বাংলা: translationQuestions

Updated ? hours ago # views See on DCS Draft Material

Luke

Luke 1

Luke 1:1

কোন “প্রত্যক্ষদর্শীর” বিষয়ে লুক উল্লেখ করেছিলেন?

প্রত্যক্ষদর্শীরা হল সেই ব্যক্তি সকল যারা প্রভু যীশুর সাথে তার সেবাকার্যের আরম্ভ থেকেই ছিল.

Luke 1:2-3

লুক কোন “প্রত্যক্ষদর্শীদের” কথা উল্লেখ করেছেন?

যেসব “প্রত্যক্ষদর্শীরা” যীশুর পরিচর্যা কাজের শুরু থেকেই প্রেরিতদের সঙ্গে ছিলেন|

কিছু প্রত্যক্ষদর্শী যীশুর কাজ দেখার পর কি করলেন?

তাঁরা যীশুর কাজকে একটি বিবরণ বা গল্প আকারে লিখলেন|

Luke 1:4-5

যীশু যা বলেছিলেন ও করেছিলেন লুক কেন সেইসব তাঁর নিজের বিবরণে লেখার সিদ্ধান্ত নিলেন?

তিনি চেয়েছিলেন থিয়ফিল যে শিক্ষা পেয়েছিলেন সেগুলি সম্মন্ধে নিশ্চিত হোন|

Luke 1:6

কেন ঈশ্বর সখরিয় ও ইলীশাবেতকে ধার্মিক হিসাবে গন্য করেছিলেন?

ঈশ্বর তাঁদের ধার্মিক হিসাবে গন্য করেছিলেন কারণ তাঁরা প্রভুর সমস্ত আদেশ নিখুঁতভাবে পালন করতেন|

Luke 1:7

কেন সখরিয় ও ইলীশাবেতের কোন সন্তান ছিল না?

তাঁদের কোন সন্তান ছিল না কারণ ইলীশাবেত সন্তানের জন্ম দিতে অক্ষম ছিলেন| কেননা তিনি এবং সখরিয় অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন|

Luke 1:8

সখরিয় ঈশ্বরের সম্মুখে কোন কাজ করছিলেন?

সখরিয় একজন যাজক হিসাবে সেবা করছিলেন|

Luke 1:9

সখরিয় মন্দিরে কি করছিলেন?

তিনি ঈশ্বরের কাছে সুগন্ধি জ্বালাচ্ছিলেন|

Luke 1:10

লোকজন কি করছিলো, যখন সখরিয় মন্দিরের ভিতরে ছিলেন?

লোকেরা মন্দিরের বাইরে প্রার্থনা করছিলো|

Luke 1:11

সখরিয় যখন মন্দিরের ভেতরে ছিলেন তাঁর কাছে কে এসেছিলেন?

মন্দিরে সখরিয়ের কাছে প্রভুর একজন স্বর্গদূত এসেছিলেন|

Luke 1:12

সখরিয় স্বর্গদূতকে দেখে কি রকম আচরণ করছিলেন?

যখন সখরিয় স্বর্গদূত দেখলেন, তিনি অস্থির হয়ে উঠলেন এবং খুব ভয় পেলেন|

Luke 1:13-15

স্বর্গদূত সখরিয়কে কি বললেন?

স্বর্গদূত সখরিয়কে ভয় পেতে বারণ করলেন আর বললেন তাঁর স্ত্রী ইলীশাবেত এক পুত্রের জন্ম দেবেন| সেই পুত্রের নাম হবে যোহন|

Luke 1:16

স্বর্গদূত কি বললেন, যোহন ইস্রায়েল সন্তানদের জন্য কি করবেন?

স্বর্গদূত বললেন যোহন ইস্রায়েল সন্তানদেরকে তাদের ঈশ্বর প্রভুর কাছে ফিরিয়ে আনবেন|

Luke 1:17-18

যোহনের কাজ কি রকম লোকেদের প্রস্তুত করবে?

যোহনের কাজ প্রভুর জন্য সুসজ্জিত এক প্রজামন্ডলী প্রস্তুত করবে|

Luke 1:19

সেই স্বর্গদূতের নাম কি ছিল এবং তিনি সাধারণত কোথায় থাকতেন?

সেই স্বর্গদূতের নাম ছিল গাব্রিয়েল এবং তিনি সাধারণত ঈশ্বরের সামনে দাড়িয়ে থাকেন|

Luke 1:20

স্বর্গদূত কি বললেন, সখরিয় যে স্বর্গদূতের কথা বিশ্বাস করেননি, তার কারণে সখরিয়ের সাথে কি ঘটবে?

সেই শিশুটি জন্মানোর আগে পর্যন্ত সখরিয় কথা বলতে পারবেন না|

Luke 1:21-26

স্বর্গদূতটি কি বলেছিলেন যে সখরিয়ের সাথে কি ঘটবে যেহেতু তিনি স্বর্গদূতটির কথায় বিশ্বাস করেননি?

সখরিয় শিশুটির জন্ম হওয়া পর্যন্ত কথা বলতে অক্ষম থাকবেন .

Luke 1:27-30

ইলীশাবেতের ছয় মাসের গর্ভকালে, ঈশ্বর গাব্রিয়েলকে কার সাথে দেখা করতে পাঠিয়েছিলেন?

তাঁকে কুমারী মরিয়মের কাছে পাঠানো হয়েছিল, যিনি দাউদের বংশধর, যোষেফের বাকদত্তা ছিলেন|

Luke 1:31-32

স্বর্গদূত কি বললেন, মরিয়মের সাথে কি ঘটবে?

স্বর্গদূত বললেন যে মরিয়ম গর্ভবতী হবেন এবং এক পুত্র প্রসব করবেন, যাঁর নাম হবে যীশু|

Luke 1:33-34

সেই সন্তান কি করবেন?

সেই সন্তান যাকোব বংশের উপর চিরকাল রাজত্ব করবেন ও তাঁর রাজত্ব কখনো শেষ হবে না|

Luke 1:35-36

স্বর্গদূত কি বললেন, মরিয়ম কুমারী হওয়া সত্ত্বেও এইসব কিভাবে ঘটবে?

স্বর্গদূত বললেন যে পবিত্র আত্মা মরিয়মের উপর আসবেন এবং পরমেশ্বরের শক্তি তাঁর উপর ছায়া করবে|

স্বর্গদূত কি বললেন, সেই পবিত্র সন্তান কার পুত্র হবেন?

স্বর্গদূত বললেন যে সেই সন্তান ঈশ্বরের পুত্র হবেন|

Luke 1:37-40

স্বর্গদূত কি বললেন, ঈশ্বরের পক্ষে কি অসম্ভব নয়?

ঈশ্বরের পক্ষে কোন কিছুই অসম্ভব নয়|

Luke 1:41

ইলীশাবেতের শিশুটি কি করেছিল, যখন মরিয়ম ইলীশাবেতকে অভিনন্দন জানালেন?

শিশুটি গর্ভে আনন্দে নেচে উঠলো|

Luke 1:42-53

ইলীশাবেত কাকে ধন্য বলেছেন?

ইলীশাবেত মরিয়ম ও তাঁর শিশুকে ধন্য বলেছেন|

Luke 1:54-58

ঈশ্বর তাঁর দাস ইস্রায়েলকে কেন সাহায্য করেছিলেন?

ঈশ্বর তাঁর দয়াকে স্বরণ করেছিলেন|

Luke 1:59-62

ত্বকচ্ছেদের দিনে, সকলে ইলীশাবেতের ছেলের কি নাম রেখেছিল?

সাধারণত, সকলে তার বাবার নাম অনুসারে শিশুটির নাম সখরিয় রেখেছিল|

Luke 1:63

সখরিয়কে যখন শিশুটির কি নাম রাখবে তা জিজ্ঞাসা করা হল, তিনি কি নাম লিখেছিলেন?

সখরিয় লিখলেন “এর নাম হবে যোহন”|

Luke 1:64-65

সখরিয় শিশুটির নাম লেখার পরেই তাঁর কি হয়েছিল?

তিনি শিশুটির নাম লেখার পরেই, সখরিয় কথা বলতে এবং ঈশ্বরের প্রসংশা করতে লাগলেন|

Luke 1:66-67

এই সমস্ত কিছু ঘটনার কারণে সকলে শিশুটি সম্মন্ধে কি বুঝতে পারলো?

সকলে বুঝতে পারলো যে প্রভুর হাত তার সহবর্ত্তী|

Luke 1:68-76

ঈশ্বর কি করলেন, যার কারণে সখরিয় ঈশ্বরের প্রসংশা করলেন?

ঈশ্বর তাঁর লোকেদের জন্য মুক্তি সাধন করেছিলেন|

Luke 1:77-79

সখরিয় কি ভাববানী করেছিলেন, সখরিয়ের সন্তান যোহন লোকেদের কি জানতে সাহায্য করবে?

যোহন লোকেদের জানতে সাহায্য করবেন যে কিভাবে তারা তাদের পাপক্ষমার দ্বারা উদ্ধার পাবে|

Luke 1:80

যোহন জনসম্মুখে আসার আগে পর্যন্ত কোথায় বড় হয়ে উঠেছিলেন ও বসবাস করছিলেন?

যোহন প্রান্তরে বড় হয়ে উঠেছিলেন ও বসবাস করছিলেন|

Luke 2

Luke 2:3

জনগণনার জন্য নাম নথিভুক্ত করতে লোকেরা কোথায় গিয়েছিল?

লোকেরা তাদের নিজের শহরে নাম নথিভুক্ত করতে গিয়েছিল|

Luke 2:4-6

কেন যোষেফ মরিয়মকে নিয়ে বেথলেহেমে নাম নথিভুক্ত করতে গিয়েছিলেন?

যোষেফ ও মরিয়ম বেথলেহেমে গিয়েছিলেন, কারণ যোষেফ দাউদের বংশধর ছিলেন|

Luke 2:7

মরিয়ম তাঁর পুত্রের জন্ম দেবার পরে তাঁকে কোথায় রেখেছিলেন?

শিশুটি জন্মানোর পরে, মরিয়ম তাঁকে একটি যাবপাত্রে রেখেছিলেন|

Luke 2:8

মেষপালকেরা সেই রাতে কি করছিলো?

তারা খোলা মাঠে বসেছিল আর তাদের পশুপাল পাহারা দিচ্ছিল|

Luke 2:9-10

মেষপালকেরা স্বর্গদূত দেখে কি রকম প্রতিক্রিয়া করেছিল?

মেষপালকেরা খুব ভয় পেয়েছিল|

Luke 2:11-14

স্বর্গদূত মেষপালকদের কোন শুভসংবাদ দিয়েছিলেন?

স্বর্গদূত মেষপালকদের বলেছিলেন যে মুক্তিদাতা জন্ম নিয়েছেন, যিনি হলেন খ্রীষ্ট প্রভু|

Luke 2:15

স্বর্গদূত চলে যাবার পরে মেষপালকেরা কি সিদ্ধান্ত নিয়েছিল?

মেষপালকেরা সিদ্ধান্ত নিয়েছিল তারা ওই জন্ম নেওয়া শিশুটিকে দেখতে বেথলেহেমে যাবে|

Luke 2:16-20

মেষপালকেরা বেথলেহেমে কি দেখেছিল?

মেষপালকেরা মরিয়ম ও যোষেফ এবং যাবপাত্রে শোয়ানো সেই শিশুটিকে দেখতে পেল|

Luke 2:21

যীশুর কখন ত্বকচ্ছেদ হয়েছিল?

যীশুর জন্মের আট দিনের দিন ত্বকচ্ছেদ হয়েছিল|

Luke 2:22-25

যোষেফ ও মরিয়ম কেন শিশু যীশুকে জেরুশালেম মন্দিরে নিয়ে গিয়েছিলেন?

মোশির ব্যবস্থার আদেশ অনুসারে তাঁরা তাঁকে মন্দিরে প্রভুর কাছে উপস্থিত করতে ও বলিদান উত্সর্গ করতে এনেছিলেন|

Luke 2:26-31

পবিত্র আত্মা শিমিয়োনের কাছে কি প্রকাশ করেছিলেন?

পবিত্র আত্মা শিমিয়োনের কাছে প্রকাশ করেছিলেন যে প্রভুর খ্রীষ্টকে দেখার আগে পর্যন্ত তাঁর মৃত্যু হবে না|

Luke 2:32-34

শিমিয়োন মরিয়মের সাথে কি ঘটবে বলে জানিয়েছিলেন, কারণ তিনি যীশুর মা ছিলেন?

শিমিয়োন বললেন যে যীশু পরজাতিদের প্রতি প্রকাশিত হবার জ্যোতি এবং ঈশ্বরের লোক, ইস্রায়েলের গৌরব হবেন|

Luke 2:35-37

শিমিয়োন কি জানিয়েছিলেন, যীশুর জন্য মরিয়মের সাথে কি ঘটবে?

শিমিয়োন বললেন যে তাঁর নিজের প্রাণ খড়গ বিদ্ধ হবে|

Luke 2:38-39

হান্না ভাববাদিনীর যখন মরিয়ম, যোষেফ ও যীশুর সাথে দেখা হল তখন তিনি কি করলেন?

হান্না ঈশ্বরকে ধন্যবাদ দিতে শুরু করলেন এবং শিশুটির সম্পর্কে সকলকে বলতে লাগলেন|

Luke 2:40-42

নাসরতে ফিরে আসার পর শিশু যীশুর সাথে কি ঘটেছিল?

যীশু বেড়ে উঠলেন ও বলবান হতে লাগলেন, জ্ঞানে পূর্ণ হতে লাগলেন আর ঈশ্বরের অনুগ্রহ তাঁর উপর ছিল|

Luke 2:43

নিস্তারপর্বের সময়ে কেন প্রভু যীশুর মাতাপিতা বুঝতে পারেনি যে তিনি যেরুশালেমেই রয়ে গিয়েছিলেন?

তারা বুঝতে পারেনি কারণ তারা অনুমান করেছিল যে তিনি সেই দলটিতেই রয়েছেন যেটি তাদের সাথে যাত্রা করছিল .

Luke 2:44-45

যীশুর বাবা মা কেন বুঝতে পারেন নি যে তিনি নিস্তার পর্বের উত্সবে জেরুশালেমেই রয়ে গেছেন?

তাঁরা বুঝতে পারেন নি কারণ তাঁরা ভেবেছিলেন যে তাঁরা যাদের সাথে ভ্রমন করে ফিরছিলেন যীশু তাদের সঙ্গে আছেন|

Luke 2:46-48

যীশুর বাবা মা তাঁকে কোথায় খুঁজে পেলেন এবং তিনি তখন কি করছিলেন?

যীশুর বাবা মা তাঁকে মন্দিরে খুঁজে পেলেন, যখন তিনি শিক্ষকদের মাঝে বসে তাঁদের কথা শুনছিলেন ও তাঁদের প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন|

Luke 2:49-50

মরিয়ম যখন যীশুকে বললেন যে তাঁরা তাঁকে উদ্বিগ্ন হয়ে খুঁজছিলেন, তখন যীশু কি উত্তর দিলেন?

“তোমরা কি জানো না আমার পিতার গৃহেই আমাকে থাকতে হবে?”

Luke 2:51

যীশু নাসরতে ফিরে আসার পর তাঁর বাবা মায়ের প্রতি তাঁর মনোভাব কি রকম ছিল?

তিনি তাঁদের বাধ্য হয়ে থাকলেন|

Luke 2:52

যীশু যখন বৃদ্ধি পেলেন, তিনি কি রকম যুবক হয়ে উঠলেন?

তিনি প্রজ্ঞা ও বয়সে এবং ঈশ্বর ও মানুষের অনুগ্রহে বৃদ্ধি পেলেন|

Luke 3

Luke 3:3

যোহন যর্দ্দন নদীর আশেপাশের সমস্ত দেশে কোন বার্তা প্রচার করলেন?

যোহন পাপের ক্ষমার পাওয়ার জন্য মন পরিবর্তনের বাপ্তিস্ম প্রচার করলেন|

Luke 3:4-7

যোহন কার জন্য পথ প্রস্তুত করছিলেন বলে জানালেন?

যোহন বললেন তিনি প্রভুর জন্য পথ প্রস্তুত করছেন|

Luke 3:8

আব্রাহাম যে তাদের পিতা এই কথাতে বিশ্বাস না করে যোহন তাদের কি করতে বললেন?

যোহন তাদের মন পরিবর্তনের ফলে ফলবান হতে বললেন|

Luke 3:9-12

যোহন কি বললেন, যে গাছ ফল দেয় না তার সাথে কি ঘটবে?

যোহন বললেন যে এটিকে কেটে আগুনে ফেলে দেওয়া হবে|

Luke 3:13-15

প্রকৃত মনপরিবর্তন বোঝানোর জন্য যোহন করগ্রাহীকে কি করতে বললেন?

যোহন বললেন যে নিরূপিত করের চেয়ে তাদের বেশি টাকা আদায় করা উচিত নয়|

Luke 3:16-18

যোহন লোকেদের বললেন যে তিনি জলে বাপ্তাইজিত করবেন| যিনি আসছেন তিনি কিসে বাপ্তাইজিত করবেন বলে যোহন জানালেন?

যোহন বললেন যিনি আসছেন তিনি পবিত্র আত্মা এবং আগুনে বাপ্তাইজিত করবেন|

Luke 3:19

যোহন কেন হেরোদকে তিরস্কার করেছিলেন?

যোহন হেরোদকে তিরস্কার করেছিলেন কারণ হেরোদ তাঁর নিজের ভাইয়ের স্ত্রীকে বিয়ে করেছিলো এবং আরো অনেক মন্দ কাজ করেছিল|

Luke 3:20

কে যোহনকে জেলে দিয়েছিলো?

হেরোদ যোহনকে জেলে দিয়েছিলো|

Luke 3:21

যোহন যীশুকে বাপ্তাইজিত করার পরই কি ঘটেছিল?

যোহন যীশুকে বাপ্তাইজিত করার পর স্বর্গ খুলে গিয়েছিল|

Luke 3:22

যোহন যীশুকে বাপ্তাইজিত করার পর স্বর্গ থেকে কে নেমে এসেছিলেন?

পবিত্র আত্মা কপোতের বেশে যীশুর উপর নেমে এসেছিলেন|

স্বর্গ থেকে কোন বাণী শোনা গেল?

স্বর্গ থেকে এই বাণী হল, “তুমি আমার প্রিয় পুত্র, আমি তোমাতেই সন্তুষ্ট”|

Luke 3:23-38

যীশু যখন শিক্ষা দিতে শুরু করলেন তাঁর বয়স কত ছিল?

যীশু যখন শিক্ষা দিতে শুরু করলেন তাঁর বয়স ছিল ৩০ বছর|

Luke 4

Luke 4:1

যীশুকে মরুভূমিতে কে পরিচালনা দিয়েছিলেন?

পবিত্র আত্মা যীশুকে মরুভূমিতে পরিচালনা দিয়েছিলেন|

Luke 4:2

দিয়াবল কত দিন ধরে যীশুকে মরুভূমিতে প্ররোচিত করেছিল?

দিয়াবল চল্লিশ দিন ধরে মরুভূমিতে যীশুকে প্ররোচিত করেছিল|

Luke 4:3

দিয়াবল যীশুকে ভূমির পাথর নিয়ে কোন চ্যালেঞ্জ দিল?

দিয়াবল যীশুকে বললো পাথরকে রুটিতে পরিনত করতে|

Luke 4:4

যীশু দিয়াবলকে কি উত্তর দিয়েছিলেন?

যীশু বললেন যে লেখা আছে মানুষ কেবল রুটিতে বাঁচে না|

Luke 4:5-6

দিয়াবল যীশুকে উঁচু জায়গা থেকে কি দেখালো?

দিয়াবল যীশুকে জগতের সমস্ত রাজত্ব দেখালো|

Luke 4:7

দিয়াবল যীশুকে দিয়ে কি করাতে চেয়েছিল?

দিয়াবল চেয়েছিল, যীশু তার সামনে মাথা নত করুন|

Luke 4:8

যীশু দিয়াবলকে কি উত্তর দিয়েছিলেন?

যীশু বললেন যে লেখা আছে তুমি তোমার ঈশ্বর প্রভুর আরাধনা করো এবং তুমি কেবল তাঁরই সেবা করো|

Luke 4:9-11

দিয়াবল যখন যীশুকে মন্দিরের চূড়ায় নিয়ে গেল, সে যীশুকে কি করতে বললো?

সে যীশুকে সেখান থেকে নিচে ঝাঁপ দিতে বললো|

Luke 4:12

যীশু দিয়াবলকে কি উত্তর দিলেন?

যীশু বললেন যে লেখা আছে তোমার ঈশ্বর প্রভুকে পরীক্ষা করো না|

Luke 4:13-16

যীশু মন্দির থেকে ঝাঁপ দিতে অস্বীকার করলে দিয়াবল কি করলো?

দিয়াবল যীশুকে পরবর্তী সময় পর্যন্ত ছেড়ে চলে গেল|

Luke 4:17-20

যীশু যখন সমাজগৃহে গিয়ে দাঁড়ালেন তিনি শাস্ত্রের কোন বই থেকে পাঠ করলেন?

যীশু ভাববাদী যিশাইয়ের বই থেকে পাঠ করলেন|

Luke 4:21-23

যীশু সেই দিনে কোন বিষয় পূর্ণ হবার কথা বললেন?

যীশু বললেন যে, তিনি যিশাইয় থেকে যেটি পাঠ করলেন তা সেই দিন পূর্ণ হল|

Luke 4:24-25

ভাববাদীরা নিজের দেশে কি রকম আতিথেয়তা পান বলে যীশু বললেন?

যীশু বললেন যে ভাববাদীরা নিজের দেশে গ্রহণ যোগ্য হন না|

Luke 4:26

সমাজগৃহে লোকেদের কাছে যীশুর প্রথম উদাহরণে, ঈশ্বর এলিয়কে সাহায্য করার জন্য একজন ব্যক্তিকে দিয়ে কোথায় সাহায্য পাঠিয়েছিলেন?

ঈশ্বর সীদোন দেশের কাছে সারিফতে একজন বিধবা নারীকে এলিয়কে সাহায্য করার জন্য পাঠিয়েছিলেন|

Luke 4:27

সমাজ গৃহে লোকেদের কাছে যীশুর দ্বিতীয় উদাহরণে, ঈশ্বর ইলীশায়ের মধ্যে দিয়ে যে ব্যক্তিকে সাহায্য করেছিলেন সে কোন দেশের লোক ছিল?

ঈশ্বর ইলীশায়ের মধ্যে দিয়ে নামানকে সাহায্য করেছিলেন, যে সুরীয় দেশের লোক ছিল|

Luke 4:28

সমাজ গৃহের লোকেরা যখন যীশুর থেকে এই উদাহরণ শুনলো তাদের প্রতিক্রিয়া কেমন ছিল?

তারা প্রচন্ড রেগে গেল|

Luke 4:29

সমাজ গৃহে লোকেরা যীশুকে কিভাবে হত্যা করার চেষ্টা করলো?

যে পর্বতের উপর তাদের শহর নির্মাণ হয়েছিল, তারা সেখান থেকে যীশুকে নীচে ফেলে দেবার পরিকল্পনা করলো|

Luke 4:30-33

কিভাবে যীশু সমাজ গৃহে মানুষের দ্বারা হত হওয়া থেকে এড়িয়ে গেলেন?

যীশু তাদের মধ্যে দিয়ে হেঁটে চলে গেলেন|

Luke 4:34-35

সমাজ গৃহে, মানুষের মধ্যে থেকে ভূতটি যীশুর সম্পর্কে কি জানে বললো?

ভূতটি বললো সে জানে যে যীশু হলেন ঈশ্বরের পবিত্র ব্যক্তি|

Luke 4:36-39

যীশু সেই ভূতটিকে বের করে দেবার পর লোকেদের কি প্রতিক্রিয়া হল?

লোকেরা চমত্কৃত হল এবং এই বিষয়ে একে অপরে বলাবলি করতে লাগলো|

Luke 4:40

যীশুর কাছে যে অসুস্থ লোকেদের আনা হল যীশু তাদের জন্য কি করলেন?

যীশু তাদের প্রত্যেকের উপর হাত রাখলেন ও তাদের সুস্থ করলেন|

Luke 4:41-42

ভূতেদের তাড়ানোর সময় তারা কি বলছিলো এবং যীশু কেন তাদের কথা বলতে দিলেন না?

ভূতেরা বলছিল যে যীশু হলেন ঈশ্বর পুত্র এবং যীশু তাদের কথা বলতে দেননি, কারণ তারা জানতো যে তিনি খ্রীষ্ট|

Luke 4:43-44

যীশু কি বললেন, যীশুকে কেন পাঠানো হয়েছিল?

যীশু বললেন তাঁকে বিভিন্ন নগরে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করতে পাঠানো হয়েছে|

Luke 5

Luke 5:4

শিমোনের নৌকায় করে একটি জায়গায় লোকেদের শিক্ষা দেবার পর যীশু তাঁর নৌকা নিয়ে কি করতে বললেন?

নৌকা নিয়ে গভীর জলে যেতে বললেন এবং মাছ ধরার জন্য জলে তাঁর জাল ফেলতে বললেন|

Luke 5:5

যদিও পিতর আগের রাতে কোন কিছু পান নি, তবু তিনি কি করলেন?

তিনি বাধ্য হলেন এবং জাল ফেললেন|

Luke 5:6-7

যখন তাঁরা জাল ফেললেন তখন কি হল?

তাঁরা এতো বেশি মাছ পেলেন যে তাঁদের জাল ছিঁড়তে শুরু করলো|

Luke 5:8-9

শিমোন তখন কি চাইলেন যে যীশু তার জন্য করুন? কেন?

শিমোন চাইলেন যীশু যেন তাঁর কাছ থেকে চলে যান কারণ শিমোন জানতেন যে তিনি (শিমোন) একজন পাপী লোক|

Luke 5:10-14

যীশু শিমোনকে তাঁর ভবিষ্যতের কাজ সম্পর্কে কি বললেন?

যীশু বললেন যে এখন থেকে শিমোন মানুষ ধরবেন|

Luke 5:15-19

সেই সময়, কারা যীশুর শিক্ষা শুনতে এবং তাদের রোগ থেকে সুস্থ হতে এলো?

অনেক লোক যীশুর কাছে এলো|

Luke 5:20

যীশু সেই পঙ্গু লোকটিকে কি বলেছিলেন, যাকে তার বন্ধুরা ঘরের ছাদ দিয়ে নিচে নামিয়েছিল?

যীশু তাকে বললেন যে তার পাপ ক্ষমা হয়েছে|

Luke 5:21-23

অধ্যাপক ও ফরীশীরা কেন ভাবলো যে এই কথাটি হল ঈশ্বরনিন্দা?

তারা যীশুর কথাটিকে ঈশ্বর নিন্দা বললো কারণ কেবল ঈশ্বর পাপ ক্ষমা করতে পারেন|

Luke 5:24-31

যখন যীশু পঙ্গু লোকটিকে এইভাবে সুস্থ করলেন তখন পৃথিবীতে তাঁর কোন ক্ষমতাকে প্রমান করলেন?

যীশু সেই ব্যক্তিকে সুস্থ করলেন যাতে তারা জানতে পারে যে পৃথিবীতে পাপ ক্ষমা করার ক্ষমতা তাঁর আছে|

Luke 5:32-34

যখন যীশু লেবির বাড়িতে ভোজন পান করছিলেন, যীশু কি করতে এসেছেন বলে জানালেন?

তিনি পাপীদের মন পরিবর্তনের জন্য ডাকতে এসেছেন|

Luke 5:35

যীশু কি বললেন, তাঁর শিষ্যেরা কখন উপবাস করবেন?

যীশু বললেন তিনি তাঁদের মধ্যে থেকে উর্ধ্বে উঠে যাবার পর তাঁর শিষ্যরা উপবাস করবেন|

Luke 5:36

যীশুর দৃষ্টান্তে, একটি পুরানো পোশাকে তালি দেবার জন্য একটি নতুন কাপড়ের টুকরো ব্যবহার করলে কি ঘটবে?

নতুন টুকরোটি ছিঁড়ে যাবে এবং পুরাতনটির সাথে নতুন টুকরোটি মানানসই হবে না|

Luke 5:37

যীশুর দ্বিতীয় দৃষ্টান্তে, পুরাতন দ্রাক্ষারস রাখার পাত্রে টাটকা দ্রাক্ষারস রাখলে কি ঘটবে?

টাটকা দ্রাক্ষারসে পাত্রগুলি ফেটে যাবে, দ্রাক্ষারস পড়ে যাবে আর পাত্রগুলিও নষ্ট হবে|

Luke 5:38-39

টাটকা দ্রাক্ষারস রাখার জন্য কি করা উচিত বলে যীশু বললেন?

টাটকা দ্রাক্ষারস নতুন পাত্রে রাখা উচিত|

Luke 6

Luke 6:1-4

যীশুর শিষ্যরা বিশ্রামবারে কি করেছিলেন যাতে ফরীশীরা বললো যে সেটি ব্যবস্থা বিরুদ্ধে?

তাঁরা দানাশস্যের শীষগুলি তুলে তাঁদের হাতে ঘসলেন এবং সেই দানাশস্যটি খেলেন|

Luke 6:5-10

যীশু নিজের জন্য কোন শিরোনামটির দাবি করলেন, যা তাঁকে বিশ্রামবারে কি করা ব্যবস্থাযুক্ত তা বলার কর্তৃত্ব দেয়?

যীশু বিশ্রামবারের প্রভু হিসাবে দাবি করলেন|

Luke 6:11-12

যীশু যখন সেই শুকনো হাত ব্যক্তিটিকে সুস্থ করলেন, অধ্যাপক ও ফরীশীরা কি রকম প্রতিক্রিয়া করে ছিল?

তারা খুব রেগে গেল এবং যীশুর সাথে কি করবে তা আলোচনা করলো|

Luke 6:13-19

যীশু পর্বতের উপর যে বারোজনকে মনোনীত করলেন তাঁদের কি নাম দিলেন?

যীশু তাঁদের “প্রেরিত” বলে ডাকলেন|

Luke 6:20

কোন ধরনের লোকেদের যীশু ধন্য বললেন?

দরিদ্র লোকেরা ধন্য|

Luke 6:21

কোন ধরনের লোকেদের যীশু ধন্য বললেন?

ধন্য যারা কাঁদে|

Luke 6:22

কোন ধরনের লোকেদের যীশু ধন্য বললেন?

ধন্য যারা মনুষ্যপুত্রের কারণে ঘৃণিত, অপমানিত ও বিতাড়িত|

Luke 6:23-26

যীশুর মতে, এই ধরনের লোকেদের কেন আনন্দ করা ও আনন্দে নাচ করা উচিত?

তাদের আনন্দ করা উচিত কারণ স্বর্গে তারা পুরস্কৃত হবে|

Luke 6:27-34

যারা শিষ্যদের শত্রু এবং যারা তাঁদের ঘৃনা করে, যীশু তাদের সাথে কি রকম আচরণ করতে বললেন?

তাঁদের শত্রুদের ভালোবাসা এবং যারা তাঁদের ঘৃনা করে তাদের ভালো করা উচিত|

Luke 6:35-41

অকৃতজ্ঞ ও মন্দ লোকেদের প্রতি পরমেশ্বর পিতার মনোভাব কি রকম?

তিনি তাদের প্রতি দয়ালু ও করুনাময়|

Luke 6:42-44

আমাদের ভাইয়ের চোখ থেকে কুটো বার করার আগে, যীশু আমাদের কি করতে বলেছেন?

প্রথমে, আমাদের নিজেদের চোখ থেকে কড়িকাঠ বার করা উচিত তাতে আমরা আমাদের ভাইয়ের চোখ থেকে সহজে কুটো বার করতে পারব|

Luke 6:45-46

একজন ভালো মানুষের হৃদয়ের ভালো ভান্ডার থেকে কি বার হয়?

একজন ভালো মানুষের হৃদয়ের ভালো ভান্ডার থেকে ভালো জিনিস বার হয়|

একজন মন্দ মানুষ কিসের জন্ম দেয়?

একজন মন্দ মানুষ মন্দের জন্ম দেয়|

Luke 6:47-48

যীশু সেই ব্যক্তিকে কিসের সাথে তুলনা করেছেন, যে যীশুর কথা শোনে এবং সেই মত কাজ করে?

সে এমন একজন লোকের মতো যে শক্ত পাথরের উপর তার বাড়ি বানায়, যাতে বন্যাতে তার বাড়ি রক্ষা পায়|

Luke 6:49

সেই ব্যক্তি কিসের তুল্য যে যীশুর কথা শোনে, কিন্তু মান্য করে না?

সে এমন একজন লোকের মতো যে ভিত ছাড়াই ঘর বানায়, যার ফলে বন্যা এলে সেটি ভেঙ্গে পড়ে|

Luke 7

Luke 7:3-5

যখন শতপতি যিহূদী প্রাচীনদের যীশুর কাছে পাঠালেন, তিনি যীশুকে প্রথমে কি করতে অনুরোধ করলেন?

তিনি যীশুকে এসে তাঁর দাসকে সুস্থ করতে বললেন|

Luke 7:6

কেন শতপতি তারপর তাঁর বন্ধুদের যীশুর কাছে পাঠিয়ে যীশুকে তাঁর বাড়িতে আসতে বারণ করলেন?

শতপতি বললেন তিনি এতটা যোগ্য নয় যে যীশু তাঁর বাড়িতে আসেন|

Luke 7:7-8

তাই শতপতি কিভাবে চাইলেন যে যীশু তাঁর দাস কে সুস্থ করুন?

তাই শতপতি চাইলেন যীশু যেন তাঁর মুখের বাক্য দ্বারা শতপতির দাসকে সুস্থ করেন|

Luke 7:9-12

যীশু শতপতির বিশ্বাস সম্পর্কে কি বললেন?

যীশু বললেন যে এমনকি ইস্রায়েলের কারোর মধ্যে তিনি এরকম বিশ্বাস খুঁজে পাননি|

Luke 7:13-15

যে বিধবার একমাত্র ছেলে মারা গিয়েছিল, তার প্রতি যীশুর মনোভাব কি রকম ছিল?

তিনি সহানুভূতি দেখালেন|

Luke 7:16-21

যীশু বিধবার ছেলেকে মৃত থেকে জীবিত করার পর লোকেরা তাঁর সম্পর্কে কি বললো?

তারা বললো যে তাদের মধ্যে একজন মহান ভাববাদী উঠেছেন এবং ঈশ্বর তাঁর লোকেদের পরিদর্শন করতে এসেছেন|

Luke 7:22-25

যীশু যোহনের শিষ্যদের কিভাবে প্রমান দিলেন যে যিনি আসছেন তিনিই সেই ব্যক্তি?

যীশু অন্ধ, পঙ্গু, কুষ্ঠী ও বধিরদের সুস্থ করলেন এবং মৃতকে জীবন দিলেন|

Luke 7:26-29

যোহন সম্পর্কে যীশু কি বললেন?

যীশু বললেন যোহন ভাববাদীর থেকেও মহান|

Luke 7:30-32

ফরীশী এবং যিহূদী ব্যবস্থার অধ্যক্ষ নিজেদের সাথে কি করলো, যখন তারা যোহনের থেকে বাপ্তাইজিত হতে অস্বীকার করলো?

তারা নিজেদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যকে অগ্রাহ্য করলো|

Luke 7:33

যোহন বাপ্তিস্মদাতার বিরুদ্ধে কোন অভিযোগ উঠেছিল, কারণ তিনি রুটি খেতেন না বা দ্রাক্ষারস পান করতেন না?

তারা বললো, “সে ভূতগ্রস্থ”|

Luke 7:34-37

যীশুর বিরুদ্ধে কোন অভিযোগ উঠেছিল, কারণ তিনি এসে ভোজন পান করতেন?

তারা বললো, “সে একজন পেটুক ও মাতাল”|

Luke 7:38-46

ফরীশীর বাড়িতে নগরের স্ত্রীলোক যীশুকে কি করেছিল?

সে তার চোখের জল দিয়ে যীশুর পা ধুইয়ে দিল, তার চুল দিয়ে পা মুছিয়ে দিল, তাঁর পায়ে চুম্বন করল এবং সুগন্ধি তেল দিয়ে তাঁর পা অভিষিক্ত করল|

Luke 7:47-48

ওই স্ত্রীলোকের এতো প্রেমের কারণ কি ছিল বলে যীশু বললেন?

সে তার পাপের কারণে এতো প্রেম করেছিল, কারণ তার সেই সকল পাপ ক্ষমা হয়েছিল|

Luke 7:49-50

যখন যীশু সেই স্ত্রীলোকটিকে বললেন যে তার পাপ ক্ষমা হয়েছে, তখন যারা সেই টেবিলে খেতে বসেছিল তারা কিরকম প্রতিক্রিয়া করেছিল?

তারা বললো, “এ কে যে পাপ ক্ষমাও করে?”

Luke 8

Luke 8:3-10

সেই স্ত্রীলোকের দল যীশু এবং তাঁর শিষ্যদের জন্য কি করলো?

সেই স্ত্রীলোকেরা তাদের নিজেদের সম্পত্তি থেকে তাঁদের সেবা করল|

Luke 8:11

যীশুর দৃষ্টান্তে, বীজ কোনটি যা বপন করা হয়েছে?

বীজ হল ঈশ্বরের বাক্য|

Luke 8:12

পথের পাশে পড়া বীজ কারা এবং তাদের সাথে কি ঘটে?

তারা এমন লোক যারা বাক্য শোনে, কিন্তু তারপর দিয়াবল এসে সেগুলি নিয়ে চলে যায়, যাতে তারা বিশ্বাস করে পরিত্রান না পায়|

Luke 8:13

পাথুরে জমিতে পড়া বীজ কারা এবং তাদের সাথে কি ঘটে?

তারা এমন লোক যারা আনন্দের সঙ্গে বাক্য গ্রহণ করে, কিন্তু পরীক্ষার সময় পড়ে যায়|

Luke 8:14

কাঁটা বনে পড়া বীজ কারা এবং তাদের সাথে কি ঘটে?

তারা এমন লোক যারা ঈশ্বরের বাক্য শোনে, কিন্তু পড়ে জীবনের চিন্তা, সমৃদ্ধি ও সুখভোগে রূদ্ধ হয়ে যায়|

Luke 8:15-20

উত্তম জমিতে পড়া বীজ কারা এবং তাদের সাথে কি ঘটে?

তারা এমন লোক যারা বাক্য শোনে, সেগুলি ধরে রাখে এবং ধৈয্য সহকারে ফল উত্পন্ন করে|

Luke 8:21-24

যীশু কাদেরকে তাঁর মা ও ভাই বললেন?

যীশু বললেন যে এই লোকেরা যারা ঈশ্বরের বাক্য শোনে এবং পালন করে তারাই তাঁর মা ও ভাই|

Luke 8:25-26

যীশু যখন বাতাস ও জলকে শান্ত করলেন, শিষ্যরা কি বললেন?

তাঁরা বললেন, “ইনি তবে কে, যিনি বাতাস ও জলকে আদেশ করেন এবং তারা তাঁর বাধ্য হয়?”

Luke 8:27-28

দুষ্ট আত্মারা গেরাসেনীয়দের অঞ্চলের ব্যক্তিটিকে দিয়ে কি করাত?

ব্যক্তিটি কবরস্থানে বস্ত্রহীন অবস্থায় ঘুরে বেড়াত, তারা তাকে দিয়ে শিকল ও বেড়ি ভাঙ্গাত, আর তারা তাকে প্রায়ই নির্জন প্রদেশে নিয়ে যেত .

Luke 8:29-32

ভূতেরা গেরাসেনী অঞ্চলের লোকটিকে কি করতে বাধ্য করেছিল?

তারা তাকে কবরে কাপড় বিহীন অবস্থায় রেখেছিল, তাকে দিয়ে শৃঙ্খল ও বেড়ি ভাঙ্গিয়েছিল এবং তারা তাকে নির্জ্জন স্থানে পরিচালিত করত|

Luke 8:33-38

যীশু ভূতেদেরকে সেই লোকটিকে ছাড়ার আদেশ দিলে তারা কোথায় চলে গেল?

ভূতগুলি একদল শূকরের মধ্যে ঢুকে গেল, যারা হ্রদে দৌড়ে গিয়ে ডুবে মরল|

Luke 8:39-47

যীশু সেই লোকটিকে কোথায় যেতে বললেন এবং কি করতে বললেন?

যীশু তাকে নিজের বাড়ি ফিরে গিয়ে ঈশ্বর তার জন্য যা কিছু করেছেন সেইসব বর্ণনা করতে বললেন|

Luke 8:48-54

যীশুর মতে, স্ত্রীলোকটি রক্তস্রাব কিভাবে সুস্থ হয়েছিল?

যীশুতে তার বিশ্বাসের কারণে সে সুস্থ হয়েছিল|

Luke 8:55-56

যীশু যায়ীরের বাড়িতে কি করেছিলেন?

যীশু যায়ীরের মেয়েকে মৃত থেকে জীবিত করে তুলেছিলেন|

Luke 9

Luke 9:2-6

যীশু বারোজনকে কি করতে পাঠিয়ে ছিলেন?

যীশু তাঁদের ঈশ্বরের রাজ্যের প্রচার করতে ও অসুস্থকে সুস্থ করতে পাঠিয়েছিলেন|

Luke 9:7

যা কিছু ঘটছে সেইসব শুনে হেরোদ কেন হতবুদ্ধি হয়ে গিয়েছিল?

হেরোদ হতবুদ্ধি হয়ে গিয়েছিল কারণ কিছু লোক বলেছিল যে যোহন বাপ্তিস্মদাতা মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছিলেন|

Luke 9:8-12

যে ঘটনাগুলি ঘটছিল, তার কারণ আর কে হতে পারে বলে লোকেরা মনে করেছিল?

কিছুলোক বলল এলিয়ের আবির্ভাব হয়েছে এবং কিছুলোক বলল কোন পূর্বকালের কোন ভাববাদী উঠেছেন|

Luke 9:13

শিষ্যদের সেই ভিড় লোকজনকে কি খাওয়াতে হয়েছিল?

তাদের পাঁচটি রুটি ও দুটি মাছ ছিল|

Luke 9:14-15

মরুভূমিতে ভিড়ের মধ্যে কতো লোক যীশুকে অনুসরণ করছিলো?

ভিড়ের মধ্যে ৫০০০ পুরুষ ছিল|

Luke 9:16

যীশু সেই পাঁচটি রুটি ও দুটি মাছ নিয়ে কি করলেন?

তিনি স্বর্গে তাকালেন, সেগুলিকে আশীর্বাদ করলেন, টুকরো করলেন এবং লোকেদের দেবার জন্য শিষ্যদেরকে দিলেন|

Luke 9:17-19

কতো ঝুড়ি খাবার বেঁচে গিয়েছিল?

১২ ঝুড়ি খাবার বেঁচে গিয়েছিল|

Luke 9:20-22

যখন যীশু তাঁর শিষ্যদের জিজ্ঞাসা করলেন যে তিনি কে, পিতর কি উত্তর দিলেন?

তিনি বললেন, “ঈশ্বরের খ্রীষ্ট”|

Luke 9:23-28

যীশু বললেন যে যদি কেউ তাঁর সাথে আসতে চায়, তাকে কি করতে হবে?

তাকে নিজেকে অস্বীকার করে প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিক এবং যীশুকে অনুসরণ করুক|

Luke 9:29

পর্বতে যীশুর উপস্থিতিতে কি ঘটেছিল?

তাঁর মুখের চেহারা আলাদা হয়ে গেল এবং তাঁর পোশাক বিদ্যুতের মতো উজ্জ্বল হয়ে উঠলো|

Luke 9:30-34

যীশুর সাথে কে উপস্থিত হয়েছিলেন?

যীশুর সাথে মোশি ও এলিয় উপস্থিত হয়েছিলেন|

Luke 9:35-38

মেঘের মধ্যে থেকে সেই কন্ঠস্বর কি বলেছিল যা তাঁদের ছায়া দিয়েছিল?

কন্ঠস্বরটি বললো, “ইনি আমার পুত্র, যিনি মনোনীত; তাঁর কথা শোন”|

Luke 9:39-43

যীশু সেই ভূতটিকে তাড়ানোর আগে, ভূতটির কারণে লোকটির ছেলে কি করছিল?

ভূতের কারণে সে চিত্কার করে এবং তার খিঁচুনি হয়, আর তাতে ফেনা বার হয়|

Luke 9:44-47

যীশু তাঁর শিষ্যদের কি বিবৃতি দিলেন যা তাঁরা বুঝতে পারলেন না?

তিনি বললেন, “মনুষ্যপুত্র মানুষের হাতে সমর্পিত হবেন”|

Luke 9:48-50

যীশু কাঁকে শিষ্যদের মধ্যে সর্বশ্রেষ্ট বললেন?

যিনি সকলের মধ্যে ক্ষুদ্র তিনিই শ্রেষ্ট|

Luke 9:51-61

যীশুর স্বর্গে যাবার সময় হয়ে এলে তিনি কি করলেন?

তিনি জেরুশালেম যাবার জন্য প্রস্তুত হলেন|

Luke 9:62

ঈশ্বরের রাজ্যের উপযুক্ত হওয়ার জন্য, একজন ব্যক্তি একবার “লাঙ্গলে হাত রাখলে” তার আর কি করা উচিত নয়?

তার আর পিছে ফেরা উচিত নয়|

Luke 10

Luke 10:4-8

যীশু সেই ৭০ জনকে তাদের সঙ্গে কি বহন করতে বারণ করেছেন?

তিনি তাদের টাকার ব্যাগ, বস্তা বা চপ্পল বহন করতে বারণ করেছেন|

Luke 10:9-11

যীশু সেই ৭০ জনকে শহরে কি করতে বলেছেন?

তিনি তাদের অসুস্থকে সুস্থ করতে বলেছেন এবং মানুষকে বলতে বলেছেন, “ঈশ্বরের রাজ্য তোমাদের সন্নিকট”|

Luke 10:12-19

যীশু যাদের পাঠিয়েছেন যদি তাঁদের কোন শহর গ্রহণ না করে, সেই শহরের জন্য বিচার কি রকম হবে?

সদোমের বিচারের থেকেও তাদের বিচার অনেক খারাপ হবে|

Luke 10:20

সেই ৭০ জন যখন আনন্দের সঙ্গে ফিরে আসেন এবং জানান যে তাঁরা ভূত ছাড়াতে সক্ষম হয়েছেন, যীশু তখন তাঁদের কি বললেন?

তিনি বললেন, “আনন্দ করো যে স্বর্গে তোমাদের নাম লেখা হয়েছে”|

Luke 10:21-26

কাদের কাছে ঈশ্বরের রাজ্য প্রকাশ করা পিতার জন্য সন্তুষ্ট জনক বলে যীশু বললেন?

তাদের কাছে ঈশ্বরের রাজ্য প্রকাশ করা পিতার জন্য সন্তুষ্ট-জনক যারা শিশুর মধ্যে অশিক্ষিত|

Luke 10:27-30

যীশুর মতে, কোন ব্যক্তিকে অনন্ত জীবনের অধিকারী হওয়ার জন্য যিহূদী ব্যবস্থা কি করতে বলে?

তোমার ঈশ্বর প্রভুকে তোমার সম্পূর্ণ হৃদয়, এবং তোমার সম্পূর্ণ প্রাণ, এবং তোমার সম্পূর্ণ শক্তি, এবং তোমার সম্পূর্ণ মন দিয়ে ভালবাসবে, এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালবাসবে|

Luke 10:31

যীশুর দৃষ্টান্তে, যিহূদী যাজক যখন রাস্তায় অর্ধ-মৃত লোককে পড়ে থাকতে দেখল, সে কি করলো?

সে রাস্তার অন্য দিক দিয়ে চলে গেল|

Luke 10:32-33

লেবীয় যখন সেই লোকটিকে দেখল সে কি করলো?

সে রাস্তার অন্য দিক দিয়ে চলে গেল|

Luke 10:34-36

শমরীয় যখন লোকটিকে দেখল তখন সে কি করলো?

সে তার ক্ষত বেঁধে দিল, তার পশুর উপরে তাকে বসিয়ে একটি সরাইখানাতে নিয়ে এলো এবং তার সেবা যত্ন করলো|

Luke 10:37-38

সেই দৃষ্টান্ত বলার পর, যীশু যিহূদী ব্যবস্থার শিক্ষককে ফিরে গিয়ে কি করতে বললেন?

যাও এবং দৃষ্টান্তের শমরীয়ের মতো করুনা দেখাও|

Luke 10:39

সেই সময় মরিয়ম কি করলো?

তিনি যীশুর চরণে বসে তাঁর কথা শুনছিলেন|

Luke 10:40-41

যীশু যখন মার্থার বাড়িতে এলেন তখন মার্থা কি করলেন?

তিনি তাঁর পরিচর্যা কাজে উদ্বিগ্ন ছিলেন|

Luke 10:42

কে উত্তম জিনিস বেছে নিয়েছে বলে যীশু বললেন?

তিনি বললেন যে মরিয়ম উত্তম জিনিস বেছে নিয়েছেন যা তাঁর কাছ থেকে নেওয়া যাবে না|

Luke 11

Luke 11:2

প্রভু যীশু তার শিষ্যদের কোন প্রার্থনা শিখিয়েছিলেন?

তিনি প্রার্থনা করেছিলেন, “হে পিতা, আপনার নাম পবিত্র হোক৷ আপনার রাজ্যের আগমন হোক৷ আমাদেরকে আমাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য প্রদান করুন এবং আমাদের পাপ অপরাধ সকল ক্ষমা করুন, যেহেতু আমরা নিজেরাও তাদের প্রত্যেককে ক্ষমা করি যারা আমাদের কাছে ঋণী৷ আর আমাদের পরীক্ষাতে পরতে দেবেন না .

Luke 11:3

যীশু কি চেয়েছিলেন, তাঁর শিষ্যরা পিতার নামে কি প্রার্থনা করুক?

তিনি চেয়েছিলেন তাঁরা প্রার্থনা করুন যেন পিতার নাম পবিত্র হয়|

Luke 11:4-7

আমরা যদি ঈশ্বরের কাছে আমাদের পাপের ক্ষমা চাই, যারা আমাদের বিরুদ্ধে পাপ করেছে তাদের প্রতি আমাদের কি করা উচিত?

যেমন ঈশ্বর আমাদের ক্ষমা করেছেন, আমাদের উচিত তাদের ক্ষমা করা|

Luke 11:8-12

যীশুর দৃষ্টান্তে, সেই লোকটি কেন মাঝরাতে ঘুম থেকে উঠে তার বন্ধুকে রুটি দিয়েছিল?

তার অটল বন্ধুত্বের কারণে|

Luke 11:13-14

যারা স্বর্গীয় পিতার কাছে চায় তিনি তাদের কি দেবেন?

তিনি তাদের পবিত্র আত্মা দেবেন|

Luke 11:15-19

যখন লোকেরা যীশুকে ভূত ছাড়াতে দেখল, কিছুজন তাঁকে কিসের অভিযোগ করলো?

তারা তাঁকে ভূতেদের অধিপতি, বেল্সবূলের দ্বারা ভূত ছাড়ানোর অভিযোগ করলো|

Luke 11:20-25

কোন শক্তির দ্বারা ভূত ছাড়ানোর কথা যীশু উত্তরে বললেন?

তিনি বললেন তিনি ঈশ্বরের আঙ্গুলের দ্বারা ভূত ছাড়ান|

Luke 11:26-27

যদি কোন অশুচি আত্মা একজন মানুষকে ছেড়ে বেরিয়ে যায় কিন্তু পড়ে আবার ফিরে আসে, সেই মানুষটির শেষ অবস্থা কি রকম হবে?

সেই মানুষটির শেষ অবস্থা প্রথম অবস্থার থেকে অনেক খারাপ হবে|

Luke 11:28-30

যখন স্ত্রীলোকটি চিত্কার করে যীশুর মাকে ধন্য বলল, যীশু কাকে ধন্য বললেন?

যারা ঈশ্বরের বাক্য শোনে ও তা ধরে রাখে তারা ধন্য|

Luke 11:31

প্রভু যীশু বলেছিলেন যে তিনি পুরানো নিয়মের দুটি ব্যক্তির থেকেও বেশি মহৎ, তারা কারা?

তারা হলেন শলোমন আর যোনা .

Luke 11:32-38

যীশুর বললেন যে তিনি পুরাতন নিয়মের কোন দুজন ব্যক্তির থেকে মহান?

তিনি শলোমন ও যোনার থেকে মহান|

Luke 11:39-41

ফরীশীরা কিসে পূর্ণ বলে যীশু বললেন?

তিনি বললেন তারা লোভ ও মন্দে পূর্ণ|

Luke 11:42-45

ফরীশীরা কি অবহেলা করে বলে যীশু বললেন?

তারা ন্যায়বিচার ও ঈশ্বরের প্রেম অবহেলা করে|

Luke 11:46-49

ব্যবস্থার শিক্ষকেরা অন্য লোকেদের সঙ্গে কি করে বলে যীশু বললেন?

তারা লোকেদের ওপর বোঝা চাপিয়ে দেয় যা বহন করা খুব কষ্টকর, কিন্তু নিজেরা সেই বোঝা স্পর্শ করে না|

Luke 11:50-53

যীশু কি বললেন, এই প্রজন্ম কিসের জন্য দায়ী?

জগৎ সৃষ্টির সময় থেকে সমস্ত ভাববাদীর রক্তপাতের জন্য তারা দায়ী|

Luke 11:54

যীশুর কথা শোনার পর অধ্যাপক ও ফরীশীরা কি করলো?

তারা তাঁকে তাঁর কথাতে ফাঁদে ফেলার জন্য অপেক্ষা করলো|

Luke 12

Luke 12:3-4

যীশুর মতে, তুমি অন্ধকারে যা কিছু বলো সেগুলি কি হবে?

তা আলোতে শোনা যাবে|

Luke 12:5-7

তোমাদের কাকে ভয় করা উচিত বলে যীশু বললেন?

আমাদের হত্যা করে নরকে ফেলার যাঁর ক্ষমতা আছে, তোমাদের তাঁকে ভয় করা উচিত|

Luke 12:8-14

মানুষের সামনে যারা যীশুর নাম স্বীকার করে যীশু তাদের জন্য কি করবেন?

যীশু ঈশ্বরের স্বর্গদূতের সামনে তাকে স্বীকার করবেন|

Luke 12:15-17

যীশুর মতে, আমাদের জীবন কিসে নিহিত নয়?

আমাদের জীবন, আমাদের উপচে পড়া সম্পদে নিহিত নয়|

Luke 12:18

যীশুর দৃষ্টান্তে, সেই ধনী ব্যক্তি কি করতে গেল কারণ তার জমিতে প্রচুর শস্য উত্পন্ন হয়েছিল?

সে তার গোলাঘরগুলি ভেঙ্গে ফেলল এবং একটি বিশাল গোলাঘর নির্মাণ করলো এবং তার সমস্ত শস্য ও দ্রব্য সেখানে রাখল|

Luke 12:19

ধনী লোকটি অনেক শস্য জমা করার পর সে নিজেকে কি বললো?

সে নিজেকে বললো আরাম করো, খাও, পান করো এবং বিয়ে করো|

Luke 12:20-30

ঈশ্বর সেই ধনী লোকটিকে কি বললেন?

তিনি বললেন, “বোকা লোক, আজরাতে তোমার প্রাণ নেওয়া হবে; তবে তুমি যা কিছু প্রস্তুত করলে, সেগুলি কার হবে?”

Luke 12:31-32

জীবনের বিষয়গুলি নিয়ে উদ্বিগ্ন হবার বদলে, আমাদের কি করা উচিত বলে যীশু বললেন?

আমাদের ঈশ্বরের রাজ্যের খোঁজ করা উচিত|

Luke 12:33-36

আমাদের সম্পদ কোথায় থাকা উচিত বলে যীশু বললেন?

আমাদের সম্পদ স্বর্গে থাকা উচিত|

Luke 12:37-39

যীশুর মতে, ঈশ্বরের কোন দাসেরা ধন্য?

ধন্য তারা, যাদের যীশু আসার সময় জেগে থাকতে দেখা যাবে|

Luke 12:40-45

আমরা কি জানি যে যীশু কখন আসবেন?

না, আমরা যখন আশা করতে পারি না তখন তিনি আসবেন|

Luke 12:46-47

যে দাস অন্য দাসেদের অত্যাচার করে এবং তার মনিব ফিরে আসার জন্য প্রস্তুত হয় না, তার কি হবে?

মনিব তাকে দুই ভাগে ভাগ করবে এবং অবিশ্বাসীদের সাথে তার জায়গা নির্ধারণ করবে|

Luke 12:48-51

যাদেরকে অনেক কিছু দেওয়া হয় তাদের থেকে কি চাওয়া হয়?

তাদের থেকে অনেক কিছু চাওয়া হয়|

Luke 12:52-57

যীশুর মতে, তিনি পৃথিবীতে কি রকম বিভেদ আনবেন?

একই পরিবারের লোকেরা একে অপরের বিরুদ্ধে ভিন্ন হবে|

Luke 12:58-59

যীশুর মতে, আমাদের বিপক্ষের সঙ্গে বিচারকর্তার কাছে যাবার আগে আমাদের কি করা উচিত?

বিচারকর্তার কাছে পৌঁছানোর আগে আমাদের চুক্তি মিটিয়ে নেবার চেষ্টা করা উচিত|

Luke 13

Luke 13:3-7

যে গালীলীয়রা পিলাতের দ্বারা হত হয়েছিল, তাদের এই রকম দুর্গতির কারণ কি তারা অন্য গালীলীয়দের থেকে বেশি পাপী ছিল?

না, তারা বেশি পাপী ছিল না|

Luke 13:8

যীশুর দৃষ্টান্তে, যে ডুমুর গাছে ফল ধরে না, দাসটি সেটিকে কি করতে চাইল?

সে তার চারপাশে খুঁড়ে তাতে সার দিতে চাইল, যাতে সেটিতে ফল ধরে|

Luke 13:9-10

ডুমুর গাছটিতে যদি এক বছর সার দেবার পরেও ফল না ধরে, দাসটি তখন কি করবে?

যদি এটিতে তখনও ফল না ধরে, তার মনিব সেটিকে কেটে ফেলবে|

Luke 13:11-13

সমাজগৃহে, সেই স্ত্রীলোকটির আঠারো বছর ধরে কুঁজের কারণ কি ছিল?

একটি দুর্বলতার আত্মা তার কুঁজের কারণ ছিল এবং সে সোজা হয়ে দাঁড়াতে অক্ষম ছিল|

Luke 13:14

যীশু যখন সেই স্ত্রীলোকটিকে সুস্থ করলেন সমাজগৃহের অধ্যক্ষ কেন এতো রেগে গেলেন?

তিনি রেগে গেলেন কারণ যীশু বিশ্রামবারে স্ত্রীলোকটিকে সুস্থ করেছিলেন|

Luke 13:15-18

যীশু কিভাবে সমাজগৃহের অধ্যক্ষকে ভন্ড হিসাবে দেখালেন?

যীশু তাকে মনে করালেন যে, বিশ্রামবারে সে তার পশুকে পান করার জন্য বাঁধন মুক্ত করে, অথচ যীশু যখন বিশ্রামবারে সেই স্ত্রীলোকটিকে মুক্ত করেছেন তখন সে রাগ করছে|

Luke 13:19-23

ঈশ্বরের রাজ্য কিভাবে একটি সর্ষে দানার মতো হয়?

ঈশ্বরের রাজ্য একটি ছোট দানার মতো শুরু হয়, কিন্তু তারপর অনেক বৃহৎ ভাবে বৃদ্ধি পায়|

Luke 13:24-27

যখন জিজ্ঞাসা করা হল যে অনেকে কি উদ্ধার পাবে, যীশু কি উত্তর দিলেন?

তিনি বললেন, “সরু দরজা দিয়ে প্রবেশ করা কষ্টকর, কারণ অনেকে প্রবেশ করতে চাইবে কিন্তু পারবে না”|

Luke 13:28-32

যাদের বাইরে ফেলে দেওয়া হয় এবং ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না, তারা কি করবে?

তারা কান্নাকাটি করবে ও তাদের দাঁত ঘষবে|

ঈশ্বরের রাজ্যে কারা থাকবে?

অব্রাহাম, ইসহাক, যাকোব, ভাববাদীরা এবং পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিন থেকে অনেকে ঈশ্বরের রাজ্যে থাকবে|

Luke 13:33

যীশু কি বললেন, একজন ভাববাদীর কোথায় হত্যা হবেই?

জেরুশালেম ছাড়া অন্য কোথাও একজন ভাববাদীর হত্যা হওয়া সম্ভব নয়|

Luke 13:34

যীশু জেরুশালেমের মানুষের জন্য কি বাসনা করলেন?

মুরগি যেমন তার শাবকদের আগলে রাখে, সেইভাবে তিনিও জেরুশালেমের মানুষকে একত্রিত করার বাসনা করলেন|

জেরুশালেমের মানুষ কিভাবে তাদের জন্য যীশুর বাসনার উত্তর দিলেন?

তারা যীশুর দ্বারা একত্রিত হতে রাজি হয় নি|

Luke 13:35

যীশু জেরুশালেম এবং তার মানুষ সম্পর্কে কি ভাববাণী করলেন?

তাদের বাড়ি পরিত্যাগ করা হয়েছে, এবং তারা আর যীশুকে দেখতে পাবে না যতক্ষণ না তারা বলবে, “ধন্য তিনি, যিনি প্রভুর নাম আসেন”|

Luke 14

Luke 14:3

যীশু যিহূদী ব্যবস্থার অধ্যক্ষ ও ফরীশীকে কি জিজ্ঞাসা করলেন?

তিনি তাদের জিজ্ঞাসা করলেন বিশ্রামবারে সুস্থ করা বিধেয় কি না?

Luke 14:4

অধ্যক্ষ ও ফরীশী যীশুকে কি উত্তর দিয়েছিল?

তারা চুপ করে রইলো|

Luke 14:5-10

যীশু কিভাবে দেখালেন যে অধ্যক্ষ ও ফরীশীরা হল ভন্ড?

যীশু তাদের মনে করিয়ে দিলেন যে বিশ্রামবারে তাদের নিজের ছেলে বা বলদ যদি কূয়াতে পড়ে যায়, তারা কিন্তু তাকে সাহায্য করে|

Luke 14:11-13

যে নিজেকে উঁচু করে তার সাথে কি ঘটবে বলে যীশু বললেন?

যে নিজেকে উঁচু করে তাকে নত করা হবে|

যে নিজেকে নত করে তার সাথে কি ঘটবে বলে যীশু বললেন?

যে নিজেকে নত করে তাকে উঁচু করা হেব|

Luke 14:14-17

যীশুর মতে, যে ব্যক্তি দরিদ্র, নুলা, পঙ্গু ও অন্ধদের নিমন্ত্রণ করে তারা কিভাবে পুরস্কৃত হবে?

তারা ধার্মিকদের পুনরুত্থানের সময় প্রতিদান পাবে|

Luke 14:18-20

যীশুর রাত্রি-ভোজের দৃষ্টান্তে, যে লোকেদের প্রকৃতই নিমন্ত্রণ করা হয়েছে তারা কি করলো?

তারা অজুহাত দিতে শুরু করলো যে কেন তারা রাত্রি-ভোজে আসতে পারবে না|

Luke 14:21-23

তখন কর্তা রাত্রি-ভোজের জন্য কাদের নিমন্ত্রণ করলেন?

তিনি দরিদ্র, নুলা, অন্ধ ও পঙ্গুদের নিমন্ত্রণ করলেন|

Luke 14:24-25

রাত্রি-ভোজের জন্য যাদের প্রথম নিমন্ত্রণ করা হয়েছিল তাদের সম্মন্ধে কর্তা তখন কি বললেন?

তিনি বললেন যে তাদের মধ্যে কেউ তার ভোজের স্বাদ পাবে না|

Luke 14:26

যীশুর মতে, তাঁর শিষ্যদের কি করা উচিত?

যীশুর শিষ্য হবার জন্য তাদের নিজের পরিবার ও নিজের জীবনকে ঘৃনা করা উচিত|

Luke 14:27

যীশুর মতে, তাঁর শিষ্যদের আর কি করা উচিত?

যীশুর শিষ্য হবার জন্য প্রত্যেকে তাঁর নিজের ক্রুশ বহন করা উচিত এবং যীশুর পিছে চলা উচিত|

Luke 14:28-32

যীশুকে অনুসরণ করার জন্য কি করা প্রয়োজন – সেই বিষয়ে যীশুর উদাহরণে, যে ব্যক্তি একটি দূর্গ নির্মাণ করতে চায় তার প্রথমে কি করা উচিত?

সেই ব্যক্তির খরচ হিসাব করা উচিত|

Luke 14:33-34

যীশুর মতে, তাঁর শিষ্যদের কি করা উচিত?

তাঁদের সর্বস্ব ত্যাগ করা উচিত|

Luke 14:35

যদি লবন তার স্বাদ হারায়, তার কি হয়?

সেটি ছুঁড়ে ফেলে দেওয়া হয়|

Luke 15

Luke 15:4

যীশুর দৃষ্টান্তে, একজন মেষপালক যখন তার ১০০টি মেষের মধ্যে একটিকে হারিয়ে ফেলে সে কি করে?

সে বাকি ৯৯টি মেষ ছেড়ে হারানো মেষটিকে খুঁজতে যায়|

Luke 15:5-6

যীশুর দৃষ্টান্তে, মেষপালক যখন তার হারানো মেষটিকে খুঁজে পায় তখন সে কি করে?

সে আনন্দ সহকারে সেটিকে ফিরিয়ে আনে|

Luke 15:7

স্বর্গে কি হয় যখন একটি পাপী অনুশোচনা করে?

ঈশ্বরের স্বর্গদূতেদের উপস্থিতিতে আনন্দ করা হয় .

Luke 15:8

যীশুর দৃষ্টান্তে, যে স্ত্রীলোকটি তার দশটি রুপার মুদ্রার মধ্যে একটি হারিয়ে ফেলে সে কি করে?

সে সেটি খুঁজে না পাওয়া পর্যন্ত ভালোভাবে খোঁজ করে|

Luke 15:9

যীশুর দৃষ্টান্তে, সেই স্ত্রীলোকটি যখন তার হারানো রুপার মুদ্রাটি খুঁজে পেল সে কি করলো?

সে তার বন্ধু ও প্রতিবেশীর সাথে আনন্দ করলো|

Luke 15:10-11

যখন একজন পাপী মন ফেরায় স্বর্গে কি হয়?

ঈশ্বরের স্বর্গদূতেদের সামনে আনন্দ হয়|

Luke 15:12

যীশুর দৃষ্টান্তে, একজন ছোট ছেলে তার বাবাকে কি অনুরোধ করলো?

সে তার বাবাকে বললো তক্ষনি যেন তার অধিকারের সম্পত্তি তাকে দিয়ে দেয়|

Luke 15:13-14

ছোট ছেলে তার অধিকার নিয়ে কি করলো?

সে অনাচারে জীবনযাপন করে তার সব টাকা নষ্ট করে ফেলল|

Luke 15:15-17

সমস্ত টাকা চলে যাবার পর, সেই ছোট ছেলেটি বেঁচে থাকার জন্য কি করলো?

সে অন্য লোকের শূকরকে খাবার খাওয়ানোর কাজ নিলো|

Luke 15:18

যখন সে ভালোভাবে চিন্তা করতে শুরু করলো, সেই ছোট ছেলে কি সিদ্ধান্ত নিলো?

সে তার বাবার কাছে গিয়ে তার পাপ স্বীকার করার সিদ্ধান্ত নিলো|

Luke 15:19

সেই ছোট ছেলে তার বাবাকে গিয়ে তার জন্য কি করতে বলবে বলে পরিকল্পনা করলো?

সে সিদ্ধান্ত নিলো তার বাবাকে গিয়ে বলবে যে তার বাবার একজন দাস হিসাবে তাকে কাজে রাখতে|

Luke 15:20-21

সেই বাবা যখন তার ছোট ছেলেকে ফিরে আসতে দেখল তখন সে কি করলো?

তার বাবা দয়া পরায়ণ হয়ে তার কাছে ছুটে গেল এবং তাকে আলিঙ্গন করে চুম্বন করলো|

Luke 15:22

বাবা তার ছোট ছেলের জন্য তক্ষনি কি করলো?

তার বাবা তাকে কাপড়, আংটি ও চপ্পল পরালো|

Luke 15:23-27

কিভাবে বাবা তার ছোট ছেলে ফিরে আসার উদযাপন করলো?

বাবা তার দাসেদের বললো মোটাসোটা বাছুর মারতে, যাতে তারা খেয়ে উদযাপন করতে পারে|

Luke 15:28

বড় ছেলে যখন শুনলো যে সেই ছোট ছেলের জন্য আনন্দ উত্সব হচ্ছে, তখন তার প্রতিক্রিয়া কেমন ছিল?

সে রেগে গিয়ে সেই আনন্দ উত্সবে গেল না|

Luke 15:29-30

বড় ছেলের তার বাবার প্রতি অভিযোগ কি ছিল?

বড় ছেলে অভিযোগ করলো যে সে সর্বদা তার বাবার আদেশ মেনে আসছে, কিন্তু তার বন্ধুদের সাথে আনন্দ করার জন্য তাকে একটি ছাগলও দেওয়া হয় নি|

Luke 15:31

বড় ছেলেকে বাবা কি উত্তর দিল?

সে বললো, “বাছা, তুমি তো সর্বদা আমার সাথে আছো আর আমার যা কিছু আছে সব তো তোমারই”|

Luke 15:32

বাবা কেন বললো যে, ছোট ছেলের জন্য উত্সব করা উচিত?

উত্সব করা উচিত, কারণ ছোট ছেলে হারিয়ে গিয়েছিল কিন্তু তাকে পাওয়া গেছে|

Luke 16

Luke 16:1-4

সেই ধনী ব্যক্তি তার দেওয়ান সম্পর্কে কি শুনলো?

ধনী লোকটি শুনলো যে দেওয়ান তার সম্পদ নষ্ট করছে|

Luke 16:5

দেওয়ানকে তার কাজ থেকে জোর করে ছাড়িয়ে দেওয়ার আগে সে কি করলো?

সে তার কর্তার প্রত্যেক ঋণীকে ডেকে পাঠালো|

Luke 16:6

দেওয়ান তার কর্তার প্রথম ঋণীর জন্য কি করলো?

সে তাকে তার ঋণ কমানোর অনুমতি দিল|

Luke 16:7

দেওয়ান তার কর্তার দ্বিতীয় ঋণীর জন্য কি করলো?

সে তাকেও তার ঋণ কমানোর অনুমতি দিল|

Luke 16:8

ধনী লোকটির তার দেওয়ানের কাজের প্রতি প্রতিক্রিয়া কি ছিল?

সে তার দেওয়ানের প্রশংসা করলো কারণ সে বুদ্ধিমানের কাজ করেছে|

Luke 16:9

এই গল্পের উপর ভিত্তি করে যীশুর অন্যদের কি করতে বললেন?

তিনি বললেন, “জাগতিক সম্পদ দ্বারা নিজেদের জন্য বন্ধু বানাও, যাতে যখন তা চলে যায়, তারা যেন তাদের অনন্ত আবাসে তোমাকে গ্রহণ করতে পারে”|

Luke 16:10-12

যে ব্যক্তি খুব অল্প বিষয়ে বিশ্বস্ত তার সম্পর্কে যীশু কি বললেন?

সেই ব্যক্তি অনেক বিষয়েও বিশ্বস্ত হবে|

Luke 16:13-15

যীশু বললেন আমরা দুই প্রভুর সেবা করতে পারি না| কোন দুই প্রভুর কথা তিনি উল্লেখ করেছেন?

আমাদের ঈশ্বরের সেবা ও সম্পদের সেবার মধ্যে বেছে নেওয়া উচিত|

Luke 16:16-17

যোহনের সময় থেকে, ঈশ্বরের রাজ্য সুসমাচার হিসাবে প্রচারিত হচ্ছে| যোহনের আগে কোন দুটি বিষয়ের প্রভাব ছিল?

ব্যবস্থা ও ভাববাদীরা যোহন পর্যন্ত ছিলেন|

যীশুর মতে, এখন কি প্রচারিত হচ্ছে?

ঈশ্বরের রাজ্যের সুসমাচার এখন প্রচারিত হচ্ছে|

Luke 16:18-21

যীশুর মতে, যে নিজের স্ত্রীকে পরিত্যাগ করে অন্যজনকে বিয়ে করে সে কি রকম পাপ করে?

যে নিজের স্ত্রীকে পরিত্যাগ করে অন্যজনকে বিয়ে করে সে ব্যভিচার করে|

Luke 16:22

যীশুর গল্পে, ভিক্ষুক লাসার মৃত্যুর পড়ে কোথায় গেল?

দরিদ্র লাসারকে স্বর্গদূতেরা নিয়ে গিয়ে অব্রাহামের কোলে বসালেন|

Luke 16:23

ধনী লোকটি মারা যাবার পড়ে কোথায় গেল?

সে পাতালে যন্ত্রণা ভোগ করছিলো|

Luke 16:24-25

অব্রাহামকে ধনী লোকটির প্রথম অনুরোধ কি ছিল?

সে অব্রাহামকে লাসারকে পাঠিয়ে একটু জল দিতে অনুরোধ করলো কারণ সে আগুনে খুব কষ্ট পাচ্ছিল|

Luke 16:26

ধনী লোকটিকে অব্রাহাম কি উত্তর দিলেন?

তিনি বললেন তাদের মধ্যে অনেক শূন্যস্থান রয়েছে যা কেউ পার করতে পারে না|

Luke 16:27

অব্রাহামকে ধনী লোকটির দ্বিতীয় অনুরোধ কি ছিল?

সে অব্রাহামকে তার বাবার বাড়িতে লাসারকে পাঠাতে অনুরোধ করলো|

Luke 16:28

ধনী লোকটি কেন চাইল যে লাসার তার বাবার বাড়িতে যাক?

সে চাইল লাসার তার ভাইদের পাতাল সম্পর্কে সতর্ক করুক|

Luke 16:29-30

ধনী লোকটিকে অব্রাহাম কি উত্তর দিলেন?

তিনি বললেন ধনী লোকটির ভাইদের কাছে মোশি এবং ভাববাদীরা আছেন, তারা তাঁদের কথা শুনতে পারে|

Luke 16:31

অব্রাহাম বললেন যে যদি তারা মোশি ও ভাববাদীদের কথা না শোনে, তাহলে তারা আর কাকে মানবে না?

যদি মৃতদের মধ্যে থেকে কেউ উঠে, তবু তারা তাকে মানবে না|

Luke 17

Luke 17:4-9

যীশু কি বললেন, যদি আমাদের ভাই দিনে সাত বার আমাদের বিরুদ্ধে পাপ করে আর সাত বার ফিরে এসে বলে, “আমি অনুতপ্ত”, আমাদের কি করা উচিত?

আমাদের প্রত্যেক বার তাকে ক্ষমা করা উচিত|

Luke 17:10-11

দাস হিসাবে, আমাদের প্রভুর সমস্ত আদেশ পালন করার পর আমাদের কি বলা উচিত?

আমাদের বলা উচিত, “আমরা অযোগ্য দাস; যা করতে আমরা বাধ্য ছিলাম তাই করেছি”|

Luke 17:12

যীশু যখন শমরীয় ও গালীলীয় সীমান্তের একটি গ্রামে প্রবেশ করলেন, তাঁর সাথে কাদের দেখা হল?

তাঁর সাথে দশজন কুষ্ঠীর দেখা হল|

Luke 17:13

সেই দশজন কুষ্ঠী যীশুকে কি বললো?

তারা বললে, “যীশু, প্রভু, আমাদের দয়া করুন”|

Luke 17:14

যীশু সেই কুষ্ঠীদের কি করতে বললেন?

তিনি তাদের বললেন ফিরে গিয়ে যাজকদের দেখাতে|

কুষ্ঠীরা যখন যাজকদের কাছে গেল তাদের সাথে কি ঘটল?

তারা শুচি হয়ে গেল|

Luke 17:15

সেই দশজন কুষ্ঠীর মধ্যে থেকে কতজন যীশুকে ধন্যবাদ দিতে ফিরে এলো?

কেবল একজন ফিরে এল|

Luke 17:16-20

যে কুষ্ঠী যীশুকে ধন্যবাদ দিতে ফিরে এলো সে কোথাকার লোক ছিল?

সে শমরীয় ছিল|

Luke 17:21-23

যখন ঈশ্বরের রাজ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হল, ঈশ্বরের রাজ্য কোথায় বলে যীশু বললেন?

তিনি বললেন ঈশ্বরের রাজ্য তাদের সঙ্গে আছে|

Luke 17:24

যীশু যখন পুনরায় আসবেন, তাঁর দিনটি কেমন হবে বলে তিনি জানালেন?

বিদ্যুত যেমন আকাশের একদিক থেকে অন্যদিকে চমকায়, এটি এরকম হবে|

Luke 17:25-26

যীশু ফিরে আসার আগে কি ঘটবে বলে যীশু বললেন?

তাঁকে অনেক কষ্টভোগ করতে হবে এবং সেই প্রজন্মের থেকে অগ্রাহ্য হতে হবে|

Luke 17:27-30

নোহর সময়ে লোকেরা কি করছিলো?

তারা ভোজন পান করছিল, বিয়ে করছিল আর বিয়ে হচ্ছিল, ধংসের দিনে যে এসে গেছে সে সম্মন্ধে অজ্ঞাত ছিল|

Luke 17:31-36

আমাদের কেন লুটের স্ত্রীর ন্যায় হওয়া উচিত নয়?

সেই দিনে আমাদের জগতের সম্পত্তির দিকে ফিরে দেখা উচিত নয়, যেমনটি তিনি করেছিলেন আর বিনিষ্ট হয়েছিলেন .

Luke 17:37

যীশু তাঁর শিষ্যদের “কোথায়, প্রভু” প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রকৃতির কোন উদাহরণ ব্যবহার করলেন?

যীশু মৃত দেহ ও শকুনের উদাহরণ ব্যবহার করলেন| তিনি বললেন যেখানে শব থাকে, সেখানে শকুন একত্রিত হয়|

Luke 18

Luke 18:1-2

যীশু এই গল্প থেকে তাঁর শিষ্যদের কি শেখাতে চাইলেন?

তিনি তাঁদের শেখাতে চাইলেন যে তাঁদের সর্বদা প্রার্থনা করা উচিত, তাদের নিরুত্সাহ হওয়া উচিত না|

Luke 18:3-4

বিধবাটি সেই অধার্মিক বিচারকর্তার থেকে বারবার কি চাইতো?

সে তার প্রতিপক্ষের বিরুদ্ধে বিচার চাইতো|

Luke 18:5-7

কিছু সময় পড়ে, সেই অধার্মিক বিচারকর্তা নিজেকে কি বললো?

সে বললো, “কারণ এই বিধবা আমাকে খুব জ্বালাতন করছে, আমি তাকে ন্যায়বিচার দেবো, যাতে সে আমাকে অনবরত এসে বিরক্ত না করে”|

Luke 18:8

ঈশ্বর কিভাবে প্রার্থনার উত্তর দেন সেই সম্মন্ধে যীশু তাঁর শিষ্যদের কি শিক্ষা দিলেন?

তিনি তাঁদের শেখাতে চাইলেন যে, যারা ঈশ্বরের কাছে কাঁদে তিনি তাদের ন্যায়বিচার দেন|

Luke 18:9

ফরীশীদের নিজেদের ধার্মিকতা সম্পর্কে ও অন্য লোকেদের সম্পর্কে কি রকম মনোভাব ছিল?

তারা ভাবতো তারা অন্যদের থেকে বেশি ধার্মিক|

Luke 18:10

যীশুর গল্পে, কোন দুইজন লোক মন্দিরে প্রার্থনা করতে গেল?

একজন ফরীশী ও একজন করগ্রাহী মন্দিরে প্রার্থনা করতে গেল|

Luke 18:11-12

ফরীশীর নিজের ধার্মিকতা সম্পর্কে ও অন্য লোকেদের সম্পর্কে কি রকম মনোভাব ছিল?

সে ভাবতো সে অন্য লোকের মতো পাপী নয়|

Luke 18:13

মন্দিরে ঈশ্বরের কাছে করগ্রাহীর কি প্রার্থনা ছিল?

সে প্রার্থনা করলো, “ঈশ্বর, আমার মতো পাপীর প্রতি দয়া করুন”|

Luke 18:14-15

কোন লোকটি ঈশ্বরের কাছে ধার্মিক গন্য হয়ে তার বাড়ি ফিরে গেল?

করগ্রাহী ঈশ্বরের কাছে ধার্মিক গন্য হয়েছিল|

Luke 18:16-21

কারা ঈশ্বরের রাজ্যের অধীন বলে যীশু বললেন?

তিনি বললেন যারা শিশুদের মতো, তারা ঈশ্বরের রাজ্যের অধীন|

Luke 18:22

যীশু সেই অধ্যক্ষকে (যে তার যুবক কাল থেকে ঈশ্বরের আদেশ মেনে চলছে) কোন জিনিসটি করতে বললেন?

যীশু তাকে বললেন তার যা কিছু আছে সর্বস্ব বিক্রি করে দরিদ্রদের দান করতে|

Luke 18:23-29

যীশুর উক্তিতে অধ্যক্ষ কিভাবে প্রতিক্রিয়া দিল এবং কেন?

সে খুব দুঃখিত হয়ে গেল, কারণ সে খুব ধনী ছিল|

Luke 18:30-31

যারা ঈশ্বরের রাজ্যের জন্য জাগতিক জিনিসগুলি ছেড়েছে, যীশু তাদের কি প্রতিজ্ঞা করলেন?

যীশু তাদের প্রতিজ্ঞা করলেন, তারা এই জগতে আরও অনেক বেশি পাবে এবং আগামী যুগে অনন্ত জীবন পাবে|

Luke 18:32

যীশুর মতে, পুরাতন নিয়মের ভাববাদীরা মনুষ্যপুত্রের বিষয়ে কি লিখেছিলেন?

কারণ তিনি পরজাতিদের হাতে সমর্পিত হবেন, তাঁকে বিদ্রুপ করা হবে ও অপমান করা হবে|

Luke 18:33-37

পুরাতন নিয়মের ভাববাদীরা মনুষ্যপুত্র তৃতীয় দিনে কি করবেন বলে লিখেছিলেন?

তাঁরা লিখেছেন যে তিনি তৃতীয় দিনে পুনরায় উঠবেন|

Luke 18:38-42

পথের পাশে থাকা সেই অন্ধ লোকটি যীশুর কাছে চিত্কার করে কি বললো?

সে বললো, “যীশু, দায়ূদ সন্তান, আমার উপর দয়া করুন”|

Luke 18:43

সেই অন্ধ লোকটিকে সুস্থ দেখে লোকেরা কি বললো?

তারা ঈশ্বরের মহিমা ও প্রশংসা করলো|

Luke 19

Luke 19:2-6

যীশুকে দেখার জন্য কে গাছে উঠেছিল এবং তার পেশা কি ছিল?

যে ব্যক্তিটি গাছে উঠেছিলে তার নাম ছিল সক্কেয়| সে একজন প্রধান করগ্রাহী ছিল ও ধনী ছিল|

Luke 19:7-8

যীশু যখন সক্কেয়ের বাড়িতে গেলেন তখন সকলে কি অভিযোগ করলো?

তারা বললো, “যীশু একজন পাপীর বাড়িতে অতিথি হয়ে গেছেন”|

Luke 19:9-10

সক্কেয় যখন দরিদ্রদের জন্য তার উপহারের কথা ঘোষণা করলো, যীশু সক্কেয় সম্পর্কে কি বললেন?

তিনি বললেন, “আজ এই বাড়িতে পরিত্রান এসেছে”|

Luke 19:11

যীশু যখন জেরুশালেমে পৌঁছালেন, মানুষ তখন কি ঘটবে বলে আশা করলো?

তারা ভাবলো তখনই ঈশ্বরের রাজ্যের প্রকাশ হবে|

Luke 19:12-16

যীশুর দৃষ্টান্তে, ভদ্রবংশীয় লোকটি কোথায় যাত্রা করছিলেন?

তিনি অনেক দূরদেশে রাজপদ নিতে যাচ্ছিলেন এবং তারপরে তিনি ফিরে আসবেন|

Luke 19:17-18

ভদ্রবংশীয় ব্যক্তির যে দাস বিশ্বস্ত ছিল এবং আরও দশটি মুদ্রা উপার্জন করেছিল, তিনি তার জন্য কি করলেন?

ভদ্রবংশীয় ব্যক্তি তাকে দশটি শহরের উপর কর্তৃত্ব দিলেন|

Luke 19:19-20

ভদ্রবংশীয় ব্যক্তির যে দাস বিশ্বস্ত ছিল এবং আরও পাঁচটি মুদ্রা উপার্জন করেছিল, তিনি তার জন্য কি করলেন?

ভদ্রবংশীয় ব্যক্তি তাকে পাঁচটি শহরের উপর কর্তৃত্ব দিলেন|

Luke 19:21-23

দুষ্টু দাসটি সেই ভদ্রবংশীয় ব্যক্তিকে কি রকম লোক হিসাবে ভেবেছিল?

সে জানতো ভদ্রবংশীয় ব্যক্তি একজন দাবিদার লোক ছিল|

Luke 19:24-26

দুষ্টু দাসের প্রতি ভদ্রবংশীয় ব্যক্তিটি কি করলেন?

তিনি দুষ্টু দাসের মুদ্রা কেড়ে নিলেন|

Luke 19:27-29

যারা চায়নি যে ভদ্রবংশীয় ব্যক্তিটি তাদের উপর রাজত্ব করুক, তাদের প্রতি তিনি কি করলেন?

ভদ্রবংশীয় ব্যক্তিটি নিজের সামনে তাদের হত্যা করালেন|

Luke 19:30-37

যীশু যখন জেরুশালেমে গেলেন, তিনি কোন পশুতে চেপে গেলেন?

তিনি একটি গাধা শাবকের ওপর বসলেন, যার ওপর কখনও কেউ বসেনি|

Luke 19:38-39

যীশু যখন জৈতুন পর্বতে গেলেন লোকজন কি বলে চিত্কার করলো?

তারা চিত্কার করে বললো, “ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসছেন”|

Luke 19:40

যদি মানুষজন আনন্দে চিত্কার না করে তাহলে কি ঘটবে বলে যীশু বললেন?

তিনি বললেন তাহলে পাথরেরা চিত্কার করে উঠবে|

Luke 19:41-43

যীশু যখন শহরের কাছাকাছি আসলেন তিনি কি করলেন?

সেখানে তিনি কেঁদে ফেললেন|

Luke 19:44-46

তখন যীশু এই মানুষজন ও শহরে কি ঘটবে বলে ভাববাণী করলেন?

তিনি বললেন যে শত্রুরা এই শহরকে ভূমিতে চূর্ণ করে দেবে এবং একটি পাথরও অপরটির সাথে থাকবে না|

Luke 19:47

যীশু যখন মন্দিরে শিক্ষা দিতেন কারা তাঁকে হত্যা করতে চাইলেন?

প্রধান যাজকেরা, অধ্যাপকেরা এবং লোকেদের নেতারা যীশুকে হত্যা করতে চাইল|

Luke 19:48

এই সময় কেন তারা তাঁকে হত্যা করতে পারলো না?

তারা তাঁকে হত্যা করতে পারলো না কারণ লোকেরা মন দিয়ে তাঁর কথা শুনছিল|

Luke 20

Luke 20:4

যিহূদী নেতারা যখন যীশুকে জিজ্ঞাসা করল যে কোন অধিকারে যীশু শিক্ষা দেন, তখন যীশু তাদের কোন প্রশ্ন জিজ্ঞাসা করলেন?

তিনি জিজ্ঞাসা করলেন, “যোহনের বাপ্তিস্ম স্বর্গ থেকে হয়েছিল না মানুষের থেকে?”

Luke 20:5

যিহূদী নেতারা চিন্তা করলো যদি তারা উত্তর দেয়, “স্বর্গ থেকে”, তাহলে যীশু তাদের কি বলবেন?

যিহূদী নেতারা চিন্তা করলো যে যীশু তাদের বলবেন, “তাহলে তোমরা যোহনকে কেন বিশ্বাস করো না”?

Luke 20:6-9

তারা চিন্তা করলো যদি তারা উত্তর দেয়, “মানুষের থেকে”, তাহলে লোকে তাদের সাথে কি করবে?

তারা ভাবলো যে লোকে তাদেরকে পাথর মারবে|

Luke 20:10

প্রভু যীশুর দৃষ্টান্তে, দাক্ষাক্ষেত্রের ভাড়ার কৃষকেরা কি করেছিল যখন দাক্ষাক্ষেত্রের মালিক কিছু দাক্ষাফল পাওয়ার জন্য নিজ দাসদের পাঠিয়েছিলেন?

তারা দাসদেরকে আঘাত করেছিল, লজ্জাজনক ব্যবহার করেছিল আর তাদের খালি হাতে ফিরিয়ে দিয়েছিল.

Luke 20:11-12

যীশুর দৃষ্টান্তে, সেই কর্তা যখন তাঁর দাসেদেরকে আঙ্গুরক্ষেত থেকে আঙ্গুর নিতে পাঠালেন, আঙ্গুরক্ষেতের কৃষকেরা কি করেছিল?

তারা দাসেদের মারধোর করলো, অপমান করলো এবং তাদের খালি হাতে পাঠিয়ে দিলো|

Luke 20:13-14

অবশেষে, সেই কর্তা কাকে আঙ্গুরক্ষেতের কৃষকদের কাছে পাঠালেন?

তিনি তাঁর প্রিয় ছেলেকে পাঠালেন|

Luke 20:15

যখন ছেলেটি আঙ্গুরক্ষেতে আসলো, কৃষকেরা কি করলো?

তারা তাকে আঙ্গুরক্ষেতের বাইরে ফেলে দিল ও হত্যা করলো|

Luke 20:16-18

আঙ্গুরক্ষেতের কর্তা তখন সেই কৃষকদেরকে কি করবেন?

তিনি এসে সেই কৃষকদের হত্যা করবেন এবং আঙ্গুরক্ষেতটি অন্য লোককে দিয়ে দেবেন|

Luke 20:19-24

এই দৃষ্টান্ত যীশু কাদের বিরুদ্ধে বললেন?

তিনি এই দৃষ্টান্ত অধ্যাপক ও প্রধান যাজকদের বিরুদ্ধে বললেন|

Luke 20:25-26

কৈসরকে কর দেওয়া বিধেয় কি বিধেয় নয় সেই প্রশ্নের যীশু কিভাবে উত্তর দিলেন?

তিনি বললেন যা কৈসরের তা কৈসরকে দিতে এবং যা ঈশ্বরের তা ঈশ্বরকে দিতে|

Luke 20:27-33

সদ্দূকীরা কোন ঘটনার বিশ্বাস করতো না?

তারা মৃতের পুনরুত্থানের বিশ্বাস করতো না|

Luke 20:34

যীশু এই জগতের বিয়ে সম্মন্ধে কি বলেছেন?

এই যুগে, লোকে বিয়ে করে ও বিয়ে দেওয়া হয়|

Luke 20:35-36

পুনরুত্থানের পরে বিয়ে সম্পর্কে যীশু কি বললেন?

মৃতের পুনরুত্থানের পরে, সেই লোকেরা বিয়ে করে না বা বিয়ে দেওয়া হয় না|

Luke 20:37-41

পুনরুত্থানের সত্যতা প্রমান করার জন্য যীশু পুরাতন নিয়মের কোন গল্পকে স্বরণ করিয়েছেন?

তিনি মোশি ও ঝোপের গল্পকে স্বরণ করিয়েছেন, যাতে মোশি প্রভুকে অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর এবং যাকোবের ঈশ্বর বলে ডেকেছেন|

Luke 20:42-46

প্রভু দায়ূদের প্রভুকে গীতসংহিতাতে কি বলেছেন?

প্রভু দায়ূদের প্রভুকে বলেছেন, “আমার ডান পাশে বসো”|

Luke 20:47

অধ্যাপকদের লোক দেখানো ধার্মিকতার আড়ালে, তারা কোন পাপ কাজ করছিলো?

তারা বিধবাদের বাড়ি গ্রাস করে এবং ভন্ডভাবে লন্বা লম্বা প্রার্থনা করে|

এই অধ্যাপকেরা কিভাবে বিচারিত হবে বলে যীশু বললেন?

তিনি বললেন যে তারা অনেক বেশি শাস্তি পাবে|

Luke 21

Luke 21:4-5

যীশু কেন বললেন যে গরীব বিধবাটি অন্য সকলের চেয়ে ধনভান্ডারে অনেক বেশি রাখল?

যীশু এরকম বললেন কারণ বিধবাটির অল্প ছিল এবং সে সব কিছু দিয়ে দিল, আর যেহেতু অন্যদের অনেক কিছু ছিল তাই তাদের দেওয়াটা বলিদান নয়|

Luke 21:6

জেরুশালেম মন্দিরের কি ঘটবে বলে যীশু বললেন?

তিনি বললেন যে এটি ভেঙ্গে পড়বে এবং একটি পাথরও অন্যটির ওপর থাকবে না|

Luke 21:7

যীশুকে লোকেরা মন্দির সম্পর্কে কোন দুটি প্রশ্ন করল?

তারা জিজ্ঞাসা করলো, “এইসব কখন ঘটবে এবং এইসব ঘটার সময় হলে তার চিহ্ন কি হবে?”

Luke 21:8

যীশু সতর্ক করলেন যে অনেক প্রতারক আসবে| এই প্রতারকেরা কি বলবে?

তারা বলবে, “আমিই তিনি” এবং “সময় সন্নিকট”|

Luke 21:9

সমাপ্তের পূর্বে কোন কোন ভয়ানক ঘটনাগুলোর বিষয়ে প্রভু যীশু বলেছিলেন?

যুদ্ধ, ভূমিকম্প, দূর্ভিক্ষ, মহামারী আর আকাশে মহান মহান চিহ্ন হবে .

Luke 21:10

শেষ হওয়ার আগে কি ঘটবে বলে যীশু বললেন?

জাতিগুলির মধ্যে ও রাজ্যগুলির মধ্যে যুদ্ধ হবে|

Luke 21:11-12

শেষ হওয়ার আগে কোন কোন ভয়ংকর ঘটনা ঘটবে বলে যীশু বললেন?

ভূমিকম্প, দুর্ভিক্ষ, মহামারী হবে এবং আকাশ থেকে মহৎ চিহ্ন দেখা যাবে|

Luke 21:13-15

বিশ্বাসীদের তাড়না কিসের সুযোগ হবে?

এটি তাদের সাক্ষ্য দেওয়ার একটি সুযোগ হবে|

Luke 21:16-19

যীশুর অনুসরণকারীদের কারা ঘৃনা করবে?

তাদের বাবা-মা, ভাই, আত্মীয়-স্বজন এবং বন্ধুরা ঘৃনা করবে|

Luke 21:20

কোন ঘটনা ইঙ্গিত করবে যে জেরুশালেমের ধ্বংস সন্নিকট?

যখন সৈন্য দ্বারা জেরুশালেম ঘেরা থাকবে, তখন এর ধ্বংস সন্নিকট হবে|

Luke 21:21

যখন কেউ দেখবে যে জেরুশালেমের ধ্বংস সন্নিকট, তখন যীশু লোকেদের কি করতে বললেন?

তিনি তাদের নগর ছেড়ে পাহাড়ে চলে যেতে বললেন এবং নগরে ফিরতে বারণ করলেন|

Luke 21:22-23

জেরুশালেমের ধ্বংসের দিনগুলিকে যীশু কি বলে ডাকলেন?

তিনি বললেন সেগুলি প্রতিশোধের দিন, সমস্ত লেখা পূর্ণ হওয়ার সময়|

Luke 21:24

জেরুশালেম কতদিন পরজাতিদের দ্বারা পদদলিত হবে?

পরজাতিদের সময় পূর্ণ না হওয়া পর্যন্ত জেরুশালেম তাদের দ্বারা পদদলিত হবে|

Luke 21:25-29

পরাক্রম ও মহাপ্রতাপের সঙ্গে তাঁর পুনরাগমনের আগে কোন চিহ্নের কথা যীশু বললেন?

তিনি বললেন সূর্য, চাঁদ, নক্ষত্রে চিহ্ন দেখা যাবে এবং পৃথিবীর জাতিদের মধ্যে দুর্দশা ঘটবে|

Luke 21:30-32

যীশু কিসের উদাহরণ দিলেন যে শ্রোতারা কিভাবে বুঝতে পারে কোন ঋতু এসেছে?

তিনি বললেন যে যখন তারা দেখে ডুমুর গাছের পাতাগুলি পল্লবিত হচ্ছে, তারা বোঝে যে গ্রীষ্মকাল সন্নিকট|

Luke 21:33

কি লোপ পাবে বলে যীশু বললেন?

তিনি বললেন যে আকাশ ও পৃথিবী লোপ পাবে|

কি কখনও লোপ পাবে না?

যীশুর কথা কখনও লোপ পাবে না|

Luke 21:34-35

যীশু তাঁর শ্রোতাদের কি না করতে সতর্ক করলেন যেহেতু সেই দিন হঠাত চলে আসবে?

তিনি তাদের সতর্ক করেছিলেন যেন তাদের হৃদয় ব্যভিচার, মত্ততা এবং জীবনের দুঃচিন্তায় ভারাক্রান্ত না হয়|

Luke 21:36-38

যীশু তাঁর শ্রোতাদের কি করতে সতর্ক করলেন যেহেতু সেই দিন হঠাত চলে আসবে?

তিনি তাদের সতর্ক থাকতে ও প্রার্থনা করতে বললেন|

Luke 22

Luke 22:1-5

সেই সময়, যিহূদীদের কোন পর্বের সময় ছিল?

তাড়ীশূন্য রুটির পর্ব, যাকে নিস্তারপর্ব বলে, সেটির সময় হয়ে এসেছিল|

Luke 22:6-9

কোন সময় যিহূদা প্রধান যাজকদের কাছে যীশুকে সমর্পণ করার সুযোগ খুজছিল?

সে যীশুর সাথে বিশ্বাসঘাতকতার সুযোগ খুঁজছিল যখন সে লোকজনের থেকে দূরে ছিল|

Luke 22:10-11

প্রভু যীশু ও তার শিষ্যরা কোথায় নিস্তারপর্বের ভোজন করেছিল?

তারা যেরুশালেমে একটি সুসজ্জিত বড় অতিথিদের জন্য প্রস্তুত দোতলার উপরের ঘরটিতে ভোজন করেছিল .

Luke 22:12-15

যীশু এবং তাঁর শিষ্যেরা কোথায় নিস্তারপর্বের খাবার খেয়েছিলেন?

তাঁরা জেরুশালেমের একটি উপরের বড় সাজানো ঘরে খাবার খেয়েছিলেন|

Luke 22:16-18

যীশু আবার কবে নিস্তারপর্বের খাবার খাবেন বলে বললেন?

তিনি বললেন তিনি আবার নিস্তারপর্বের খাবার খাবেন যখন তা ঈশ্বরের রাজ্যে পূর্ণ হবে|

Luke 22:19

যখন যীশু রুটি ভেঙ্গে শিষ্যদের দিলেন, তিনি কি বললেন?

তিনি বললেন, “এটি আমার শরীর যা তোমাদের জন্য দেওয়া হয়েছে| এটি আমার স্বরণে করো”|

Luke 22:20-21

যীশু যখন শিষ্যদের পানপাত্র দিলেন তিনি কি বললেন?

তিনি বললেন, “এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম, যা তোমাদের জন্য পাতিত হয়”|

Luke 22:22

এটি কি ঈশ্বরের পরিকল্পনা ছিল যে যীশু প্রতারিত হন?

হ্যাঁ, ঈশ্বর নির্ধারন করে রেখেছিলেন যে যীশু প্রতারিত হবেন|

Luke 22:23-25

শিষ্যরা কি জানতেন যে কে যীশুর সাথে বিশ্বাসঘাতকতা করবে?

না, শিষ্যরা জানতেন না যে কে যীশুর সাথে বিশ্বাসঘাতকতা করবে|

Luke 22:26

যীশুর শিষ্যদের মধ্যে যে শ্রেষ্ঠ তার কি করা উচিত বলে তিনি বললেন?

তিনি বললেন, তাদের মধ্যে যে শ্রেষ্ঠ সে কনিষ্ঠের মতো হোক|

Luke 22:27-29

যীশু তাঁর শিষ্যদের মধ্যে কেমন ভাবে জীবনযাপন করতেন?

তিনি তাঁদের মধ্যে পরিচারকের মতো জীবনযাপন করেছেন|

Luke 22:30-33

যীশু তাঁর শিষ্যদের কোথায় বসার প্রতিশ্রুতি দিয়েছিলেন?

তিনি বললেন তাঁরা সিংহাসনে বসে, ইস্রায়েলের বারো বংশের বিচার করবেন|

Luke 22:34-36

পিতর কি করবেন বলে যীশু ভবিষ্যতবাণী করেছিলেন?

তিনি বলেছিলেন যে মোরগ ডাকার আগে পিতর তিন বার যীশুকে চিনতে অস্বীকার করবে|

Luke 22:37-39

এই ঘটনাতে যীশুর সম্পর্কে লিখিত কোন ভবিষ্যতবাণী পূর্ণ হয়েছিল?

যীশুর সম্পর্কে লিখিত যে ভবিষ্যতবাণী পূর্ণ হচ্ছিল তা হল, “আর তিনি অধর্মীদের সাথে বিবেচিত হলেন”|

Luke 22:40-41

জৈতুন পর্বতে, যীশু কিসের জন্য তাঁর শিষ্যদের প্রার্থনা করতে বললেন?

তিনি চাইলেন যে তাঁরা প্রার্থনা করুক যেন তাঁরা প্রলোভনে না পড়েন|

Luke 22:42-44

জৈতুন পর্বতে, যীশু কি প্রার্থনা করলেন?

তিনি প্রার্থনা করলেন, “পিতা, যদি তোমার ইচ্ছা হয়, এই পানপাত্র আমার থেকে সরিয়ে নাও| তবুও আমার ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা পূর্ণ হোক”|

Luke 22:45-46

যখন যীশু প্রার্থনা করে ফিরলেন শিষ্যরা কি করছিলেন?

তাঁরা ঘুমাচ্ছিলেন|

Luke 22:47

ভিড়ের সম্মুখে যিহুদা কিভাবে প্রভু যীশুকে প্রতারিত করেছিল?

সে প্রভু যীশুকে চুম্বনের দ্বারা প্রতারিত করেছিল .

Luke 22:48-50

যিহূদা লোকজনের সামনে কিভাবে যীশুকে প্রতারিত করল?

সে যীশুকে চুম্বন করে প্রতারিত করলো|

Luke 22:51-52

যে লোকটির কান কাটা হয়েছিল যীশু তার সাথে কি করলেন?

তিনি তার কান স্পর্শ করে তাকে সুস্থ করলেন|

Luke 22:53

যীশু কি বললেন, প্রতিদিন প্রধান যাজকদের সঙ্গে তিনি কোথায় ছিলেন?

তিনি বললেন, তিনি প্রতিদিন মন্দিরে ছিলেন|

Luke 22:54-56

তাঁকে গ্রেপ্তার করার পরে, লোকজন যীশুকে কোথায় নিয়ে গেল?

লোকজন তাঁকে প্রধান যাজকের বাড়িতে নিয়ে গেল|

Luke 22:57-59

যখন একজন দাসী জিজ্ঞাসা করলো যে পিতর যীশুর সাথে ছিলেন, পিতর কি বললেন?

তিনি বললেন, “হে নারী, আমি তাঁকে চিনি না”|

Luke 22:60-61

পিতর যীশুকে তৃতীয় বারের জন্য অস্বীকার করার পর তখনই কি ঘটল?

তিনি যীশুকে চিনতে অস্বীকার করার পর তখনই মোরগ ডেকে উঠলো|

Luke 22:62

যীশু তাঁর দিকে তাকানোর পর পিতর কি করলেন?

তিনি বাইরে গিয়ে অত্যন্ত কান্নাকাটি করলেন|

Luke 22:63

যীশুকে যারা পাহারা দিচ্ছিল তারা কি করলো?

তারা তাঁকে বিদ্রুপ করলো ও আঘাত করলো|

Luke 22:64-66

যীশুকে যারা পাহারা দিচ্ছিল তারা কিভাবে তাঁকে বিদ্রুপ করলো?

তারা তাঁর চোখ বেঁধে দিল এবং তাঁকে জিজ্ঞাসা করলো যে কে তাঁকে আঘাত করছে|

Luke 22:67-70

প্রাচীনদের সমাজে দাবি করা হল যে যদি যীশুই খ্রীষ্ট হন তিনি যেন তাদের বলেন| যীশু কি বললেন যে, তিনি যদি তাদের বলেন তারা সেটা করবে না?

তিনি বললেন যে, তারা কখনোই বিশ্বাস করবে না|

Luke 22:71

প্রাচীনদের সমাজ কেন বললো যে যীশু যে খ্রীষ্ট হওয়ার দাবি করেন সেটা প্রমান করতে কোন সাক্ষ্যের প্রয়োজন নেই?

তারা বললো, তাদের কোন সাক্ষ্যের প্রয়োজন নেই কারণ তারা যীশুকে তাঁর নিজের মুখে দাবি করতে শুনেছে যে তিনি খ্রীষ্ট|

Luke 23

Luke 23:2-3

যিহূদী নেতারা যীশুর বিরুদ্ধে পিলাতের কাছে কোন দোষারোপ করলো?

তারা বললো যে যীশু জাতিকে বিপথগামী করছে, কৈসরকে রাজস্ব দিতে বারণ করছে এবং বলছে যে তিনি খ্রীষ্ট, রাজা|

Luke 23:4-7

যীশুকে প্রশ্ন করার পর, পিলাত তাঁর সম্মন্ধে কি বললেন?

তিনি বললেন, “আমি এই ব্যক্তির কোন দোষ পাই না”|

Luke 23:8

হেরোদ কেন যীশুকে দেখতে চাইল?

হেরোদ যীশুর করা কিছু চিহ্ন দেখতে চাইল|

Luke 23:9-13

যীশু হেরোদের প্রশ্নের কিভাবে উত্তর দিলেন?

তিনি হেরোদকে কোন উত্তর দিলেন না|

Luke 23:14-17

যখন যীশু পিলাতের কাছে ফিরে আসলেন, পিলাত যীশুর সম্পর্কে লোকজনকে কি বললেন?

তিনি বললেন তারা তাঁর বিরুদ্ধে যা কিছু দোষারোপ করছে, তিনি যীশুর মধ্যে সেই কোন দোষই পান নি|

Luke 23:18-20

নিস্তারপর্বের জন্য লোকজন পিলাতের কাছ থেকে কাকে কারাগার মুক্ত করতে চেয়েছিল?

তারা চেয়েছিল তিনি বারাব্বাস, একজন দস্যুকে মুক্ত করুন|

Luke 23:21

লোকজন যীশুকে কি করা উচিত বলে চিত্কার করতে লাগলো?

তারা চিত্কার করে বললো, “ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও”|

Luke 23:22

তৃতীয় বারের জন্য, পিলাত যীশুর সম্মন্ধে লোককে কি বললেন?

পিলাত বললেন, “আমি এর মৃত্যুযোগ্য কোন অপরাধ পাই নি”|

Luke 23:23

শেষে পিলাত কেন লোকেদের যীশুকে ক্রুশে দেবার দাবি পূরণ করলেন?

তিনি তাদের অনুরোধ পূরণ করলেন, কারণ তারা চিত্কারের সঙ্গে জোরাজুরি করছিলো|

Luke 23:24-25

কেন অন্তিমে পীলাত প্রভু যীশুকে ভিড়ের দাবিতে ক্রুশে দিতে অনুমতি দিয়েছিলেন?

কারণ তারা উচ্চস্বরে চিৎকার করে স্বজোরে দাবি করছিল .

Luke 23:26-27

কে যীশুর ক্রুশ বহন করলো এবং যীশুকে অনুসরণ করলো?

কুরীণীয় শিমোন যীশুর ক্রুশ বহন করলো|

Luke 23:28-31

যীশু জেরুশালেমের স্ত্রীলোকদের তাঁর বদলে কাদের জন্য কাঁদতে বললেন?

যীশু বললেন যে তাদের নিজেদের জন্য ও তাদের সন্তানদের জন্য কাঁদা উচিত|

Luke 23:32-33

যীশুর সাথে আর কে ক্রুশরোপিত হয়েছিল?

দুজন দস্যু যীশুর সাথে ক্রুশরোপিত হয়েছিল|

Luke 23:34

ক্রুশের উপর থেকে প্রভু যীশু যারা তাকে ক্রুশে দিচ্ছিল তাদের জন্য কি প্রার্থনা করেছিলেন?

তিনি প্রার্থনা করেছলেন, “হে পিতা, এদের ক্ষমা করুন, কারণ এরা জানে না যে এরা কি করছে.

Luke 23:35-37

যেহেতু যীশু খ্রীষ্ট বলে দাবি করেছিলেন; লোকজন, সৈন্যরা এবং দস্যুদের একজন যীশুকে কি করার চ্যালেঞ্জ দিল?

তারা তাঁকে, নিজেকে রক্ষা করার চ্যালেঞ্জ দিল|

Luke 23:38-41

যীশুর উপরে অধিলিপিতে কি লেখা ছিল?

অধিলিপিতে লেখা ছিল, “এ যিহূদীদের রাজা”|

Luke 23:42

দ্বিতীয় দস্যু যীশুর কাছে কি অনুরোধ করেছিল?

সে বললো, “যখন আপনি আপনার রাজ্যে যাবেন আমাকে স্মরণ করবেন”|

Luke 23:43

যীশু দ্বিতীয় দস্যুকে কি প্রতিশ্রতি করলেন?

তিনি বললেন, “তুমি আজ আমার সাথে পরমদেশে যাবে”|

Luke 23:44

যীশুর মৃত্যুর ঠিক আগেই কোন অলৌকিক ঘটনা ঘটলো?

সমস্ত এলাকা তিন ঘন্টার জন্য অন্ধকার হয়ে রইল|

Luke 23:45-46

যীশুর মৃত্যুর ঠিক আগেই কোন অলৌকিক ঘটনা ঘটলো?

সূর্যের আলো নিভে গেল, আর মন্দিরের পর্দা মাঝামাঝি ছিঁড়ে গেল|

Luke 23:47-51

যীশুর মৃত্যুর পর শতপতি যীশুর সম্পর্কে কি বললেন?

তিনি বললেন, “ইনি নিশ্চিতভাবে একজন ধার্মিক ব্যক্তি ছিলেন”|

Luke 23:52

আরিমাথিয়ার যোষেফ পিলাতের কাছে গিয়ে কি চাইলেন?

তিনি পিলাতের কাছে যীশুর দেহ চাইলেন|

Luke 23:53

আরিমাথিয়ার যোষেফ যীশুর দেহ নিয়ে কি করলেন?

তিনি একটি নতুন কবরে যীশুর দেহ রাখলেন|

Luke 23:54-55

যখন যীশু কবরস্থ হলেন, কোন দিন শুরু হতে চলেছিল?

বিশ্রামবার শুরু হতে চলেছিল|

Luke 23:56

যীশুর সাথে যে স্ত্রীলোকেরা ছিলেন তাঁরা বিশ্রামবারে কি করলেন?

তাঁরা ঈশ্বরের আদেশ অনুসারে বিশ্রাম নিলেন|

Luke 24

Luke 24:1

স্ত্রীলোকেরা যীশুর কবরে কখন এলেন?

তাঁরা সপ্তাহের প্রথম দিনে খুব তাড়াতাড়ি এলেন|

Luke 24:2

স্ত্রীলোকেরা কবরে কি ঘটেছে দেখলেন?

তাঁরা দেখলেন যে কবর থেকে পাথরটি সরানো হয়েছে|

Luke 24:3-5

স্ত্রীলোকেরা কবরের ভেতরে কি দেখলেন?

তাঁরা দেখলেন যে যীশুর দেহ সেখানে নেই|

Luke 24:6-10

উজ্জ্বল পোশাকের দুইজন পুরুষ (স্বর্গদূত) যীশুর সাথে কি ঘটেছে বলে জানালেন?

তাঁরা স্ত্রীলোকেদের বললেন যে যীশু উঠেছেন|

Luke 24:11

স্ত্রীলোকেরা যখন কবরে তাঁদের অভিজ্ঞতার কথা প্রেরিতদের বললেন, প্রেরিতদের প্রতিক্রিয়া কি হয়েছিল?

এইসব কথা তাদের কাছে অর্থহীন মনে হল এবং তাঁরা সেগুলি বিশ্বাস করলেন না|

Luke 24:12-15

পিতর যখন কবরের ভিতরে তাকালেন, তিনি কি দেখলেন?

পিতর দেখলেন কেবল লিলেন কাপড়গুলি পড়ে আছে|

Luke 24:16-20

যখন দুইজন শিষ্য ইম্মায়ূতে যাচ্ছিলেন আর যীশু তাদের সঙ্গে যোগ দিলেন, কেন তাঁরা যীশুকে চিনতে পারলেন না?

তাঁদের চোখ তাঁকে না চেনার জন্য রুদ্ধ ছিল|

Luke 24:21-26

যখন যীশু জীবিত ছিলেন, তিনি কি করবেন বলে শিষ্যরা আশা করেছিলেন?

তাঁরা আশা করছিলেন যে তিনি ইস্রায়েলকে মুক্ত করবেন|

Luke 24:27-29

যীশু দুই ব্যক্তির কাছে শাস্ত্র থেকে কি বর্ণনা করলেন?

শাস্ত্র তাঁর বিষয়ে কি বলে তা তিনি বর্ণনা করলেন|

Luke 24:30

অন্তিমে কখন সেই দুটি ব্যক্তি প্রভু যীশুকে চিনতে পেরেছিল?

তারা তাকে চিনতে পেরেছিল যখন তিনি রুটিকে আশির্বাদ করে ভেঙ্গেছিল আর তাদের দিয়েছিল.

Luke 24:31-35

যখন যীশু ধন্যবাদ দিয়ে রুটি ভাঙ্গলেন এবং তাঁদের দিলেন, সেই দুইজন শিষ্যের সাথে কি ঘটল?

তাঁদের চোখ খুলে গেল এবং তাঁরা যীশুকে চিনতে পারলেন|

Luke 24:36-38

যীশু যখন জেরুশালেমে শিষ্যদের কাছে উপস্থিত হন তিনি প্রথমে কি বললেন?

তিনি বললেন, “তোমাদের শান্তি হোক”|

Luke 24:39-44

যীশু কিভাবে প্রমান করলেন যে, তিনি কেবল একটি আত্মা নন?

তিনি শিষ্যদের তাঁকে স্পর্শ করতে বললেন এবং তিনি তাঁদের তাঁর হাত ও পা দেখালেন|

Luke 24:45-46

তখন শিষ্যরা কিভাবে শাস্ত্র বুঝতে সক্ষম হলেন?

যীশু শাস্ত্র বুঝতে তাঁদের বুদ্ধিদ্বার খুলে দিলেন|

Luke 24:47-48

যীশু কি বললেন, সমগ্র জাতির কাছে কি প্রচারিত হওয়া উচিত?

যীশু বললেন যে সমগ্র জাতির কাছে পাপ থেকে মন পরিবর্তন ও ক্ষমা প্রচারিত হওয়া উচিত|

Luke 24:49-50

যীশু কিসের জন্য শিষ্যদের অপেক্ষা করতে বললেন?

তিনি তাঁদের অপেক্ষা করতে বললেন যতক্ষণ পর্যন্ত তাঁরা উপর থেকে শক্তিপ্রাপ্ত না হন|

Luke 24:51-52

যীশু যখন বৈথনিয়ার কাছে শিষ্যদের আশীর্বাদ করলেন তখন তাঁর সাথে কি ঘটল?

তিনি স্বর্গে নীত হলেন|

Luke 24:53

তখন শিষ্যরা কোথায় তাঁদের সময় কাটাতেন এবং তাঁরা কি করতেন?

তাঁরা মন্দিরে অনবরত ঈশ্বরের মহিমা করতেন|