Philemon
Philemon 1
Philemon 1:1
পৌল যখন এই চিঠি লিখছেন তখন কোথায় ছিলেন?
পৌল এই চিঠি লেখার সময় কারাগারে ছিলেন।
এই চিঠি কার কাছে লেখা হয়েছিল?
এই চিঠিটি পৌলের প্রিয় বন্ধু এবং সহকর্মী ফিলীমনের কাছে লেখা হয়েছিল।
Philemon 1:2-4
কি ধরনের জায়গায় মন্ডলী মিলিত হতো?
মন্ডলী একটি বাড়িতে মিলিত হতো।
Philemon 1:5-6
ফিলীমন সম্বন্ধে পৌল কোন ভালো চারিত্রিক বৈশিষ্ট্যের কথা শুনেছেন?
পৌল ফিলীমনের প্রেম, প্রভুর প্রতি বিশ্বাস এবং সমস্ত সাধুদের প্রতি বিশ্বস্ততার কথা শুনেছেন।
Philemon 1:7-8
পৌলের মতে, ফিলীমন সাধুদের জন্য কী করেছেন?
ফিলীমন সাধুদের হৃদয়কে সতেজ করেছেন।
Philemon 1:9
কেন পৌল ফিলীমনকে আদেশ করার পরিবর্তে তাকে কিছু অনুরোধ করছেন?
পৌল ভালবাসার কারণে ফিলীমনকে অনুরোধ করছেন।
Philemon 1:10-11
পৌল ওনীষিমকে কী বলে ডাকলেন?
পৌল ওনীষিমকে তার সন্তান বলে ডাকলেন।
পৌল যখন ওনীষিমের পিতা হন তখন কোথায় ছিলেন?
পৌল শিকলবন্দী হয়ে, কারাগারে ছিলেন।
Philemon 1:12
পৌল ওনীষিমের সাথে কী করেছেন?
পৌল ওনীষিমকে ফিলীমনের কাছে ফেরত পাঠিয়েছেন।
Philemon 1:13
পৌল যখন এই চিঠি লিখছেন তখন কোথায় ছিলেন?
পৌল এই চিঠি লেখার সময় কারাগারে ছিলেন।
পৌল ওনীষিমকে কি ব্যাপারে সক্ষম করতে চান?
পৌল চান ওনীষিম তাকে সাহায্য করতে সক্ষম হোক।
Philemon 1:14
কেন পৌল ফিলীমনের সম্মতি ছাড়া কাজ করতে চাননি?
পৌল চেয়েছিলেন ফিলীমনের ভাল কাজটি তার নিজের পছন্দে হোক এবং পৌলের কাজের দ্বারা তাকে বাধ্য করা না হোক।
Philemon 1:15
কেন পৌল বলেছিলেন ওনীষিম ফিলীমনের থেকে আলাদা হয়ে থাকতে পারে?
পৌল বলেছিলেন যে ওনীষিম ফিলীমনের থেকে আলাদা হয়ে থাকতে পারে যাতে ফিলীমন তাকে চিরতরে ফিরে পেতে পারে, যার অর্থ খ্রীষ্টে চিরন্তন ভাই হিসাবে।
Philemon 1:16-17
কিভাবে পৌল এখন ফিলীমন কিভাবে ওনীষিমকে বিবেচনা করুক চান?
পৌল চান ফিলীমন ওনীষিমকে একজন প্রিয় ভাই হিসাবে বিবেচনা করুন।
Philemon 1:18
ওনীষিমের কাছ থেকে ফিলীমনের পাওনার বিষয় সম্পর্কে ফিলীমন কি করুক যা পৌল চান?
পৌল চান ফিলীমন ওনীষিমের থেকে যা পাওনা তার সব কিছু পৌলের উপর তার দায় অর্পণ করুক।
Philemon 1:19-21
ফিলীমন পৌলের কাছে কি বিষয়ে ঋণী?
ফিলীমন পৌলের কাছে তার জীবনের জন্য ঋণী।
Philemon 1:22-25
পৌল কি চান যে ফিলীমন তার জন্য কি করুক?
পৌল চান ফিলীমন তার জন্য একটি অতিথিশালা প্রস্তুত করুন।
কেন পৌল চান ফিলীমন এই কাজ করুক?
পৌল আশা করেন যে ঈশ্বর তাকে ফিলীমনের কাছে ফেরত পাঠাবেন।