James
James 1
James 1:1
যাকোব এই চিঠি কাকে লিখেছিলেন?
যাকোব এই চিঠি বারো বংশকে লিখেছিলেন, যারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছিল|
James 1:2
সমস্যার সময় যাকোব তাঁর পাঠকদের কি রকম মনোভাব রাখতে বলেছেন?
যাকোব সমস্যার সময় সেগুলিকে আনন্দ বলে বিবেচনা করতে বলেন|
James 1:3-4
আমাদের বিশ্বাসের পরীক্ষা কি সাধন করে?
আমাদের বিশ্বাসের পরীক্ষা ধৈয্য সাধন করে|
James 1:5
যদি প্রয়োজন হয় আমাদের ঈশ্বরের কাছে কি চাওয়া উচিত?
যদি প্রয়োজন হয় আমাদের ঈশ্বরের কাছে প্রজ্ঞা চাওয়া উচিত|
James 1:6
একজন সন্দেহকারী কি রকম হয়?
যে কেউ সন্দেহ করে সে সমুদ্রের ঢেউয়ের মতো যা বাতাসের দ্বারা এদিকে ওদিকে ঘুরে বেড়ায়|
James 1:7
যে সন্দেহপূর্বক প্রার্থনা করে তার কি কোন কিছু পাওয়ার আশা করা উচিত?
যে সন্দেহপূর্বক প্রার্থনা করে তার প্রভুর কাছ থেকে কিছু পাবার আশা করা উচিত নয়|
James 1:8-9
যে সন্দেহপূর্বক প্রার্থনা করে তার কি কোন কিছু পাওয়ার আশা করা উচিত?
যে সন্দেহপূর্বক প্রার্থনা করে তার প্রভুর কাছ থেকে কিছু পাবার আশা করা উচিত নয়|
James 1:10
ধনীদের কেন নম্র হওয়া উচিত?
ধনীদের নম্র হওয়া উচিত কারণ ফুলের মতোই তারা ম্লান হয়ে যাবে|
James 1:11
ধনীদেরকে কিসের সাথে তুলনা করা যায়?
ধনীদেরকে ঘাস ফুলের সাথে তুলনা করা যায় যা শুকিয়ে যায়, ঝরে পড়ে ও নষ্ট হয়ে যায়|
James 1:12-13
যারা বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হয় তারা কি পাবে?
যারা বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হয় তারা জীবন মুকুট পাবে|
James 1:14
একজন ব্যক্তি কিভাবে মন্দের দ্বারা প্ররোচিত হয়?
একজন ব্যক্তি নিজের মন্দ বাসনার কারণেই নিজে প্ররোচিত হয়|
James 1:15-16
পাপ পরিপক্ক হওয়ার ফলাফল কি?
পরিপক্ক পাপের ফলাফল হল মৃত্যু|
James 1:17
জ্যোতির পিতার কাছ থেকে কি নেমে আসে?
প্রত্যেক ভালো উপহার ও প্রত্যেক উত্তম উপহার জ্যোতির পিতার কাছ থেকে নেমে আসে|
James 1:18
কিসের দ্বারা ঈশ্বর আমাদের জীবন দিতে মনোনীত করেছেন?
ঈশ্বর সত্যের বাক্য দ্বারা আমাদের জীবন দিতে মনোনীত করেছেন|
James 1:19-21
যাকোব আমাদের শোনা, বলা এবং অনুভুতি সম্মন্ধে কি বলেছেন?
যাকোব আমাদের দ্রুত শুনতে, ধীরে কথা বলতে এবং ধীরে রাগ করতে বলেছেন|
James 1:22-25
যাকোব আমাদের কিভাবে নিজেদের ভুলানোর কথা বলেছেন?
যাকোব বলেছেন যদি আমরা বাক্য শুনি কিন্তু সেটি পালন না করি, তাহলে আমরা নিজেদের ভুলাই|
James 1:26
প্রকৃত ধার্মিক হওয়ার জন্য আমাদের কি নিয়ন্ত্রণ করা উচিত?
প্রকৃত ধার্মিক হওয়ার জন্য আমাদের জিভ নিয়ন্ত্রণ করা উচিত|
James 1:27
ঈশ্বরের কাছে বিশুদ্ধ ও অকলুষিত ধর্ম কি?
ঈশ্বরের কাছে বিশুদ্ধ ও অকলুষিত ধর্ম হল পিতৃহীন ও বিধবাদের তত্ত্বাবধান করা এবং জাগতিক দুর্নীতি থেকে আমাদের রক্ষা করা|
James 2
James 2:1-2
বিশ্বাসীদের কি রকম মনোভাব থাকা উচিত নয়?
তাদের পক্ষপাতিত্বের মনোভাব থাকা উচিত নয়|
James 2:3
কোন ধনী ব্যক্তি সভাতে এলে বিশ্বাসীরা তাকে কি বলে?
তারা তাকে সামনে এসে ভালো জায়াগায় বসতে বলে|
কোন দরিদ্র ব্যক্তি সভাতে এলে বিশ্বাসীরা তাকে কি বলে?
তারা তাকে দূরে দাঁড়াতে বলে বা একটি খারাপ জায়গায় বসতে বলে|
James 2:4
বিশ্বাসীরা তাদের পক্ষপাতিত্বের জন্য কিসে পরিনত হয়েছে?
তারা মন্দ চিন্তাভাবনার বিচারক হয়ে গেছে|
James 2:5
ঈশ্বরের দরিদ্রদেরকে মনোনয়ন সম্মন্ধে যাকোব কি বলেছেন?
যাকোব বলেছেন যে ঈশ্বর দরিদ্রদের বিশ্বাসে ধনী হতে এবং তাঁর রাজ্যের অধিকারী হতে মনোনীত করেছেন|
James 2:6
যাকোবের মতে ধনীরা কি করেছে?
যাকোব বলেন যে ধনীরা ভাইদের বিরোধিতা করেছে এবং ঈশ্বরের নামের নিন্দা করেছে|
James 2:7
যাকোবের মতে ধনীরা কি করেছে?
যাকোব বলেন যে ধনীরা ভাইদের বিরোধিতা করেছে এবং ঈশ্বরের নামের নিন্দা করেছে|
James 2:8-9
শাস্ত্রের রাজকীয় ব্যবস্থা কি?
রাজকীয় ব্যবস্থাটি হল, “তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো”|
James 2:10-12
যে কেউ ঈশ্বরের একটি ব্যবস্থার অমান্য করে তার কিসের অপরাধ হয়?
যে কেউ ঈশ্বরের একটি ব্যবস্থার অমান্য করে তার সমস্ত ব্যবস্থা অমান্য করার অপরাধ হয়|
James 2:13
যারা দয়া করে না তাদের কি হয়?
যারা দয়া করে না তাদের নির্দয় বিচার হয়|
James 2:14-15
যারা দাবি করে যে তাদের বিশ্বাস আছে, কিন্তু অন্যের প্রয়োজনে সাহায্য করে না; তাদের সম্মন্ধে যাকোব কি বলেন?
যারা দাবি করে যে তাদের বিশ্বাস আছে, কিন্তু অন্যের প্রয়োজনে সাহায্য করে না; তাদের সম্মন্ধে যাকোব বলেন যে তাদের বিশ্বাস তাদের উদ্ধার করতে পারে না|
James 2:16
যদি আমরা একজন দরিদ্র ব্যক্তিকে বলি সে উষ্ণ হোক, তৃপ্ত হোক, কিন্তু তাদের কিছুই না দিই; এটি কি কোনভাবে তাদের সাহায্য করবে?
না, এটি কোনভাবে তাদের সাহায্য করবে না যদি আমরা তাদের উষ্ণ হওয়ার জন্য বা খাবার জন্য কিছু না দিই|
James 2:17
কাজ ছাড়া বিশ্বাস কি?
কাজ ছাড়া বিশ্বাস মৃত|
James 2:18
যাকোব কিভাবে আমাদের বিশ্বাস দেখাতে বলেছেন?
যাকোব বলেছেন কাজের দ্বারা আমাদের বিশ্বাস দেখানো উচিত|
James 2:19-20
যারা বিশ্বাস থাকার দাবি করে তারা এবং ভূতেরা উভয়েই কি বিশ্বাস করে?
যারা বিশ্বাস থাকার দাবি করে তারা এবং ভূতেরা উভয়েই বিশ্বাস করে যে ঈশ্বর এক|
James 2:21
আব্রাহাম কিভাবে তাঁর কাজের দ্বারা তাঁর বিশ্বাসের প্রমান দিয়েছেন?
আব্রাহাম ইসহাককে যজ্ঞবেদিতে উত্সর্গ করার মধ্যে দিয়ে তাঁর বিশ্বাসের প্রমান দিয়েছেন|
James 2:22
আব্রাহামের বিশ্বাস কিভাবে সম্পূর্ণ হয়েছিল?
আব্রাহামের বিশ্বাস তাঁর কাজের দ্বারা সম্পূর্ণ হয়েছিল|
James 2:23-24
কোন শাস্ত্রে আব্রাহামের বিশ্বাস ও কাজ পরিপূর্ণ হয়েছিল?
শাস্ত্রে এই কথা বলা হয়েছে, “আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করলেন এবং এটিই তাঁকে ধার্মিক হিসাবে গন্য করেছিল”|
James 2:25
কিভাবে রাহব তাঁর কাজের দ্বারা তাঁর বিশ্বাসের প্রমান দিয়েছিলেন?
রাহব যখন বার্তাবাহকদের স্বাগত জানিয়েছিলেন এবং তাদের অন্য রাস্তা দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, তখন তিনি তাঁর এই কাজের দ্বারা তাঁর বিশ্বাসের প্রমান দিয়েছিলেন|
James 2:26
আত্মা ছাড়া দেহ কি?
আত্মা ছাড়া দেহ মৃত|
James 3
James 3:1
যাকোব কেন বলেন যে অনেকের শিক্ষক হওয়া উচিত নয়?
অনেকের শিক্ষক হওয়া উচিত নয় কারণ তাদের অনেক কঠিন বিচার হবে|
James 3:2
কারা এবং কিভাবে উছোট খায়?
আমরা সকলেই বিভিন্ন ভাবে উছোট খাই|
কোন ব্যক্তি নিজের সম্পূর্ণ দেহকে নিয়ন্ত্রণ করতে পারে?
যে ব্যক্তি তার কথাতে উছোট খায় না, সে নিজের সম্পূর্ণ দেহকেও নিয়ন্ত্রণ করতে পারে|
James 3:3
একজন নাবিক কোন ছোট জিনিসের দ্বারা একটি বড়ো জাহাজকে যেদিকে ইচ্ছা সেদিকে চালাতে সক্ষম হয়?
একটি ছোট হাল একটি বড়ো জাহাজকে চালাতে সক্ষম|
James 3:4-5
কোন ছোট জিনিস একটি বৃহৎ জঙ্গলকে জ্বালিয়ে দিতে সক্ষম হয়?
অল্প আগুন একটি বৃহৎ জঙ্গলকে জ্বালাতে সক্ষম হয়|
James 3:6-7
একটি পাপপূর্ণ জিভ সম্পূর্ণ দেহকে কি করতে পারে?
একটি পাপপূর্ণ জিভ সম্পূর্ণ দেহকে অপবিত্র করে দিতে পারে|
James 3:8
মানুষের মধ্যে কেউই কি দমন করতে সক্ষম নয়|
কোন মানুষই জিভকে দমন করতে পারে না|
James 3:9-10
মানুষ জিভ দিয়ে ঈশ্বর এবং মানুষের সাথে কোন দুরকম আচরণ করে?
একই জিভ দিয়ে, তারা ঈশ্বরের প্রসংশা করে আর মানুষকে অভিশাপ দেয়|
James 3:11-12
একটি ঝরনা কোন দুটি জিনিস জোগাতে পারে না?
একটি ঝরনা মিষ্টি আর তেতো উভয় জল যোগাতে পারে না|
James 3:13
একজন ব্যক্তি কিভাবে প্রজ্ঞা ও বুদ্ধির প্রমান দিতে পারে?
একজন ব্যক্তি নম্র ভাবে তার কাজের মধ্যে দিয়ে প্রজ্ঞা ও বুদ্ধির প্রমান দিতে পারে|
James 3:14
কি ধরনের আচরণ একটি জ্ঞানের প্রদর্শন করে যা হল জাগতিক, অ-আত্মিক ও দুষ্টতাপূর্ণ?
একজন ব্যক্তির তিক্ত-ঈর্ষা ও স্বার্থপূর্ণ-প্রতিযোগিতা মিশ্রিত জ্ঞানটি হল জাগতিক, অ-আত্মিক ও দুষ্টতাপূর্ণ.
James 3:15
কোন ধরনের প্রজ্ঞা একজন ব্যক্তির ঈর্ষান্বিত ও উচ্চাভিলাষী হওয়ার এবং মিথ্যা বলার কারণ হয়?
পার্থিব, প্রাণিক ও পৈশাচিক প্রজ্ঞা একজন ব্যক্তির ঈর্ষান্বিত ও উচ্চাভিলাষী হওয়ার এবং মিথ্যা বলার কারণ হয়|
James 3:16
ঈর্ষা ও উচ্চাভিলাষের ফল কি?
ঈর্ষা ও উচ্চাভিলাষের ফল হল অস্থিরতা ও সমস্ত মন্দ কাজ|
James 3:17-18
উর্দ্ধ থেকে যে প্রজ্ঞা আসে তার প্রতিফল কিরকম?
একজন ব্যক্তি যিনি শান্তি-প্রিয়, ভদ্র, অমায়িক, দয়া ও উত্তম ফলে পূর্ণ, পক্ষপাতিত্ত্ব বিহীন এবং আন্তরিক; তিনি উর্দ্ধ থেকে প্রজ্ঞা পেয়েছেন|
James 4
James 4:1-2
বিশ্বাসীদের মধ্যে বিবাদ ও তর্কের উত্স হিসাবে যাকোব কি বলেছেন?
মন্দ বাসনাই হল তাদের মধ্যে যুদ্ধের উত্স|
James 4:3
বিশ্বাসীরা কেন ঈশ্বরের কাছে যে অনুরোধ করে সেগুলি তারা পায় না?
তারা পায় না কারণ তারা তাদের মন্দ বাসনা থেকে মন্দ জিনিসের জন্য প্রার্থনা করে|
James 4:4-5
যদি একজন ব্যক্তি জগতের বন্ধু হতে চায়, ঈশ্বরের সাথে সেই ব্যক্তির সম্পর্ক কেমন হয়?
একজন ব্যক্তি যদি জগতের বন্ধু হতে চায়, সে নিজেকে ঈশ্বরের শত্রু করে তোলে|
James 4:6
ঈশ্বর কাদের প্রতিরোধ করেন এবং কাদের অনুগ্রহ দেন?
ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদের অনুগ্রহ দেন|
James 4:7
যখন একজন বিশ্বাসী নিজেকে ঈশ্বরের বশীভূত করে ও দিয়াবলের প্রতিরোধ করে, তখন দিয়াবল কি করে?
দিয়াবল পালিয়ে যায়|
James 4:8-10
যারা ঈশ্বরের নিকটবর্তী হয়, ঈশ্বর তাদের জন্য কি করেন?
ঈশ্বর তাদের নিকটবর্তী হন, যারা ঈশ্বরের নিকটবর্তী হয়|
James 4:11-12
যাকোব বিশ্বাসীদের কি করতে বারণ করেছেন?
যাকোব বিশ্বাসীদের একে অন্যের বিরুদ্ধে কথা বলতে বারণ করেছেন|
James 4:13-14
ভবিষ্যতে কি ঘটবে সে বিষয়ে যাকোব বিশ্বাসীদের কি বলেন?
যাকোব বিশ্বাসীদের বলতে বলেন যে যদি প্রভু অনুমতি দেন তবে আমি বাঁচব ও এই বা ঐ কাজটি করব .
James 4:15
ভবিষ্যতে কি ঘটবে সেই সম্মন্ধে যাকোব বিশ্বাসীদের কি বলতে বলেছেন?
যাকোব বিশ্বাসীদের এইভাবে বলতে বলেছেন যে যদি প্রভু চান, আমরা বেঁচে থাকবো এবং এটি করবো বা ওটি করবো|
James 4:16
যারা নিজেদের পরিকল্পনা নিয়ে অহংকার করে তাদের সম্মন্ধে যাকোব কি বলেছেন?
যাকোব বলেছেন যে যারা নিজেদের পরিকল্পনা নিয়ে অহংকার করে তারা মন্দ কাজ করছে|
James 4:17
যদি কেউ ভালো কাজ করতে জানে, কিন্তু তা করে না, সেটিকে কি বলে?
যদি কেউ ভালো কাজ করতে জানে, কিন্তু তা করে না, সেটি হল পাপ|
James 5
James 5:3
যাকোব ধনীদের কোন বিষয়ের সম্মন্ধে বলেছেন যা শেষ দিনে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে?
ধনীরা তাদের ধনসম্পদ জমা করে রেখেছে|
James 5:4-5
এই ধনীরা তাদের শ্রমিকদের সঙ্গে কি রকম ব্যবহার করে?
এই ধনীরা তাদের শ্রমিকদের মজুরী দেয় না|
James 5:6
এই ধনীরা ধার্মিক লোকের সঙ্গে কি রকম ব্যবহার করে?
এই ধনীরা ধার্মিক লোকেদের তিরস্কার করে এবং হত্যা করে|
James 5:7
যাকোব বিশ্বাসীদের প্রভুর আগমনের প্রতি কি রকম মনোভাব রাখতে বলেছেন?
বিশ্বাসীদের প্রভুর আগমনের জন্য ধৈয্য ধরে অপেক্ষা করা উচিত|
James 5:8-9
প্রভুর আগমনের জন্য ধৈয্য ধরে অপেক্ষা করার সময় বিশ্বাসীদের কেন তাদের হৃদয়কে মজবুত করা উচিত?
তাদের হৃদয়কে মজবুত করা উচিত কারণ প্রভুর আগমনের দিন সন্নিকট|
James 5:10
পুরাতন নিয়মে ভাববাদীদের কষ্টভোগ ও ধৈয্য আমাদের জন্য কি হওয়া উচিত?
পুরাতন নিয়মে ভাববাদীদের কষ্টভোগ ও ধৈয্য আমাদের জন্য একটি উদাহরণস্বরূপ হওয়া উচিত|
James 5:11
ইয়োব কোন ইতিবাচক চরিত্রের বৈশিষ্ট্য প্রদর্শন করেছেন?
ইয়োব সহিষ্ণুতা প্রদর্শন করেছেন|
James 5:12-13
যাকোব একজন বিশ্বাসীর “হ্যাঁ” এবং “না” এর বিশ্বাসযোগ্যতা সম্মন্ধে কি বলেছেন?
একজন বিশ্বাসীর “হ্যাঁ” এর অর্থ অবশ্যই “হ্যাঁ” এবং “না” এর অর্থ অবশ্যই “না”|
James 5:14-15
যারা অসুস্থ তাদের কি করা উচিত?
অসুস্থ ব্যক্তির প্রাচীনদের ডাকা উচিত যেন তারা তার জন্য প্রার্থনা করতে পারেন এবং তেল দিয়ে তাকে অভিষেক করতে পারেন|
James 5:16
যাকোব বিশ্বাসীদের সুস্থ হবার জন্য কোন দুটি জিনিস করতে বলেন?
বিশ্বাসীদের একে অপরের কাছে পাপ স্বীকার করা উচিত এবং একে অন্যের জন্য প্রার্থনা করা উচিত|
James 5:17
এলিয় যখন বৃষ্টি না হওয়ার জন্য প্রার্থনা করলেন, তখন কি হল?
সেই ভূমিতে সাড়ে তিন বছর বৃষ্টি হয়নি|
James 5:18-19
এলিয় যখন পুনরায় বৃষ্টি হওয়ার জন্য প্রার্থনা করলেন, তখন কি হল?
যখন তিনি পুনরায় প্রার্থনা করলেন, আকাশ থেকে বৃষ্টি হল এবং পৃথিবী ফল উত্পন্ন করলো|
James 5:20
যখন কোন ব্যক্তি একজন পাপীকে তার ভ্রান্ত পথ থেকে বের করে আনে, সে কি অর্জন করে?
যখন কোন ব্যক্তি একজন পাপীকে তার ভ্রান্ত পথ থেকে বের করে আনে, সে মৃত্যু থেকে একটি প্রাণকে উদ্ধার করে এবং অনেক পাপরাশি ঢাকা দেয়|