বাংলা: translationQuestions

Updated ? hours ago # views See on DCS Draft Material

2 Timothy

2 Timothy 1

2 Timothy 1:1

কিভাবে পৌল খ্রীষ্টের একজন প্রেরিত হয়েছিলেন?

পৌল ঈশ্বরের ইচ্ছা অনুসারে খ্রীষ্টের একজন প্রেরিত হয়েছিলেন।

2 Timothy 1:2-3

তীমথিয়ের সাথে তার সম্পর্কের বিষয়ে পৌল কি বলেন?

পৌল তীমথিয়কে তার "প্রিয় সন্তান" বলে ডাকেন।

2 Timothy 1:4

পৌল যখন তার প্রার্থনায় তীমথিয়কে স্মরণ করেন, তখন পৌল কী করতে চান?

পৌল তীমথিয়কে দেখতে চান।

2 Timothy 1:5-6

তীমথিয়র পরিবারে, তীমথিয়র আগে আর কাদের অকৃত্রিম বিশ্বাস ছিল?

তীমথিয়র দিদিমা এবং মা উভয়েরই অকৃত্রিম বিশ্বাস ছিল।

2 Timothy 1:7

ঈশ্বর তীমোথিকে কি ধরনের আত্মা দিয়েছেন?

ঈশ্বর তীমথিয়কে শক্তি এবং প্রেম এবং সুশৃঙ্খলার আত্মা দিয়েছেন।

2 Timothy 1:8

পৌল তীমথিয়কে কি না করতে বলেছেন?

পৌল তীমথিয়কে প্রভুর সাক্ষ্যের বিষয়ে লজ্জিত না হোতে বলেছেন।

পৌল তীমোথিকে কি করতে বলেছেন?

পৌল তীমোথিকে তার সাথে সুসমাচারের জন্য ক্লেশভোগ স্বীকার করতে বলেছেন ।

2 Timothy 1:9

ঈশ্বরের পরিকল্পনা এবং অনুগ্রহ আমাদের কখন দেওয়া হয়েছিল?

ঈশ্বরের পরিকল্পনা এবং অনুগ্রহ অনাদিকালের পূর্ব্বে আমাদের দেওয়া হয়েছিল।

2 Timothy 1:10-11

কিভাবে ঈশ্বর তার পরিত্রাণের পরিকল্পনা প্রকাশ করেন?

আমাদের ত্রাণকর্ত্তা খ্রীষ্ট যীশুর আবির্ভাবের মাধ্যমে ঈশ্বরের পরিত্রাণের পরিকল্পনা প্রকাশিত হয়েছিল।

যীশু যখন আবির্ভূত হন, তখন তিনি মৃত্যু, জীবন এবং অমরত্ব সম্পর্কে কী করেছিলেন?

যীশু মৃত্যুকে শক্তিহীন করিয়াছেন, এবং সুসমাচার দ্বারা জীবন ও অক্ষয়তাকে দীপ্তিতে এনেছিলেন।

2 Timothy 1:12-13

পৌল কোন বিষয়ে আত্মবিশ্বাসী যে ঈশ্বর তার জন্য করতে সক্ষম যা পৌলকে সুসমাচারের জন্য লজ্জিত না হোতে সাহায্য করে?

পৌল জানতেন যে ঈশ্বরের কাছে যে আমানত গচ্ছিত রেখেছেন তা ঈশ্বর সেই দিন পর্যন্ত রাখতে সক্ষম।

2 Timothy 1:14

ঈশ্বর তাকে যে উত্তম ধন দিয়েছেন সেটি নিয়ে তীমথিয় কি করবেন?

ঈশ্বর তার কাছে যে উত্তম ধন দিয়েছেন তা তীমথিয়কে পবিত্র আত্মার দ্বারা রক্ষা করতে হবে ।

2 Timothy 1:15

পৌলের সমস্ত এশীয় সঙ্গীরা তার সাথে কি করেছিল?

এশিয়ার সকলেই পৌলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল৷

2 Timothy 1:16

পৌল কেন অনীষিফরের পরিবারের প্রতি করুণা প্রদানের জন্য প্রভুকে অনুরোধ করেন?

পৌল প্রভুকে অনীষিফরের পরিবারের প্রতি করুণা প্রদানের জন্য অনুরোধ করেন কারণ অনীষিফর পৌলের প্রাণ জুড়িয়েছেন এবং পৌলের শৃঙ্খলে লজ্জিত হননি।

2 Timothy 1:17

পৌল যখন রোমে ছিলেন তখন অনীষিফর পৌলের জন্য কী করেছিলেন?

অনীষিফর যত্নপূর্ব্বক অনুসন্ধান করে রোমে পৌলের সাথে দেখা করেছিলেন।

2 Timothy 1:18

পৌল কি অনীষিফরের প্রতি মঞ্জুর করার জন্য প্রভুর কাছে অনুরোধ করেন?

পৌল অনীষিফরকে করুণা দেওয়ার জন্য প্রভুকে অনুরোধ করেন।

2 Timothy 2

2 Timothy 2:1

তীমথিয়কে কী শক্তিশালী করতে সক্ষম?

খ্রীষ্ট যীশুর অনুগ্রহ তীমথিয়কে শক্তিশালী করতে পারে৷

2 Timothy 2:2-3

পৌল তাকে যে বার্তা শিখিয়েছেন তা তীমথিয় কাকে অর্পণ করবেন?

তীমথিয়কে বিশ্বস্ত পুরুষদের কাছে বার্তাটি অর্পণ করতে হবে যারা অন্যদেরও শিক্ষা দিতে সক্ষম হবে।

2 Timothy 2:4-8

তীমথিয়র জন্য একটি দৃষ্টান্ত হিসাবে, পৌল কি বলেছেন যে একজন ভাল সৈনিক কিসের মধ্যে নিজেকে আটকায় না?

একজন ভাল সৈনিক সাংসারিক বিষয়ে নিজেকে জড়ায় না।

2 Timothy 2:9

তিনি তীমোথিয়কে লেখেন, ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য পৌল কী অবস্থায় কষ্ট পাচ্ছেন?

পৌল একজন অপরাধীর মতো শৃঙ্খলিত হয়ে কষ্ট পাচ্ছে।

পৌল কি বলেছেন যা আবদ্ধ নয়?

ঈশ্বরের বাক্য আবদ্ধ নয়।

2 Timothy 2:10-11

কেন পৌ ল এই সব কিছু সহ্য করছেন?

পৌল ঈশ্বরের দ্বারা মনোনীতদের জন্য সমস্ত কিছু সহ্য করেন, যাতে তারা খ্রীষ্ট যীশুতে যে পরিত্রাণ আছে তা পেতে পারে৷

2 Timothy 2:12-13

যারা সহ্য করে তাদের প্রতি খ্রীষ্টের প্রতিশ্রুতি কি??

যারা সহ্য করবে তারা খ্রীষ্টের সাথে রাজত্ব করবে।

যারা তাকে অস্বীকার করে তাদের জন্য খ্রীষ্টের সতর্কবাণী কি?

যারা খ্রীষ্টকে অস্বীকার করে, খ্রীষ্টও তাদেরকে অস্বীকার করবে।

2 Timothy 2:14-17

তীমথিয়র কি বিষয়ে ঝগড়া না করার জন্য লোকেদেরকে সতর্ক করা উচিত?

যা কোন কাজে লাগে না সেই বাক্যের বিষয়ে ঝগড়া না করার জন্য, তীমথিয়র উচিত লোকেদেরকে সতর্ক করা।

2 Timothy 2:18-20

কোন ভ্রান্ত মতবাদের জন্য দুই ব্যক্তি সত্য কথা বলা থেকে বিচ্যুত হয়েছিল?

তারা বলছিল, পুনরুত্থান আগেই হয়ে গেছে।

2 Timothy 2:21

কিভাবে বিশ্বাসীরা প্রতিটি ভালো কাজের জন্য নিজেদেরকে প্রস্তুত করবে?

বিশ্বাসীদেরকে অসম্মানজনক ব্যবহার থেকে নিজেদেরকে পরিষ্কার রেখে প্রতিটি ভালো কাজের জন্য প্রস্তুত থাকতে হবে।

2 Timothy 2:22-23

কি থেকে তীমথিয়কে পালাতে হবে?

তীমথিয়কে যৌবনকালের অভিলাষ থেকে পালাতে হয়।

2 Timothy 2:24

পৌল কি বলেন যে প্রভুর একজন দাসকে কেমন হতে হবে?

প্রভুর একজন দাস অবশ্যই ধৈর্যশীল, সকলের প্রতি সদয় এবং শিক্ষা দিতে সক্ষম হবে।

2 Timothy 2:25

প্রভুর একজন দাসকে তার বিরোধিতাকারীদের সাথে কেমন আচরণ করতে হবে?

প্রভুর একজন দাসকে মৃদু ভাবে বিরোধিদেরকে শাসন করতে হবে।

2 Timothy 2:26

শয়তান অবিশ্বাসীদের প্রতি কি করেছে?

শয়তান তার ইচ্ছার জন্য অবিশ্বাসীদের ফাঁদে ফেলেছে এবং বন্দী করেছে।

2 Timothy 3

2 Timothy 3:1

পৌল কি বলেন শেষ দিনে কি আসবে?

পৌল বলেছেন শেষের দিনে কঠিন সময় আসবে।

2 Timothy 3:2-3

শেষের দিনে ঈশ্বরের পরিবর্তে মানুষ কি ভালোবাসবে?

শেষের দিনে, মানুষ নিজেকে ভালবাসবে এবং ঈশ্বরের পরিবর্তে অর্থকে ভালবাসবে।

2 Timothy 3:4

শেষের দিনে মানুষ ঈশ্বরের পরিবর্তে অন্য আর কি জিনিস ভালোবাসবে?

শেষের দিনে, মানুষ ঈশ্বরের পরিবর্তে বিলাসিতা পছন্দ করবে।

2 Timothy 3:5

যারা ভক্তির অবয়বধারী তাদের প্রতি পৌল তীমথিয়কে কী করতে বলেন?

ভক্তির অবয়বধারীদের কাছ থেকে পৌল তীমোথিয়কে দূরে সরে যেতে নির্দেশ দেন।

2 Timothy 3:6-7

এইরকম কিছু অধার্মিক পুরুষেরা কি করে?

এই অধার্মিক পুরুষদের মধ্যে কেউ কেউ গৃহে প্রবেশ করে এবং মূর্খ নারীদের মোহিত করে যারা বিভিন্ন কামনা দ্বারা পরিচালিত হয়।

2 Timothy 3:8-9

এই অধার্মিক মানুষগুলো কেন পুরাতন নিয়মের যান্নি ও যাম্ব্রির মতন?

এই অধার্মিক লোকেরা সত্যের বিরোধিতা করে ঠিক যেমনটা যান্নি ও যাম্ব্রি মোশির প্রতি করেছিল।

2 Timothy 3:10

মিথ্যা শিক্ষকদের পরিবর্তে, তীমথিয় কাকে অনুসরণ করেছে?

তীমথিয় পৌলকে অনুসরণ করেছে।

2 Timothy 3:11

প্রভু পৌলকে কি থেকে উদ্ধার করলেন?

প্রভু পৌলকে তার সমস্ত তাড়না ও কষ্ট থেকে উদ্ধার করেছিলেন।

2 Timothy 3:12

পৌল কি বলেন যে যারা ভক্তিভাবে জীবনযাপন করতে চায় তাদের সকলের সাথে কি ঘটবে?

পৌল বলেছেন যে যারা ভক্তিভাবে জীবনযাপন করতে চায় তারা সকলেই নির্যাতিত হবে।

2 Timothy 3:13-14

শেষের দিনে কারা আরও খারাপ হয়ে যাবে?

দুষ্ট লোকেরা ও বঞ্চকেরা শেষের দিনে আরও খারাপ হয়ে যাবে।

2 Timothy 3:15

তীমথিয়র জীবনের কোন সময় থেকে তিনি পবিত্র শাস্ত্রকলাপ জানতেন?

তীমথিয় শিশুকাল থেকেই পবিত্র শাস্ত্রকলাপ জানতেন।

2 Timothy 3:16

সমস্ত শাস্ত্রলিপি  কিভাবে সৃষ্টি হয়েছিল?

প্রত্যেক শাস্ত্রলিপি  ঈশ্বর-নিশ্বসিত।

কি জন্য সব শাস্ত্রলিপি লাভজনক?

সমস্ত শাস্ত্রলিপি  শিক্ষা, তিরস্কার, সংশোধন এবং ধার্মিকতার প্রশিক্ষণের জন্য লাভজনক।

2 Timothy 3:17

একজন ব্যক্তিকে শাস্ত্রলিপির প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য কী?

একজন ব্যক্তিকে শাস্ত্রলিপির  প্রশিক্ষণ দেওয়া হয় যাতে সে দক্ষ হয়, প্রতিটি ভালো কাজের জন্য সজ্জিত হয়।

2 Timothy 4

2 Timothy 4:1

যীশু খ্রীষ্ট কাদের বিচার করবেন?

যীশু খ্রীষ্ট জীবিত এবং মৃতদের বিচার করবেন।

2 Timothy 4:2

পৌল তীমথিয়কে কী দৃঢ় আজ্ঞা  করেছিলেন?

পৌল তীমথিয়কে বাক্য প্রচার করার দৃঢ় আজ্ঞা  দিয়েছিলেন।

2 Timothy 4:3-4

পৌল কি সতর্ক করেছিলেন যে সময় আসবে যখন লোকেরা মতবাদের বিষয়ে কি করবে?

লোকেরা ভাল শিক্ষা সহ্য করবে না, তবে তাদের নিজস্ব ইচ্ছার সাথে একমত এমন শিক্ষা শুনবে।

2 Timothy 4:5

তীমথিয়কে কী কাজ ও পরিচর্যা দেওয়া হয়েছিল?

তীমথিয়কে একজন সুসমাচার প্রচারকের কাজ এবং পরিচর্যা দেওয়া হয়েছিল।

2 Timothy 4:6-7

পৌল তার জীবনের কোন সময়ে এখন এসেছেন বলেছিলেন?

পৌল বলেছিলেন যে তিনি তার প্রস্থানের সময় এসে পৌঁছেছেন।

2 Timothy 4:8-9

পৌল কোন পুরষ্কারের কথা বলেছিলেন যা, যারা খ্রীষ্টের আবির্ভাবকে ভালবাসে তারা সবাই পাবে?

পৌল বলেছিলেন যে যারা খ্রীষ্টের আবির্ভাবকে ভালবাসে তারা ধার্মিকতার মুকুট পাবে।

2 Timothy 4:10

কেন পৌলের সঙ্গী দীমা  তাকে ছেড়ে চলে গেল?

দীমা  পৌলকে ছেড়ে চলে গেলেন কারণ তিনি এই বর্তমান যুগকে ভালোবাসতেন।

2 Timothy 4:11-13

পৌলের কোন একমাত্র সঙ্গী যিনি তখনও তাঁর সাথে ছিলেন?

শুধুমাত্র লুক তখনও পৌলের সাথে ছিলেন।

2 Timothy 4:14-15

পৌল কি বলেছিল যে প্রভু কিভাবে আলেক্‌সান্দরকে প্রতিদান দেবেন?

পৌল বলেছিলেন যে প্রভু আলেক্‌সান্দরকে তার কাজ অনুসারে প্রতিদান দেবেন।

2 Timothy 4:16-22

কোন লোকেরা পৌলের সাথে তার প্রথম প্রতিরক্ষায় উপস্থিত হয়েছিল?

পৌলের প্রথম প্রতিরক্ষায়, কেউ পৌলের সাথে উপস্থিত হয়নি।