2 John
2 John 1
2 John 1:1-2
এই চিঠিতে লেখক যোহন কি শিরোনামে নিজের পরিচয় দিয়েছেন?
যোহন নিজেকে প্রাচীন হিসাবে নিজের পরিচয় দিয়েছেন।
এই চিঠি কার প্রতি লেখা হয়েছে?
চিঠিটি নির্বাচিত মহিলা এবং তার সন্তানদের কাছে লেখা হয়েছে।
2 John 1:3
যোহন কার কাছ থেকে অনুগ্রহ, করুণা এবং শান্তি আসে বলেছেন?
যোহন বলেছেন অনুগ্রহ, করুণা এবং শান্তি ঈশ্বরের কাছ থেকে, পিতা এবং তাঁর পুত্র, যীশু খ্রীষ্টের কাছ থেকে আসে৷
2 John 1:4
যোহন কেন আনন্দ করছেন?
যোহন আনন্দ করছেন কারণ তিনি সেই ভদ্রমহিলার সন্তানকে সত্যে হাঁটতে দেখেছেন।
2 John 1:5
কোন আদেশ যোহন বলেন যা শুরু থেকেই ছিল?
প্রথম থেকেই যে আদেশ তাদের প্রতি রয়েছে তা হল তারা যেন একে অপরকে ভালবাসে।
2 John 1:6
যোহন কি বলেন যে প্রেম কি?
প্রেম হল ঈশ্বরের আদেশ অনুসারে চলা।
2 John 1:7
যারা স্বীকার করে না যে যীশু খ্রীষ্ট মাংসে আগমন করেছেন তাদেরকে যোহন কি বলেন?
যোহন তাদেরকে প্রতারক এবং খ্রীষ্টবিরোধী বলেছেন।
2 John 1:8-9
যোহন বিশ্বাসীদের কি না করতে সাবধান হতে বলেছেন?
যোহন বিশ্বাসীদেরকে সতর্ক থাকতে বলেছেন যে তারা যা সাধন করেছে তা যেন না হারায়।
2 John 1:10
খ্রীষ্টের সত্য শিক্ষা নিয়ে আসেনা এমন ব্যাক্তির প্রতি যোহন বিশ্বাসীদেরকে কি করতে বলেছেন?
যোহন বিশ্বাসীদেরকে বলেছেন যে, যারা খ্রীষ্টের বিষয়ে সত্য শিক্ষা নিয়ে আসে না তাদের গ্রহণ করা উচিত নয়।
2 John 1:11
একজন বিশ্বাসী যদি এমন কাউকে গ্রহণ করে যে খ্রীষ্টের বিষয়ে সত্য শিক্ষা নিয়ে আসে নাতাহলে কি সে দোষী সাব্যস্ত হয়?
যে বিশ্বাসী একজন মিথ্যা শিক্ষককে গ্রহণ করে এবং অভিবাদন করে সে তার খারাপ কাজের অংশীদার হয়।
2 John 1:12-13
যোহন ভবিষ্যতে কি করার আশা করেন?
যোহন ভবিষ্যতে নির্বাচিত ভদ্রমহিলা সঙ্গে সরাসরি কথা বলতে আশা করেন।