বাংলা: translationQuestions

Updated ? hours ago # views See on DCS Draft Material

3 John

3 John 1

3 John 1:1

কি শিরোনামে লেখক যোহন এই চিঠিতে নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন?

যোহন নিজেকে প্রাচীন হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন।

যিনি এই চিঠিটি পেয়েছেন, সেই গায়ের সাথে যোহনের কি সম্পর্ক?

যোহন গায়েকে সত্যিকারে ভালবাসেন।

3 John 1:2-3

কি জন্য যোহন গায়ের সম্পর্কে প্রার্থনা করছেন?

যোহন প্রার্থনা করেন যেন গায়ের  সব কিছুতে উন্নতি হয় এবং সে সুস্থ থাকে, যেমন তার আত্মা উন্নতি করছে।

3 John 1:4

যোহনের কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয় কি?

যোহনের কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয় হল এটা শুনা যে তার সন্তানরা সত্যে হাঁটছে।

3 John 1:5

কাদের জন্য গায় কাজ করেছেন?

গায় সেই ভাইদের জন্য কাজ করেছিলেন যারা তার অপরিচিত ছিল।

3 John 1:6

গায় সেই ভাইদেরকে তাদের যাত্রায় পাঠালেন কী ভাবে?

তিনি তাদের ঈশ্বরের যোগ্য পদ্ধতিতে পাঠিয়েছিলেন।

3 John 1:7

কেন ভাইদের তাদের ভ্রমণে পাঠানোর জন্য বিশ্বাসীদের কাছ থেকে সাহায্যের প্রয়োজন ছিল?

তাদের সাহায্যের প্রয়োজন ছিল কারণ তারা পরজাতীয়দের কাছ থেকে কিছুই গ্রহণ করেন না।

3 John 1:8

যোহন কেন বলেছেন যে বিশ্বাসীদের এই ধরনের ভাইদের স্বাগত জানানো উচিত?

যোহন বলেছেন বিশ্বাসীদের তাদের স্বাগত জানানো উচিত যাতে তারা সত্যের জন্য সহকর্মী হতে পারে।

3 John 1:9

দিয়ত্রিফি কি পছন্দ করে?

দিয়ত্রিফি  মণ্ডলীর মধ্যে প্রথম হতে পছন্দ করে।

যোহনের প্রতি দিয়ত্রিফির মনোভাব কিরূপ ছিলো?

দিয়ত্রিফি  যোহনকে গ্রহণ করেনা।

3 John 1:10

গায়ের কাছে এবং মণ্ডলীতে এসে যোহন কী করবেন?

যোহন যখন আসবেন, তখন তিনি দিয়ত্রিফির মন্দ কাজের কথা স্মরণ করবেন।

যে ভাইদের বাইরে পাঠানো হয়েছিল তাদের প্রতি দিয়ত্রিফি কি করেছিল?

দিয়ত্রিফি ভাইদের গ্রহণ করে না।

যারা এই ভাইদের গ্রহণ করে তাদের সাথে দিয়ত্রিফি কি করে?

দিয়ত্রিফি তাদের ভাইদের গ্রহণ করতে নিষেধ করে এবং তাদের মন্ডলী থেকে বের করে দেয়।

3 John 1:11-13

যোহন গায়কে কী অনুকরণ করতে বলেন?

যোহন গায়কে বলেন যেটা ভালো তা অনুকরণ করতে।

3 John 1:14-15

যোহন ভবিষ্যতে কি করবেন বলে আশা করেন?

যোহন এসে গায়ের সাথে ব্যক্তিগতভাবে কথা বলার আশা করেন।