বাংলা: translationQuestions

Updated ? hours ago # views See on DCS Draft Material

Titus

Titus 1

Titus 1:1

ঈশ্বরের সেবায় পৌলের উদ্দেশ্য কী ছিল?

তাঁর উদ্দেশ্য ছিল ঈশ্বরের মনোনীত লোকদের বিশ্বাস প্রতিষ্ঠা করা এবং সত্যের জ্ঞান প্রতিষ্ঠা করা।

Titus 1:2

ঈশ্বর কখন তাঁর মনোনীত লোকেদের অনন্ত জীবনের প্রতিশ্রুতি দিয়েছিলেন?

ঈশ্বর অতি পূর্ব্ব কালে তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ঈশ্বর কি মিথ্যা বলেন?

ঈশ্বর মিথ্যাকথনে অসমর্থ।

Titus 1:3

ঈশ্বর সঠিক সময়ে তার ঘোষণা, কার হাতে অর্পণ করেছিলেন?

ঈশ্বর প্রেরিত পৌলের কাছে তা অর্পণ করেছিলেন।

Titus 1:4-5

তীত এবং পৌলের মধ্যে সম্পর্ক কি ছিল?

তাদের সাধারণ বিশ্বাসের কারণে পৌলের কাছে তীত একজন সত্যিকারের পুত্রের মতো ছিলেন।

Titus 1:6

একজন প্রাচীণের স্ত্রী এবং সন্তানদের কেমন হওয়া উচিত?

তাকে অবশ্যই এক স্ত্রীর স্বামী হতে হবে এবং তার বিশ্বস্ত সন্তান থাকতে হবে যারা বেপরোয়া আচরণ বা বিদ্রোহের জন্য অভিযুক্ত নয়।

Titus 1:7

এমন কিছু চরিত্রের বৈশিষ্ট্য যা একজন প্রাচীনকে নির্দোষ হওয়ার জন্য এড়িয়ে চলতে হবে?

তিনি অবশ্যই অহংকারী বা সহজে রাগান্বিত বা মদের নেশা বা ঝগড়াবাজ বা লোভী হবেননা।

ঈশ্বরের পরিবারে একজন অধ্যক্ষের কী পদ ও দায়িত্ব রয়েছে?

তিনি ঈশ্বরের গৃহকর্তার মতো।

Titus 1:8

একজন প্রাচীনের কি কি ভালো গুণ থাকা উচিত?

একজন প্রাচীনকে অতিথিপরায়ণ, ভালো, বিচক্ষণ, ধার্মিক, পবিত্র এবং আত্মনিয়ন্ত্রিত ব্যাক্তি হোতে হবে।

Titus 1:9

তাকে যে বার্তা শেখানো হয়েছিল তার প্রতি একজন প্রাচীনের মনোভাব কেমন হওয়া উচিত?

তাকে অবশ্যই এটি শক্তভাবে ধরে রাখতে হবে এবং একইভাবে, অন্যদের উত্সাহিত করতে এবং তিরস্কার করতে সক্ষম হবেন।

Titus 1:10

মিথ্যে শিক্ষকেরা তাদের বাক্যের দ্বারা কি করছিল?

তারা লোকেদের প্রবঞ্চিত করছিল ও পরিবারগুলোকে ভেঙ্গে দিচ্ছিল.

Titus 1:11-12

মিথ্যা শিক্ষকরা তাদের শিক্ষা দিয়ে কি করছিল?

তারা পুরো পরিবারকে বিভ্রান্ত করছিল।

মিথ্যা শিক্ষকরা কি চেয়েছিলেন?

তারা লজ্জাজনক মুনাফা চেয়েছিল।

Titus 1:13

কিভাবে একজন প্রাচীনের এই মিথ্যা শিক্ষকদের সাথে আচরণ করা উচিত যারা গির্জার ক্ষতি করে?

তিনি অবশ্যই তাদের কঠোরভাবে তিরস্কার করবেন যাতে তারা বিশ্বাসে দৃঢ় হতে পারে।

Titus 1:14

পৌল কি বলেন কিসে তাদের মনোযোগ দিতে হবে না?

তাদের যিহূদীয় পৌরাণিক কাহিনী এবং পুরুষদের আদেশে মনোযোগ দেওয়া উচিত নয়।

Titus 1:15

অবিশ্বাসী লোকের কি কলুষিত?

তার মন ও বিবেক উভয়ই কলুষিত।

Titus 1:16-18

যদিও কলুষিত মানুষ ঈশ্বরকে চেনার দাবি করে, তবুও সে কীভাবে তাকে অস্বীকার করে?

সে তার কর্মের মাধ্যমে ঈশ্বরকে অস্বীকার করে।

Titus 1:19-16

একজন প্রাচীনকে মিথ্যে শিক্ষকদের সাথে কি করতে সক্ষম হতে হবে?

তাকে তাদের ভর্ৎসনা ও থামাতে এবং তাদের সংশোধন করতে সক্ষম হতে হবে.

Titus 2

Titus 2:2

এমন কি কি বৈশিষ্ট্য যা মন্ডলীর বয়স্ক পুরুষদের থাকা উচিত?

তাদের মিতাচারী, ধীর, সংযত [এবং] বিশ্বাসে, প্রেমে, ধৈর্য্যে নিরাময় হওয়া উচিত।

Titus 2:3

এমন কি কি বৈশিষ্ট্য যা মন্ডলীর বয়স্ক মহিলাদের থাকা উচিত?

তাদের আচার ব্যবহারে ভয়শীলা হন, অপবাদিকা কি বহুমদ্যের দাসী না হন, সুশিক্ষাদায়িনী হওয়া উচিত।

Titus 2:4-6

যুবতী মহিলাদের বয়স্ক মহিলারা কি শিক্ষা দেবেন?

বয়স্ক মহিলাদের উচিত যুবতী মহিলাদের শিক্ষা দেওয়া যাতে তারা স্বামীকে ভালবাসতে ও মেনে চলতে এবং তাদের সন্তানদের ভালবাসতে শেখে।

Titus 2:7

তীতের কিভাবে ভাল কাজের উদাহরণ হিসাবে নিজেকে উপস্থাপন করা উচিত?

সে যেন শিক্ষাতে অবিকার্য্যতা, ধীরতা, এবং অদূষ্য নিরাময় বাক্য প্রদর্শন করে; যেন বিপক্ষ তার বিষয়ে মন্দ বলবার সূত্র না পায়।

Titus 2:8

তীতের বিরোধিতাকারীদের কি হবে যদি তিনি একটি ভাল উদাহরণ হন?

যারা তার বিরোধিতা করে তারা লজ্জিত হবে কারণ তার সম্পর্কে তাদের খারাপ কিছুই বলার নেই।

Titus 2:9

বিশ্বাসী দাসেদের আচরণ কেমন হোতে হবে?

তারা তাদের প্রভুদের আনুগত্য করবে, আনন্দদায়ক হবে এবং তাদের তর্ক করা উচিত নয়।

Titus 2:10

খ্রীষ্ট বিশ্বাসী দাসেরা যখন পৌলের নির্দেশ মতো আচরণ করে, তখন তা অন্যদের ওপর কিরকম প্রভাব ফেলবে?

এটা আমাদের ত্রাণকর্তা ঈশ্বর সম্পর্কে শিক্ষার কৃতিত্ব আনবে।

Titus 2:11

ঈশ্বরের অনুগ্রহ কাদেরকে বাঁচাতে পারে?

ঈশ্বরের অনুগ্রহে সবাইকে রক্ষা করা যায়।

Titus 2:12

ঈশ্বরের অনুগহ আমাদের কি প্রত্যাখ্যান করতে প্রশিক্ষণ দেয়?

ঈশ্বরের অনুগ্রহ আমাদেরকে ঈশ্বরহীনতা এবং পার্থিব আবেগকে প্রত্যাখ্যান করতে প্রশিক্ষণ দেয়।

Titus 2:13

কি ভবিষ্যৎ পরিনাম বিশ্বাসীরা প্রাপ্তির জন্য উন্মুখ?

বিশ্বাসীরা আশীর্বাদপ্রাপ্ত আশা পাওয়ার জন্য উন্মুখ: আমাদের মহান ঈশ্বর এবং ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের মহিমার আবির্ভাব।

Titus 2:14-15

কেন যীশু আমাদের জন্য নিজেকে দিয়েছিলেন?

তিনি আমাদেরকে অনাচার থেকে মুক্ত করার জন্য এবং নিজের জন্য শুদ্ধ করার জন্য নিজেকে দিয়েছেন সেই লোকেদের জন্য যারা ভাল কাজ করতে উদ্যোগী।

Titus 3

Titus 3:1-2

শাসক ও কর্তৃপক্ষের প্রতি বিশ্বাসীদের মনোভাব কেমন হওয়া উচিত?

বিশ্বাসীদের উচিত তাদের আনুগত্য করা এবং তাদের প্রতি সমোর্পিত থাকা এবং প্রতিটি ভালো কাজের জন্য প্রস্তুত থাকা।

Titus 3:3-4

কি অবিশ্বাসীদেরকে পথভ্রষ্ট করে এবং তাদের দাসত্ব করায়?

তাদের বিভিন্ন আবেগ এবং আনন্দ তাদের বিপথে নিয়ে যায় এবং তাদের দাসত্ব করায়।

Titus 3:5-6

কি উপায়ে ঈশ্বর আমাদের রক্ষা করেছেন?

তিনি পবিত্র আত্মা দ্বারা নতুন জন্ম এবং নবায়নের পরিশ্রুত্করণের মাধ্যমে আমাদের রক্ষা করেছিলেন।

আমরা কি ভাল কাজের কারণে নাকি ঈশ্বরের অনুগ্রহের কারণে রক্ষা পেয়েছি?

আমরা কেবলমাত্র ঈশ্বরের অনুগ্রহের কারণে রক্ষা পেয়েছি।

Titus 3:7

তিনি আমাদের ধার্ম্মিক গণিত করার পরে, ঈশ্বর আমাদের কি হয়ে ওঠেন?

ঈশ্বর আমাদেরকে তাঁর উত্তরাধিকারী করে তোলেন।

Titus 3:8

বিশ্বাসীদের কিসের প্রতি যত্নবান হতে হবে?

বিশ্বাসীদের সৎকাজের প্রতি যত্নবান হওয়া উচিত।

Titus 3:9

বিশ্বাসীদের কি এড়িয়ে চলা উচিত?

বিশ্বাসীদের উচিত মূঢ়তার সকল বিতণ্ডা, বংশাবলি, বিবাদ এবং ব্যবস্থাবিষয়ক বাগ্‌যুদ্ধ এড়িয়ে চলা।

Titus 3:10-13

এক বা দুটি সতর্কতার পরে আমরা কাকে প্রত্যাখ্যান করব?

আমাদের উচিত যে ব্যক্তি দলভেদী তাকে প্রত্যাখ্যান করা।

Titus 3:14-15

বিশ্বাসীদের নিজেদেরকে কোন কাজে নিয়োজিত করতে হবে যাতে তারা ফলপ্রসূ হয়?

বিশ্বাসীদের অবশ্যই প্রয়োজনীয় উপকারার্থে সৎকার্য্যে ব্যাপৃত হতে অভ্যাস করতে শিখতে হবে।