তাঁর জন্য গর্ব করা বোকামি হবে না কারণ তিনি সত্য কথা বলবেন।

2 Corinthians 12:7-8

পৌলকে দর্প করতে না দেওয়ার জন্য তাঁর সাথে কি ঘটেছিল?

পৌলের শরীরে একটি কাঁটা দেওয়া হয়েছিল, তাঁকে জালাতন করার জন্য শয়তানের একজন দূত দেওয়া হয়েছিল|

2 Corinthians 12:9-11

পৌল প্রভুকে তাঁর শরীরে কাঁটা সরানোর জন্য অনুরোধ করার পর প্রভু পৌলকে কি বলেছিলেন?\n

প্রভু পৌলকে বলেছিলেন, "আমার অনুগ্রহই তোমার জন্য যথেষ্ট, কারণ দুর্বলতায় শক্তি সিদ্ধ হয়"৷

কেন পৌল বলেছিলেন যে তাঁর দুর্বলতা নিয়ে গর্ব করা বাঞ্ছনীয়?\n

পৌল বলেছিলেন যে এটি বাঞ্ছনীয় যাতে খ্রীষ্টের শক্তি তাঁর মধ্যে থাকতে পারে।

2 Corinthians 12:12-13

করিন্থীয়দের মধ্যে ধৈর্যের সঙ্গে কি সম্পাদিত হয়েছিল?\n

চিহ্ন কার্য এবং পরাক্রম কার্য, একজন প্রেরিতের সত্য লক্ষণ, সম্পূর্ণ ধৈর্যের সঙ্গে তাদের মধ্যে সম্পাদিত হয়েছিল।

2 Corinthians 12:14

কেন পৌল করিন্থীয়দের বলেছিলেন যে তিনি তাদের জন্য বোঝা হবেন না?\n

পৌল তাদের এই কথা বলেছিলেন যে তাদের যা আছে তিনি চান না। তিনি তাদেরকে চেয়েছিলেন।\n

2 Corinthians 12:15-18

পৌল করিন্থীয় পবিত্রজনদের জন্য অত্যন্ত আনন্দের সাথে কি করবেন বলেছিলেন?\n

পৌল বলেছিলেন যে তিনি অত্যন্ত আনন্দের সাথে তাদের প্রানের জন্য ব্যয় করবেন এবং ব্যয় হবেন।\n

2 Corinthians 12:19

কি উদ্দেশ্যে পৌল করিন্থীয় পবিত্রজনদের কাছে এই সব কথা বলেছিলেন?\n

করিন্থীয় পবিত্রজনদের গড়ে তোলার জন্য পৌল এই সব কথা বলেছিলেন।

2 Corinthians 12:20

পৌল যখন করিন্থীয় পবিত্রজনদের কাছে ফিরে গিয়েছিলেন তিনি কি খুঁজে পাওয়ার ভয় পেয়েছিলেন?\n

পৌল ভয় পেয়েছিলেন যে হয়তো তাদের মধ্যে তিনি তর্ক, ঈর্ষা, ক্রোধের বহিঃপ্রকাশ, স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা, পরচর্চা, অহংকার এবং বিশৃঙ্খলা খুঁজে পাবেন।

2 Corinthians 12:21

পৌল কিসের ভয় পেয়েছিলেন যে ঈশ্বর তাঁর প্রতি করতে পারেন?\n

পৌল ভীত ছিলেন যে ঈশ্বর হয়তো করিন্থীয় পবিত্রজনদের সামনে পৌলকে নত করবেন।

কি কারণে পৌল মনে করেন যে তিনি করিন্থীয় পবিত্রজনদের মধ্যে অনেকের জন্য শোক করতে পারেন যারা আগে পাপ করেছিল?\n

পৌল ভয় পেয়েছিলেন যে তারা হয়তো অশুদ্ধতা এবং যৌন অনৈতিকতা এবং লম্পট প্রবৃত্তির জন্য অনুতপ্ত নাও হতে পারে যা তারা আগে অনুশীলন করেছিল|

2 Corinthians 13

2 Corinthians 13:1-2

2 করিন্থীয় লেখার সময় পৌল ইতিমধ্যেই কতবার করিন্থীয় পবিত্রজনদের কাছে এসেছিলেন?\n

2 করিন্থীয় লেখার সময় পৌল ইতিমধ্যেই দুবার তাদের কাছে এসেছিলেন|

2 Corinthians 13:3-4

কেন পৌল করিন্থীয় পবিত্রজনদের যারা পাপ করেছিল এবং বাকি সকলকে বলেছিলেন যে তিনি যদি আবার আসেন, তবে তিনি তাদের রেহাই দেবেন না?\n

পৌল তাদের এই কথা বলেছিলেন কারণ খ্রীষ্ট যে পৌলের মাধ্যমে কথা বলছেন করিন্থীয় পবিত্রজনেরা তার প্রমাণ খুঁজছিল।

2 Corinthians 13:5

কিসের জন্য পৌল করিন্থীয় পবিত্রজনদের নিজেদেরকে পরীক্ষা ও প্রমান করতে বলেছিলেন?\n

পৌল তাদের পরীক্ষা এবং প্রমান করে দেখতে বলেছিলেন যে তারা বিশ্বাসে আছে কিনা।

2 Corinthians 13:6-7

করিন্থীয় পবিত্রজনেরা পৌল এবং তাঁর সঙ্গীদের সম্বন্ধে কি খুঁজে পাবে বলে পৌল আত্মবিশ্বাসী ছিলেন?

পৌল আত্মবিশ্বাসী ছিলেন যে করিন্থীয় পবিত্রজনেরা খুঁজে পাবে যে তাঁরা অনুমোদনহীন না, কিন্তু ঈশ্বর দ্বারা অনুমোদিত ছিলেন|\n

2 Corinthians 13:8-9

পৌল কিসের কথা বলেছিলেন যে তিনি এবং তাঁর সঙ্গীরা তা করতে সক্ষম হননি?

পৌল বলেছিলেন যে তাঁরা সত্যের বিরুদ্ধে কিছু করতে সক্ষম হয়নি|

2 Corinthians 13:10

কেন পৌল যখন করিন্থীয় পবিত্রজনদের থেকে দূরে ছিলেন তিনি তাদের কাছে এই বিষয়গুলি লিখেছিলেন?\n

পৌল এটি করেছিলেন যাতে তিনি যখন তাদের সঙ্গে থাকেন, তাঁকে কঠোর আচরণ করতে না হয়|

কিভাবে পৌল সেই কর্ত্তৃত্ব ব্যবহার করতে চেয়েছিলেন যা প্রভু তাঁকে করিন্থীয় পবিত্রজনদের বিষয়ে দিয়েছিলেন?\n

পৌল করিন্থীয় পবিত্রজনদের গড়ে তোলার জন্য তাঁর কর্তৃত্ব ব্যবহার করতে চেয়েছিলেন, তাদের ভাঙ্গতে নয়|

2 Corinthians 13:11-13

উপসংহারে, পৌল কি চেয়েছিলেন যে করিন্থীয়রা করুক?\n

পৌল চেয়েছিলেন তারা আনন্দ করুক, পরিপক্ক হোক, একে অপরের সাথে একমত হোক, শান্তিতে থাকুক এবং একে অপরকে পবিত্র চুম্বন দিয়ে শুভেচ্ছা জানাক।\n

2 Corinthians 13:14

সমস্ত করিন্থীয় পবিত্রজনদের সাথে কি থাকুক বলে পৌল চেয়েছিলেন?\n

পৌল চেয়েছিলেন যে প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা তাদের সকলের সাথে থাকুক|