1 John
1 John 1
1 John 1:1
যোহন জীবনের বাক্য সম্মন্ধে কিভাবে জানলেন?
যোহন জীবনের বাক্য শুনেছেন, দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন এবং আলোচনা করেছেন|
1 John 1:2
যোহনের কাছে অনন্ত জীবন প্রকাশিত হওয়ার আগে কোথায় ছিল?
যোহনের কাছে অনন্ত জীবন প্রকাশিত হওয়ার আগে পিতার কাছে ছিল|
1 John 1:3-4
যোহন যা কিছু দেখেছিলেন এবং শুনেছিলেন, কেন তা ঘোষণা করছেন?
যোহন যা কিছু দেখেছিলেন এবং শুনেছিলেন তা ঘোষণা করছেন, যাতে অন্যেরাও তাঁর সাথে সহভাগিতা করতে পারে|
যোহনের ইতিমধ্যে কার সাথে সহভাগিতা রয়েছে?
যোহনের ইতিমধ্যে পিতা ঈশ্বর এবং তাঁর পুত্র যীশু খ্রীষ্টের সঙ্গে সহভাগিতা রয়েছে|
1 John 1:5
যোহন তাঁর পাঠকদের কাছে ঈশ্বরের কোন বার্তা ঘোষনা করছেন?
যোহন এই বার্তা ঘোষণা করছেন যে, ঈশ্বর আলো এবং তাঁর মধ্যে কোন অন্ধকার নেই|
1 John 1:6
যোহন সেই ব্যক্তির সম্পর্কে কি বলেন, যে ব্যক্তি বলে যে তার সাথে ঈশ্বরের সহভাগিতা রয়েছে, কিন্তু সে অন্ধকারে হাঁটে?
যোহন বলেন যে, সে একজন মিথ্যাবাদী এবং সে সত্যে জীবনযাপন করে না|
1 John 1:7
যারা আলোয় হাঁটে, তাদের সকল পাপ কিভাবে শুচি হয়?
যীশুর রক্ত তাদের সকল পাপ থেকে শুচি করে|
1 John 1:8
যদি আমরা বলি যে আমরা পাপী নই, আমরা নিজেদের সাথে কি করি?
যদি আমরা বলি যে আমরা পাপী নই, আমরা নিজেদের ভুলাই এবং আমাদের মধ্যে সত্য নেই|
1 John 1:9-10
যারা নিজেদের পাপ স্বীকার করে, ঈশ্বর তাদের প্রতি কি করেন?
যারা নিজেদের পাপ স্বীকার করে, ঈশ্বর তাদের পাপ ক্ষমা করেন এবং তাদের অধার্মিকতা থেকে শুচি করেন|
1 John 2
1 John 2:2
যীশু খ্রীষ্ট কাদের পাপের জন্য বলিদানস্বরূপ?
যীশু খ্রীষ্ট সমগ্র জগতের পাপের জন্য বলিদানস্বরূপ|
1 John 2:3
আমরা কিভাবে বুঝবো যে আমরা যীশু খ্রীষ্টকে জেনেছি?
আমরা জানি যে, আমরা যদি তাঁর আদেশ পালন করি, তাহলেই বুঝতে পারব যে আমরা তাঁকে জেনেছি|
1 John 2:4-5
কোন ধরনের ব্যক্তি বলে যে সে ঈশ্বরকে জানে, কিন্তু ঈশ্বরের আদেশ পালন করে না?
একজন মিথ্যাবাদী বলে সে ঈশ্বরকে জানে, কিন্তু ঈশ্বরের আদেশ পালন করে না|
1 John 2:6-8
যদি কেউ বলে সে খ্রীষ্টেতে রয়েছে, তাহলে তার কিভাবে জীবনযাপন করা উচিত?
তার যীশু খ্রীষ্টের মতো জীবনযাপন করা উচিত|
1 John 2:9-10
যে ব্যক্তি বলে সে আলোতে রয়েছে, কিন্তু ভাইকে ঘৃনা করে, তার আত্মিক অবস্থান কি?
যে ব্যক্তি বলে সে আলোতে আছে, কিন্তু তার ভাইকে ঘৃনা করে, সে অন্ধকারে রয়েছে|
1 John 2:11
যে ব্যক্তি তার ভাইকে ঘৃনা করে, তার আত্মিক অবস্থান কি?
যে ব্যক্তি তার ভাইকে ঘৃনা করে, সে অন্ধকারে রয়েছে|
1 John 2:12-14
ঈশ্বর কেন বিশ্বাসীদের পাপ ক্ষমা করেন?
ঈশ্বর তাঁর নামের গুণে বিশ্বাসীদের পাপ ক্ষমা করেন|
1 John 2:15
জাগতিক জিনিসের প্রতি একজন বিশ্বাসীর মনোভাব কেমন হওয়া উচিত?
একজন বিশ্বাসীর জগৎকে বা জাগতিক কোন জিনিসকে ভালোবাসা উচিত নয়|
1 John 2:16-17
কোন তিনটি জিনিস যা পিতার কাছ থেকে নয়, বরং জগৎ থেকে আসে?
শারীরিক অভিলাষ, চোখের অভিলাষ ও জীবনের নিরর্থক গর্ব জগৎ থেকে আসে; পিতার কাছ থেকে নয়|
1 John 2:18-21
খ্রীষ্টারির সম্পর্কে আমরা কি জানি?
আমরা জানি যে সে আসছে|
এটিই যে শেষ সময় আমরা তা জানব কিভাবে?
আমরা জানি যে এটিই শেষ সময়, কারণ অনেক খ্রীষ্টারি ইতিমধ্যেই চলে এসেছে|
1 John 2:22
আমরা খ্রীষ্টারিকে কিভাবে চিনতে পারব?
খ্রীষ্টারি পিতা এবং পুত্রকে অস্বীকার করবে|
1 John 2:23
পুত্রকে অস্বীকার করে কেউ কি পিতাকে পেতে পারে?
না, যে পুত্রকে অস্বীকার করে; সে পিতাকে পেতে পারে না|
1 John 2:24
পুত্রতে এবং পিতাতে থাকার জন্য বিশ্বাসীদের কি করা উচিত?
তারা শুরু থেকে যা কিছু শুনেছে, সেগুলিকে ধরে রাখা উচিত|
1 John 2:25-27
ঈশ্বর বিশ্বাসীদের কি প্রতিশ্রুতি দিয়েছেন?
ঈশ্বর বিশ্বাসীদের অনন্ত জীবনের প্রতিশ্রুতি করেছেন|
1 John 2:28-29
যদি আমরা খ্রীষ্টে থাকি, তাঁর আগমনের সময় আমাদের কি রকম মনোভাব হবে?
যদি আমরা খ্রীষ্টে থাকি, তাঁর আগমনের সময় আমরা সাহসীভাবে থাকতে পারব এবং লজ্জিত হবো না|
1 John 3
1 John 3:1
পিতা বিশ্বাসীদের প্রতি তাঁর ভালোবাসা কিভাবে প্রকাশ করেন?
তিনি তাদেরকে ঈশ্বরের সন্তান বলে অভিহিত হওয়ার অধিকার দিয়েছেন|
1 John 3:2
খ্রীষ্ট যখন প্রকাশিত হন, বিশ্বাসীদের সাথে কি ঘটবে?
যখন খ্রীষ্ট প্রকাশিত হন, বিশ্বাসীরা খ্রীষ্টের মতো হয়ে উঠবে; কারণ খ্রীষ্ট যেমন, তারা তাঁকে তাঁর মতো করে দেখবে|
1 John 3:3-4
খ্রীষ্টে যে সমস্ত বিশ্বাসীদের আশা আছে, কোন পদক্ষেপ নিতে তাদের প্রত্যেকের সচেতন হওয়া উচিত?
প্রত্যেক বিশ্বাসী, যার খ্রীষ্টে আশা আছে, তার নিজেকে শুদ্ধ করা উচিত|
1 John 3:5
খ্রীষ্টের নিজের মধ্যে কি নেই?
খ্রীষ্টের মধ্যে কোন পাপ নেই|
1 John 3:6
যদি কেউ অনবরত পাপ করে, সেটি ঈশ্বরের সাথে তাদের সম্পর্ক সম্মন্ধে আমাদের কি বলে?
এটি আমাদের বলে যে তারা খ্রীষ্টকে দেখে নি, তাঁকে চেনেও না|
1 John 3:7
ঈশ্বরের সন্তান ও শয়তানের সন্তানরা কিভাবে প্রকাশিত হয়ে পরে?
ধার্মিকতা পালন করার দ্বারা ঈশ্বরের সন্তানরা ও পাপ করার দ্বারা শয়তানের সন্তানরা প্রকাশিত হয়ে পরে.
1 John 3:8
ঈশ্বরের পুত্র কিসের জন্য প্রকাশিত হয়েছিলেন?
ঈশ্বরের পুত্র দিয়াবলের কাজকে ধ্বংস করতে প্রকাশিত হয়েছিলেন|
1 John 3:9
যে ঈশ্বর থেকে জাত, সে কেন অনবরত পাপ করতে পারে না?
সে পাপ করতে পারে না, কারণ ঈশ্বরের বীজ তার মধ্যে রয়েছে|
1 John 3:10
দিয়াবলের সন্তানেরা কিভাবে প্রতিভাত হয়?
দিয়াবলের সন্তানেরা প্রতিভাত হয়, কারণ তারা ন্যায়সংগত কাজ করে না এবং তারা তাদের ভাইকে ভালবাসে না|
1 John 3:11
আমরা শুরু থেকে যে বার্তাটি শুনেছি, সেটি কি?
বার্তাটি হল যে আমাদের একে অপরকে ভালোবাসা উচিত|
1 John 3:12
কয়িন কিভাবে দেখালো যে, সে সেই মন্দজনের কাছ থেকে এসেছে?
কয়িন তার ভাইকে হত্যা করে প্রমান দিয়েছে যে, সে সেই মন্দজনের কাছ থেকে এসেছে|
1 John 3:13
যোহন কি বলেন, বিশ্বাসীদের কেন আশ্চর্য হওয়া উচিত নয়?
যোহন বলেন জগৎ যে তাদের ঘৃনা করে, তাতে বিশ্বাসীদের আশ্চর্য হওয়া উচিত নয়|
1 John 3:14-15
কোন মনোভাব প্রমান করে যে, আমরা মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়েছি?
আমরা জানি আমরা মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়েছি, কারণ আমরা ভাইয়েদের ভালবাসি|
1 John 3:16
আমরা কিভাবে প্রেমকে বুঝতে পারি?
আমরা প্রেমকে বুঝতে পারি, কারণ খ্রীষ্ট আমাদের জন্য তাঁর প্রাণ দিলেন|
1 John 3:17
কি নির্দেশ করে যে, একজন ব্যক্তির মধ্যে ঈশ্বরের ভালোবাসা নেই?
যখন কোন ধনী ব্যক্তি দেখে যে একজন ভাইয়ের কিছু প্রয়োজন রয়েছে, কিন্তু তাকে সাহায্য করে না; তাহলে ঈশ্বরের ভালোবাসা সেই ব্যক্তির মধ্যে নেই|
1 John 3:18
কোন দুটি উপায়ে আমাদের ভালোবাসা অপর্যাপ্ত হয়?
আমাদের জন্য বাক্যে বা জিহ্বাতে ভালোবাসা যথেষ্ট নয়|
কোন দুটি উপায়ের আমাদের ভালোবাসা উচিত?
আমাদের কাজে এবং সত্যে ভালোবাসা উচিত|
1 John 3:19-20
যখন একটি বিশ্বাসী কার্যে ও সত্যতায় ঈশ্বরের প্রেম প্রদর্শন করে তখন সে নিজের জন্য কি অর্জন করে?
যখন একটি বিশ্বাসী কার্যে ও সত্যতায় ঈশ্বরের প্রেম প্রদর্শন করে তখন সে নিজের জন্য নিশ্চয়তা ও ঈশ্বরের প্রতি সাহস অর্জন করে.
1 John 3:21-22
যদি আমাদের হৃদয় আমাদের অপরাধী না করে, তাহলে আমাদের কি রয়েছে?
যদি আমাদের হৃদয় আমাদের অপরাধী না করে, তাহলে আমাদের ঈশ্বরের প্রতি আস্থা রয়েছে|
1 John 3:23
ঈশ্বর আমাদের কি আদেশ দিয়েছেন?
ঈশ্বর আদেশ দিয়েছেন যে, আমাদের তাঁর পুত্র যীশু খ্রীষ্টে বিশ্বাস করা উচিত এবং একে অন্যকে প্রেম করা উচিত|
1 John 3:24
বিশ্বাসীরা কিভাবে জানবে যে, ঈশ্বর তাদের মধ্যে রয়েছেন?
ঈশ্বর বিশ্বাসীদের পবিত্র আত্মা দিয়েছেন, যাতে তারা জানতে পারে যে ঈশ্বর তাদের মধ্যে রয়েছেন|
1 John 4
1 John 4:1
কেন বিশ্বাসীদের প্রত্যেক আত্মাকে বিশ্বাস করা উচিত নয়?
তাদের প্রত্যেক আত্মাকে বিশ্বাস করা উচিত নয়, কারণ জগতে অনেক ভন্ড ভাববাদী বার হয়েছে|
1 John 4:2
ঈশ্বরের আত্মাকে তুমি কিভাবে চিনবে?
প্রত্যেক আত্মা, যে স্বীকার করে যীশু খ্রীষ্ট মাংসে আগত হয়েছেন; সে ঈশ্বরের থেকে এসেছে|
1 John 4:3
কোন আত্মা স্বীকার করে না যে যীশু খ্রীষ্ট মাংসে আগত হয়েছেন?
খ্রীষ্টারির আত্মা স্বীকার করে না যে, যীশু খ্রীষ্ট মাংসে আগত হয়েছেন|
1 John 4:4-6
যে আত্মা ঈশ্বরের কাছ থেকে আসে না, বিশ্বাসীরা কিভাবে তাদের পরাস্ত করবে?
আমরা তাদের পরাস্ত করতে পারি; কারণ আমাদের মধ্যে যে আত্মা রয়েছেন, তিনি জগতের মধ্যে থাকা আত্মার থেকে মহান|
1 John 4:7
বিশ্বাসীদের কেন একে অপরকে ভালোবাসা উচিত?
বিশ্বাসীদের একে অপরকে ভালোবাসা উচিত; কারণ ঈশ্বর এবং যিনি ঈশ্বরের ভালোবাসা থেকে জাত, তাঁর কাছ থেকে ভালোবাসা আসে|
1 John 4:8
যে প্রেম করে না; সে কিভাবে বোঝায় যে, সে ঈশ্বরকে জানে না?
লোকেরা যারা জানে যে ঈশ্বর ভালবাসেন, কারণ ঈশ্বরই ভালোবাসা|
1 John 4:9
ঈশ্বর কিভাবে আমাদের জন্য তাঁর ভালোবাসা প্রকাশ করেছেন?
ঈশ্বর তাঁর জাত পুত্রকে জগতে পাঠানোর মাধ্যমে আমাদের জন্য তাঁর ভালোবাসাকে প্রকাশ করেছেন|
পিতা কোন উদ্দেশ্যে তাঁর পুত্রকে পাঠালেন?
পিতা তাঁর পুত্রকে পাঠালেন, যাতে আমরা তাঁর মাধ্যমে জীবনযাপন করতে পারি|
1 John 4:10-14
কোন উদ্দেশ্যে পিতা তার পুত্রকে পাঠিয়েছিলেন?
পিতা তার পুত্রকে আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত হতে ও জগতের উদ্ধারকর্তা হতে পাঠিয়েছিলেন.
1 John 4:15-16
যদি ঈশ্বর একজন ব্যক্তির মধ্যে থাকেন এবং সে ঈশ্বরেতে থাকে, সেই ব্যক্তি যীশু সম্পর্কে কি স্বীকার করে?
সেই ব্যক্তি যে ঈশ্বরেতে থাকে, সে স্বীকার করে যে যীশু হলেন ঈশ্বরের পুত্র|
1 John 4:17-18
ঈশ্বরের ভালোবাসা বিচারদিনের জন্য আমাদের কোন মনোভাব তৈরী করে?
ঈশ্বরের ভালোবাসা বিচারদিনের জন্য আমাদের আস্থা তৈরী করে|
1 John 4:19
আমরা কিভাবে ভালবাসতে সক্ষম হই?
আমরা ভালবাসি, কারণ প্রথমে ঈশ্বর আমাদের ভালোবাসলেন|
1 John 4:20
যদি কেউ তার ভাইকে ঘৃনা করে, ঈশ্বরের সাথে তার কি রকম সম্পর্ক রয়েছে?
যে কেউ তার ভাইকে ঘৃনা করে, সে ঈশ্বরকে ভালবাসতে সক্ষম নয়|
1 John 4:21
যে ঈশ্বরকে ভালবাসে, তার ভাইয়ের সাথে কি রকম আচরণ করা উচিত?
যে ঈশ্বরকে ভালবাসে, তার ভাইকেও ভালোবাসা উচিত|
1 John 5
1 John 5:3
আমরা কিভাবে প্রমান করতে পারি যে আমরা ঈশ্বরকে ভালবাসি?
আমরা যখন ঈশ্বরের আদেশ পালন করি, প্রমান করি যে আমরা ঈশ্বরকে ভালবাসি|
1 John 5:4-5
কে জগতকে পরাস্ত করতে জয়ী হয়েছে?
বিশ্বাস জগতকে পরাস্ত করতে জয়ী হয়েছে|
1 John 5:6
যীশু খ্রীষ্ট কোন দুটি জিনিসের দ্বারা এসেছেন?
যীশু খ্রীষ্ট জলের দ্বারা এবং রক্তের দ্বারা এসেছেন|
1 John 5:7
কোন তিনটি জিনিস প্রভু যীশুর বিষয়ে সাক্ষ্য বহন করে?
আত্মা, জল ও রক্ত প্রভু যীশুর বিষয়ে সাক্ষ্য বহন করে.
1 John 5:8
কোন তিনটি বিষয় যীশু খ্রীষ্ট সম্পর্কে সাক্ষ্য দেয়?
আত্মা, জল এবং রক্ত সকলেই যীশু খ্রীষ্ট সম্পর্কে শিক্ষা দেয়|
1 John 5:9
যে পুত্রের বিষয়ে ঈশ্বরের সাক্ষ্যটিকে বিশ্বাস করে না সে ঈশ্বরকে কি করে?
যে পুত্রের বিষয়ে ঈশ্বরের সাক্ষ্যটিকে বিশ্বাস করে না সে ঈশ্বরকে মিথ্যেবাদী করে.
1 John 5:10
ঈশ্বর তাঁর পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দেন, যদি কেউ তা বিশ্বাস না করে; সে ঈশ্বরকে কি বানায়?
ঈশ্বর তাঁর পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দেন; যে তা বিশ্বাস করে না, সে ঈশ্বরকে মিথ্যাবাদী বানায়|
1 John 5:11-12
ঈশ্বর তাঁর পুত্রের মধ্যে আমাদের কি দিয়েছেন?
ঈশ্বর তাঁর পুত্রের মধ্যে আমাদের অনন্ত জীবন দিয়েছেন|
1 John 5:13
ঈশ্বরের সম্মুখে বিশ্বাসীদের কোন আস্থা আছে?
বিশ্বাসীদের আস্থা আছে যে যদি তারা ঈশ্বরের ইচ্ছানুসারে কিছু চায় তবে তিনি তাদের প্রার্থনা শোনেন .
1 John 5:14-15
ঈশ্বরের কাছে বিশ্বাসীদের কোন আস্থা রয়েছে?
বিশ্বাসীদের আস্থা রয়েছে যে যদি তারা ঈশ্বরের ইচ্ছানুসারে কিছু চায়, তিনি তা শোনেন|
1 John 5:16
যদি একজন বিশ্বাসী দেখে যে তার ভাই এমন পাপ করছে, যা মৃত্যু জনক নয়; তার কি করা উচিত?
একজন বিশ্বাসী যখন দেখে যে তার ভাই এমন পাপ করছে, যা মৃত্যু জনক নয়; তার প্রার্থনা করা উচিত যাতে ঈশ্বর তার ভাইকে জীবন দেবেন|
1 John 5:17-18
সকল অধার্মিকতা কি?
সকল অধার্মিকতা হল পাপ|
1 John 5:19
সমগ্র জগৎ কোথায় শুয়ে আছে?
সমগ্র জগৎ সেই মন্দজনের মধ্যে শুয়ে আছে|
1 John 5:20
ঈশ্বরের পুত্র আমাদের যে বোধবুদ্ধি দিয়েছেন, তার ফল কি?
ঈশ্বরের পুত্র আমাদের যে বোধবুদ্ধি দিয়েছেন, তার কারণে আমরা সেই সত্যজনকে জানতে পারি|
1 John 5:21
বিশ্বাসীদের কোন জিনিস থেকে নিজেদেরকে রক্ষা করা উচিত?
বিশ্বাসীদের প্রতিমা থেকে নিজেদেরকে রক্ষা করা উচিত|