Ephesians
Ephesians 1
Ephesians 1:1-2
পৌল এই চিঠিতে তিনি যে লোকেদের কাছে লিখছেন তাদের কি বলে বর্ণনা করেছেন?
পৌল যে লোকেদের কাছে লিখছেন তাদের সাধু হিসাবে, এবং খ্রীষ্ট যীশুতে বিশ্বস্ত বলে বর্ণনা করেছেন৷
Ephesians 1:3
ঈশ্বরের পিতা বিশ্বাসীদের আশীর্বাদ করেছেন কি দিয়ে?
ঈশ্বর পিতা বিশ্বাসীদের খ্রীষ্টে স্বর্গীয় স্থানে প্রতিটি আধ্যাত্মিক আশীর্বাদ দিয়ে আশীর্বাদ করেছেন।
Ephesians 1:4
যারা খ্রীষ্টে বিশ্বাস করে তাদের পিতা ঈশ্বর কখন বেছে নেন?
যারা খ্রীষ্টে বিশ্বাস করে, ঈশ্বর পিতা তাদের জগতের ভিত্তি স্থাপনের আগে বেছে নিয়েছিলেন।
কি উদ্দেশ্যে ঈশ্বর পিতা বিশ্বাসীদের বেছে নিয়েছিলেন?
ঈশ্বর পিতা বিশ্বাসীদের বেছে নিয়েছিলেন যাতে তারা তাঁর সামনে পবিত্র এবং নির্দোষ হতে পারে।
Ephesians 1:5
কেন ঈশ্বর দত্তক গ্রহণের জন্য বিশ্বাসীদের অগ্রিম ভাগ্য নির্ধারণ করেছিলেন?
ঈশ্বর বিশ্বাসীদের অগ্রিম ভাগ্য নির্ধারণ করেছিলেন কারণ তিনি এটি করতে সন্তুষ্ট ছিলেন।
Ephesians 1:6
কেন ঈশ্বর দত্তক গ্রহণের জন্য বিশ্বাসীদের অগ্রিম ভাগ্য নির্ধারণ করেছিলেন?
ঈশ্বর বিশ্বাসীদের অগ্রিম ভাগ্য নির্ধারণ করেছিলেন যাতে তিনি তাঁর মহিমান্বিত অনুগ্রহের জন্য প্রশংসিত হন।
Ephesians 1:7-9
ঈশ্বরের প্রিয়জন, খ্রীষ্টের রক্তের মাধ্যমে বিশ্বাসীরা কি পায়?
খ্রীষ্টের রক্তের মাধ্যমে বিশ্বাসীরা মুক্তি পায়, তাদের অপরাধের ক্ষমা পায়।
Ephesians 1:10-12
যখন তাঁর পরিকল্পনা পরিপূর্ণ হওয়ার সময় আসবে অখন ঈশ্বর কি করবেন?
ঈশ্বর খ্রীষ্টের অধীনে স্বর্গে এবং পৃথিবীতে সবকিছু একত্রিত করবেন।
Ephesians 1:13
সত্যের বাণী শুনে বিশ্বাসীরা কিসের দ্বারা মুদ্রাঙ্কিত হয়েছিল?
বিশ্বাসীদের প্রতিশ্রুত পবিত্র আত্মা দিয়ে মুদ্রাঙ্কিত করা হয়েছিল।
Ephesians 1:14-17
আত্মা কিসের বায়না?
আত্মা বিশ্বাসীদের দায়াধিকারের বায়না
Ephesians 1:18-19
পৌল কি প্রার্থনা করেন ইফিষীয়রা কি বুঝতে পেরে আলোকিত হবে?
পৌল প্রার্থনা করেন যে ইফিষীয়রা তাদের আহ্বানের আশা এবং সাধুদের মধ্যে খ্রীষ্টের উত্তরাধিকারের গৌরবময় সম্পদ বুঝতে আলোকিত হবে।
Ephesians 1:20-21
এখন বিশ্বাসীদের মধ্যে কাজ করে যে শক্তি, সেই একই শক্তি খ্রীষ্টের মধ্যে কি করেছিল?
সেই একই শক্তি খ্রীষ্টকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছে এবং তাকে স্বর্গীয় স্থানে ঈশ্বরের ডানদিকে বসিয়েছে।
Ephesians 1:22
ঈশ্বর খ্রীষ্টের পায়ের নীচে কি রেখেছেন?
ঈশ্বর সব কিছুই খ্রীষ্টের পায়ের নিচে রেখেছেন।
মন্ডলীতে খ্রীষ্টের কর্তৃত্বের অবস্থান কী?
খ্রীষ্ট মন্ডলীর সমস্ত কিছুর প্রধান।
Ephesians 1:23
মন্ডলী কি?
মন্ডলী হল খ্রীষ্টের দেহ।
Ephesians 2
Ephesians 2:1
সব অবিশ্বাসীদের আত্মিক অবস্থা কি?
সমস্ত অবিশ্বাসী তাদের অপরাধ এবং পাপে মৃত।
Ephesians 2:2
কে অবাধ্যতার ছেলেদের মধ্যে কাজ করছে?
আকাশের কর্ত্তৃত্বাধিপতি অবাধ্যতার ছেলেদের মধ্যে কাজ করছে।
Ephesians 2:3
স্বভাবগত ভাবে সব অবিশ্বাসীরা কেমন?
সমস্ত অবিশ্বাসীরাই স্বভাবগত ভাবে ক্রোধের সন্তান।
Ephesians 2:4
কেন ঈশ্বর বিশ্বাসীদের প্রতি অতি করুণাময়?
ঈশ্বর তাঁর মহান প্রেমের কারণে অতি করুণাময়।
Ephesians 2:5
কি দ্বারা বিশ্বাসীরা রক্ষা প্রাপ্ত হয়েছে?
ঈশ্বরের অনুগ্রহে বিশ্বাসীরা রক্ষা পেয়েছে।
Ephesians 2:6
কোনখানে বিশ্বাসীরা বসে আছে?
বিশ্বাসীরা খ্রীষ্ট যীশুর সাথে স্বর্গীয় স্থানে বসে আছে।
Ephesians 2:7
কি উদ্দেশ্যে ঈশ্বর বিশ্বাসীদের রক্ষা করেছেন এবং উত্থাপন করেছেন?
ঈশ্বর বিশ্বাসীদের রক্ষা করেছেন এবং উত্থাপন করেছেন যাতে আগামী যুগে তিনি তাদের তাঁর অনুগ্রহের মহান সম্পদ দেখাতে পারেন।
Ephesians 2:8
আমরা কিভাবে রক্ষা প্রাপ্ত হয়েছি?
আমরা ঈশ্বরের দান হিসাবে বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহে রক্ষা পেয়েছি।
Ephesians 2:9
কেন বিশ্বাসীদের অহংকার করা উচিত নয়?
কোন বিশ্বাসীরই গর্ব করা উচিত নয়, কারণ সে তার নিজের কাজ দ্বারা রক্ষা প্রাপ্ত হয়নি।
Ephesians 2:10-11
কি উদ্দেশ্যে ঈশ্বর খ্রীষ্ট যীশুতে বিশ্বাসীদের সৃষ্টি করেছেন?
খ্রীষ্ট যীশুতে বিশ্বাসীদের জন্য ঈশ্বরের উদ্দেশ্য হল তারা যেন ভালো কাজ করে চলে।
Ephesians 2:12
অবিশ্বাসী বিধর্মীদের আত্মিক অবস্থা কি??
অবিশ্বাসী বিধর্মীরা খ্রীষ্ট থেকে বিচ্ছিন্ন, ইস্রায়েল থেকে বিচ্ছিন্ন, চুক্তির প্রতি অপরিচিত, আশাহীন এবং ঈশ্বর বিহীন।
Ephesians 2:13
সেটি কি, যা কিছু বিধর্মী অবিশ্বাসীদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে এসেছে?
কিছু বিধর্মী অবিশ্বাসীকে খ্রীষ্টের রক্তের দ্বারা ঈশ্বরের কাছে আনা হয়েছে।
Ephesians 2:14
খ্রীষ্ট কিভাবে অইহুদী এবং ইহুদীদের মধ্যে সম্পর্ক পরিবর্তন করেছিলেন?
খ্রীষ্ট বিশ্বাসী বিধর্মীদের এবং ইহুদীদের এক দলে পরিণত করেছিলেন, তাদের বিভক্তকারী শত্রুতাকে ধ্বংস করেছিলেন।
Ephesians 2:15-17
খ্রীষ্ট ইহুদী এবং অইহুদীদের মধ্যে শান্তি স্থাপন করার জন্য কি বাতিল করেছিলেন?
খ্রীষ্ট ইহুদি এবং অইহুদীদের মধ্যে শান্তি স্থাপনের জন্য বিধিবদ্ধ আজ্ঞাকলাপরূপ ব্যবস্থাকে বাতিল করেছিলেন।
Ephesians 2:18-19
কি উপায়ে সব বিশ্বাসীর পিতার কাছে প্রবেশাধিকার আছে?
সমস্ত বিশ্বাসীদের পবিত্র আত্মার মাধ্যমে পিতার কাছে প্রবেশাধিকার রয়েছে৷
Ephesians 2:20
ঈশ্বরের পরিবার কোন ভিত্তির উপর নির্মিত?
ঈশ্বরের পরিবার প্রেরিত এবং ভাববাদীদের ভিত্তির উপর নির্মিত, খ্রীষ্ট যীশু ভিত্তিপ্রস্তর।
Ephesians 2:21
বিশ্বাসীরা কেমন ইমারত হয়ে যাচ্ছে?
তারা প্রভুর জন্য একটি পবিত্র মন্দির হয়ে উঠছে।
Ephesians 2:22
কোথায় ঈশ্বর আত্মাতে বসবাস করেন?
ঈশ্বর বিশ্বাসীদের মধ্যে আত্মায় বসবাস করেন।
Ephesians 3
Ephesians 3:1
কাদের স্বার্থে ঈশ্বর তার উপহার পৌলকে দিয়েছিলেন?
পরজাতীয়দের স্বার্থে ঈশ্বর তার উপহার পৌলকে দিয়েছিলেন.
Ephesians 3:2
কাদের সুবিধার জন্য ঈশ্বর পৌলকে তার পরিচারকত্ব দিয়েছেন?
ঈশ্বর অইহুদীদের সুবিধার জন্য পৌলকে তার পরিচারকত্ব দিয়েছেন।
Ephesians 3:3-4
কি বিষয় পৌলকে জানানো হয়েছিল?
প্রত্যাদেশ দ্বারা সেই নিগূঢ়তত্ত্ব পৌলকে জানানো হয়েছিল।
Ephesians 3:5
যা অন্য প্রজন্মের মানব জাতির কাছে জানানো যায়নি তা কার কাছে ঈশ্বর প্রকাশ করেছেন?
ঈশ্বর তাঁর প্রেরিত এবং ভাববাদীদের কাছে খ্রীষ্টের গোপন সত্য প্রকাশ করেছিলেন।
Ephesians 3:6
কি গোপন সত্য প্রকাশ পেয়েছে?
এই লুকানো সত্য প্রকাশিত হয়েছে যে অইহুদীরাও সহ-উত্তরাধিকারী এবং দেহের সহ-অংশ এবং খ্রীষ্ট যীশুতে প্রতিশ্রুতির সহভাগী।
Ephesians 3:7-8
পৌলকে কী উপহার দেওয়া হয়েছিল?
ঈশ্বরের অনুগ্রহের উপহার পৌলকে দেওয়া হয়েছিল।
Ephesians 3:9
কোন বিষয় অইহুদীদের বুঝতে সাহায্য করার জন্য পৌলকে পাঠানো হয়েছিল?
অইহুদীদের বুঝতে সাহায্য করার জন্য সেই রহস্যটির বিষয় যা ঈশ্বরের মধ্যে লুকিয়ে ছিল তার প্রকাশ করতে পৌলকে পাঠানো হয়েছিল।
Ephesians 3:10-11
কিসের মাধ্যমে ঈশ্বরের জটিল জ্ঞান জানা যাবে?
মন্ডলীর মাধ্যমে ঈশ্বরের জটিল জ্ঞান জানা যাবে।
Ephesians 3:12-13
পৌল কি বলেন খ্রীষ্টে বিশ্বাসের কারণে বিশ্বাসীদের কি আছে?
পৌল বলেছেন খ্রীষ্টের প্রতি বিশ্বাসের কারণে বিশ্বাসীদের সাহস এবং আত্মবিশ্বাসের সাথে উপস্থিত হওয়ার ক্ষমতা রয়েছে।
Ephesians 3:14
পিতার থেকে কারা নাম প্রাপ্ত করেছে ও সৃষ্টি হয়েছে?
স্বর্গের ও পৃথিবীর সকল কুল পিতার থেকে নাম প্রাপ্ত করেছে ও সৃষ্টি হয়েছে.
Ephesians 3:15
কাদের পিতার থেকে নামকরণ করা হয়েছে এবং সৃষ্টি করা হয়েছে?
স্বর্গে এবং পৃথিবীতে প্রতিটি পরিবারেরই পিতার থেকে নামকরণ করা হয়েছে এবং সৃষ্টি করা হয়েছে।
Ephesians 3:16-17
বিশ্বাসীদের শক্তিশালী হওয়ার জন্য পৌল কীভাবে প্রার্থনা করেন?
পৌল ঈশ্বরের আত্মার মাধ্যমে শক্তি দিয়ে বিশ্বাসীদের শক্তিশালী হওয়ার জন্য প্রার্থনা করেন।
Ephesians 3:18-20
পৌল কোন বিষয় প্রার্থনা করেন যা বিশ্বাসীরা বুঝতে সক্ষম হবে?
পৌল প্রার্থনা করেন যেন বিশ্বাসীরা বুঝতে সক্ষম হবে যে খ্রীষ্টের ভালবাসা কতটা প্রশস্ত এবং দীর্ঘ এবং উচ্চ এবং গভীর।
Ephesians 3:21
পৌল কি প্রার্থনা করেন যা সব প্রজন্মেরই পিতার প্রতি দিতে হবে?
পৌল প্রার্থনা করেন যে মন্ডলী এবং খ্রীষ্ট যীশুর গৌরব সব প্রজন্মেরই পিতার প্রতি দিতে হবে।
Ephesians 4
Ephesians 4:1-3
পৌল বিশ্বাসীদের কিভাবে জীবনযাপনের আহ্বান জানাচ্ছেন?
পৌল বিশ্বাসীদেরকে তাদের আহ্বানের যোগ্য এমন পথে চলার আহ্বান জানান।
Ephesians 4:4-6
পৌল তার বিষয়ের তালিকাটিতে কোন বিষয়গুলোর নাম নেন যা কেবলমাত্র একটিই রয়েছে?
পৌল বলেন এক দেহ, এক আত্মা, একটিই প্রত্যয়, একমাত্র প্রভু, এক বিশ্বাস, এক বাপ্তিস্ম এবং একমাত্র পিতা ঈশ্বর রয়েছে.
Ephesians 4:7-10
খ্রীষ্ট তার স্বর্গারোহণের পরে প্রতিটি বিশ্বাসীকে কী দিয়েছিলেন?
খ্রীষ্ট, তার উপহারের পরিমাপ অনুসারে প্রতিটি বিশ্বাসীকে অনুগ্রহ দিয়েছেন।
Ephesians 4:11
পৌল কোন পাঁচ ধরনের মানুষের কথা বলেছেন যাদের খ্রীষ্ট দিয়েছেন?
খ্রীষ্ট প্রেরিত, ভাববাদী, ধর্মপ্রচারক, যাজক এবং শিক্ষক দিয়েছেন।
Ephesians 4:12-13
মন্ডলীর জন্য এই পাঁচ ধরনের লোকেদের কি করার কথা?
এই পাঁচ ধরনের লোক পবিত্রগণকে পরিপক্ব করবে, পরিচর্য্যা-কার্য্য সাধন করবে এবং খ্রীষ্টের দেহকে গেঁথে তুলবে।
Ephesians 4:14-15
পৌল কি বলেন বিশ্বাসীরা কি বিষয়ে শিশুদের মত হতে পারে?
মনুষ্যদের ঠকামিতে, ধূর্ত্ততায়, ভ্রান্তির চাতুরীক্রমে তরঙ্গাহত এবং যে সে শিক্ষাবায়ুতে ইতস্ততঃ শিশুদের মত পরিচালিত হই;
Ephesians 4:16
পৌল কি বলেন কিভাবে বিশ্বাসীদের শরীর নির্মিত হয়?
বিশ্বাসীদের শরীর একসাথে যথাযথ সংলগ্ন ও সংযুক্ত হয়ে প্রত্যেক ভাগের স্ব স্ব পরিমাণানুযায়ী কার্য্য অনুসারে দেহের বৃদ্ধি সাধন করছে, আপনাকেই প্রেমে গেঁথে তুলবার জন্য করছে।
Ephesians 4:17
পৌল কি বলেন অইহুদীরা কিভাবে চলে?
অইহুদীরা তাদের মনের অসারতায় চলে।
Ephesians 4:18
পৌল কি বলছেন অইহুদীদের বোঝার ক্ষেত্রে কি ঘটেছে?
অইহুদীদের বোধ অন্ধকারময় হয়ে গেছে।
Ephesians 4:19-21
অইহুদীরা কিসের কাছে নিজেদের সঁপে দিয়েছে৷?
অইহুদীরা সব ধরনের অপবিত্রকাজ করার জন্য নিজেদেরকে কামুকতার হাতে তুলে দিয়েছে।
Ephesians 4:22-23
পৌল কি বলেন বিশ্বাসীদের কি ত্যাগ করা আবশ্যক?
বিশ্বাসীদের অবশ্যই পুরাতন মনুষ্যকে ত্যাগ করতে হবে।
Ephesians 4:24-25
পৌল কি বলেন বিশ্বাসীদের কি পরিধান করতে হবে?
বিশ্বাসীদের নতুন মানুষকে পরিধান করতে হবে।
Ephesians 4:26
একটি বিশ্বাসী কিভাবে শয়তানকে সুযোগ দিতে পারে?
একটি বিশ্বাসী সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তার ক্রোধকে শান্ত না করার দ্বারা শয়তানকে সুযোগ দিতে পারে .
Ephesians 4:27
কাকে একজন বিশ্বাসীর কখনই সুযোগ দেওয়া উচিত নয়?
একজন বিশ্বাসীর কখনই শয়তানকে সুযোগ দেওয়া উচিত নয়।
Ephesians 4:28
বিশ্বাসীদের চুরি করার পরিবর্তে কি করতে হবে?
বিশ্বাসীদের অবশ্যই পরিশ্রম করতে হবে যাতে তারা যে ব্যক্তির প্রয়োজন তার সাথে ভাগ করে নিতে পারে।
Ephesians 4:29
পৌল কি বলেন বিশ্বাসীর মুখ থেকে কি ধরনের কথা বের হতে হবে?
বিশ্বাসীর মুখ থেকে কোন কলুষিত কথা বের হওয়া উচিত নয়, বরং, এমন বাক্য বের হওয়া উচিত যা অন্যকে গড়ে তোলে।
Ephesians 4:30-31
একজন বিশ্বাসীর কাকে দুঃখিত করবেনা?
একজন বিশ্বাসী অবশ্যই পবিত্র আত্মাকে দুঃখিত করবেনা।
Ephesians 4:32
খ্রীষ্টে ঈশ্বর তাকে ক্ষমা করেছেন বলে, একজন বিশ্বাসী কি করবেন?
একজন বিশ্বাসীকে অবশ্যই অন্যদের ক্ষমা করতে হবে কারণ খ্রীষ্টে ঈশ্বর তাকে ক্ষমা করেছেন।
Ephesians 5
Ephesians 5:1
বিশ্বাসীদের কাকে অনুকরণ করা উচিত?
পিতা ঈশ্বরের সন্তান হিসাবে বিশ্বাসীদের উচিত তাঁকে অনুকরণ করা।
Ephesians 5:2
খ্রীষ্ট কি করেছিলেন যা ঈশ্বরের কাছে আনন্দদায়ক সুবাসের মতন ছিল?
খ্রীষ্ট বিশ্বাসীদের জন্য ঈশ্বরের কাছে নৈবেদ্য ও বলিরূপে নিজেকে সমর্পণ করেছিলেন।
Ephesians 5:3
বিশ্বাসীদের মধ্যে কি সুপারিশ করা উচিত নয়?
বিশ্বাসীদের মধ্যে যৌন অনৈতিকতা, অপবিত্রতা এবং লোভের পরামর্শ দেওয়া উচিত নয়।
Ephesians 5:4
পরিবর্তে বিশ্বাসীদের মধ্যে কিরকম মনোভাব থাকা উচিত?
পরিবর্তে বিশ্বাসীদের কৃতজ্ঞতার মনোভাব থাকা উচিত।
Ephesians 5:5
খ্রীষ্ট ও ঈশ্বরের রাজ্যে কার কোন উত্তরাধিকার নেই?
যৌন অনৈতিক, অপবিত্র এবং লোভীদের খ্রীষ্ট ও ঈশ্বরের রাজ্যে কোন উত্তরাধিকার নেই।
Ephesians 5:6-8
অবাধ্যতার সন্তানদের উপর কি আসছে?
অবাধ্যতার সন্তানদের উপর ঈশ্বরের ক্রোধ নেমে আসছে।
Ephesians 5:9-10
দ্বীপ্তির কি ফল প্রভুকে খুশি করে?
সর্ব্বপ্রকার মঙ্গলভাবে, ধার্ম্মিকতায় ও সত্যে দীপ্তির ফল প্রভুর প্রীতিজনক ।
Ephesians 5:11-12
আঁধারের কাজ নিয়ে বিশ্বাসীদের কি করতে হয়?
বিশ্বাসীদের সাথে অংশ নেওয়ার জন্য নয়, বরং অন্ধকারের কাজগুলিকে প্রকাশ করা হয়।
Ephesians 5:13-15
দীপ্তি দ্বারা কি প্রকাশ পায়?
দীপ্তির মাধ্যমে সবকিছু প্রকাশ পায়।
Ephesians 5:16-17
মন্দ বিষয়ে বিশ্বাসীর কি করা উচিত?
বিশ্বাসীদের উচিত দিনগুলো মন্দ হওয়ার পর থেকে সময়কে উদ্ধার করা।
Ephesians 5:18
কি যা বেপরোয়া মনোভাবের দিকে নিয়ে যায়?
মদ্যপ অবস্থা বেপরোয়া মনোভাবের দিকে পরিচালিত করে।
Ephesians 5:19-21
বিশ্বাসীদের একে অপরের সাথে কিভাবে কথা বলা উচিত?
বিশ্বাসীদের গীতসংহিতা, স্তোত্র এবং আধ্যাত্মিক গানের সাথে একে অপরের সাথে কথা বলা উচিত।
Ephesians 5:22
স্ত্রীদের স্বামীর বশীভূতা হওয়া উচিত কী ভাবে?
যেমন তারা প্রভুর অধীন স্ত্রীদের উচিত তেমনই তাদের স্বামীর বশীভূতা হওয়া।
Ephesians 5:23-25
স্বামী কার প্রধান, এবং খ্রীষ্ট কার প্রধান?
স্বামী স্ত্রীর প্রধান, এবং খ্রীষ্ট মন্ডলীর প্রধান।
Ephesians 5:26-27
কিভাবে খ্রীষ্ট মন্ডলীকে পবিত্র করেন?
খ্রীষ্ট বাক্যের জলস্নান দ্বারা মন্ডলীকে পবিত্র করেন।
Ephesians 5:28
স্বামীদের তাদের স্ত্রীদেরকে কিভাবে প্রেম করা উচিত?
স্বামীদের উচিত স্ত্রীদেরকে তাদের নিজের দেহের মতো ভালবাসা।
Ephesians 5:29-30
একজন মানুষ কিভাবে তার নিজের শরীরের সাথে আচরণ করবে?
একজন ব্যক্তি তার নিজের শরীরকে ভরণ পোষণ ও লালন পালন করবে।
Ephesians 5:31
একজন পুরুষ তার স্ত্রীর সাথে মিলিত হলে কি হয়?
একজন পুরুষ যখন তার স্ত্রীর সাথে মিলিত হয়, তখন তারা এক দেহে পরিণত হয়।
Ephesians 5:32-33
একজন পুরুষ এবং তার স্ত্রীর মিলনের মাধ্যমে কোন লুকানো সত্য প্রদর্শিত হয়?
খ্রীষ্ট এবং তার মন্ডলীর সম্পর্কে লুকানো সত্য একজন পুরুষ এবং তার স্ত্রীর মিলনের দ্বারা প্রদর্শিত হয়।
Ephesians 6
Ephesians 6:1-3
খ্রীষ্টিয় সন্তানদের তাদের পিতামাতার সাথে কেমন আচরণ করা উচিত?
খ্রীষ্টিয় সন্তানদের তাদের পিতামাতার বাধ্য হওয়া উচিত।
Ephesians 6:4
খ্রীষ্টিয় পিতাদের তাদের সন্তানদের জন্য কি করতে হবে?
খ্রীষ্টিয় পিতারা তাদের সন্তানদেরকে প্রভুর শৃঙ্খলা ও নির্দেশে বড় করবে।
Ephesians 6:5-7
খ্রীষ্টিয় ক্রীতদাসদের কি মনোভাব নিয়ে তাদের প্রভুদের বাধ্য হওয়া উচিত?
খ্রীষ্টিয় ক্রীতদাসদের তাদের হৃদয়ের সততায় তাদের প্রভুদের বাধ্য করা উচিত যেমন তারা ঈশ্বরের বাধ্য হয়।
Ephesians 6:8
একজন বিশ্বাসীকে যত ভালো কাজই করুক না কেন তা কিভাবে মনে রাখা উচিত?
একজন বিশ্বাসীর মনে রাখা উচিত যে সে যে ভালো কাজই করবে তার জন্য সে প্রভুর কাছ থেকে পুরস্কার পাবে।
Ephesians 6:9-10
একজন খ্রীষ্টিয় প্রভু তার প্রভু সম্পর্কে কি মনে রাখবেন??
একজন খ্রীষ্টিয় প্রভুর মনে রাখা উচিত যে তার এবং তার ভৃত্যের প্রভু স্বর্গে আছেন এবং তিনি কোন পক্ষপাতিত্ব করেননা।
Ephesians 6:11
কেন একজন বিশ্বাসীকে ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরতে হবে?
শয়তানের দুষ্ট পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য একজন বিশ্বাসীকে অবশ্যই ঈশ্বরের পুরো যুদ্ধসজ্জা পরিধান করতে হবে।
Ephesians 6:12
একজন বিশ্বাসী কার বিরুদ্ধে যুদ্ধ করে?
একজন বিশ্বাসী অন্ধকারের রাজ্যের সরকার এবং শাসকদের বিরুদ্ধে এবং মন্দের আধ্যাত্মিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে।
Ephesians 6:13
কেন একজন বিশ্বাসীকে ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরতে হবে?
শয়তানের দুষ্ট পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য একজন বিশ্বাসীকে অবশ্যই ঈশ্বরের পুরো যুদ্ধসজ্জা পরিধান করতে হবে।
Ephesians 6:14-15
ঈশ্বরের অস্ত্রশস্ত্রগুলোতে কি কি অন্তর্ভুক্ত রয়েছে?
সত্যের কটিবন্ধনী, ধার্মিকতার বুকপাটা, জুতা যা সুসমাচার ঘোষণা করার জন্য প্রস্তুত করা হয়েছে, বিশ্বাসের ঢাল, পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার খড়গ ঈশ্বরের অস্ত্রশস্ত্রগুলোতে অন্তর্ভুক্ত রয়েছে .
Ephesians 6:16
ঈশ্বরের যুদ্ধসজ্জার কোন অংশটি মন্দের জ্বলন্ত তীরগুলিকে অকেজ করে দেয়?
বিশ্বাসের ঢাল শয়তানের জ্বলন্ত তীরগুলিকে অকেজ করে দেয়।
Ephesians 6:17
আত্মার তলোয়ার কি?
আত্মার তলোয়ার হল ঈশ্বরের বাক্য।
Ephesians 6:18
বিশ্বাসীদের প্রার্থনায় নিজেদের আচরণ কেমন হওয়া উচিত?
বিশ্বাসীদের সর্বদা আত্মাতে প্রার্থনা করা উচিত, অধ্যবসাযয়ের সাথে এবং ঈশ্বরের উত্তরের জন্য।
Ephesians 6:19
পৌল ইফিষীয়দের প্রার্থনার মাধ্যমে কী পেতে চান?
পৌল চান যেন মুখ খুলিবার উপযুক্ত বক্তৃতা তাকে দেওয়া যায়, যাতে আমি সাহস পূর্ব্বক সেই সুসমাচারের নিগূঢ়তত্ত্ব জ্ঞাত করতে পারেন।
Ephesians 6:20-22
পৌল কোথায় কি অবস্থায় এই চিঠি লিখছেন?
কারাগারে শৃঙ্খলিত অবস্থায় পৌল এই চিঠি লিখছেন।
Ephesians 6:23-24
ঈশ্বর পিতা এবং প্রভু যীশু খ্রীষ্টর কাছে বিশ্বাসীদের জন্য পৌল কি চান?
পৌল চান যেন ঈশ্বর তাদের বিশ্বাসের সাথে সাথে শান্তি এবং ভালবাসা দেন।