1 Timothy
1 Timothy 1
1 Timothy 1:1
কিভাবে পৌল খ্রীষ্ট যীশুর একজন প্রেরিত হয়েছিলেন?
ঈশ্বরের আদেশে পৌলকে একজন প্রেরিত করা হয়েছিল।
1 Timothy 1:2
পৌল এবং তীমথিয়ের মধ্যে সম্পর্ক কি ছিল?
তীমথিয় ছিলেন বিশ্বাসে পৌলের প্রকৃত পুত্র।
1 Timothy 1:3-4
পৌল তীমথিয়কে কোথায় থাকার জন্য অনুরোধ করেছিলেন?
তিনি তীমথিয়কে ইফিষে থাকার জন্য অনুরোধ করেছিলেন।
তীমথিয় নির্দিষ্ট লোকেদের কি না করার আদেশ দিয়েছিলেন?
তিনি তাদের আদেশ করতেন যেন তারা ভিন্নভাবে শিক্ষা না দেন।
1 Timothy 1:5-8
তাঁর আদেশ ও শিক্ষার লক্ষ্যের বিষয়ে পৌল কি বলেছিলেন?
তাঁর আদেশের লক্ষ্য ছিল একটি বিশুদ্ধ হৃদয় থেকে, একটি ভাল বিবেক থেকে এবং আন্তরিক বিশ্বাস থেকে ভালবাসা।
1 Timothy 1:9-12
ব্যবস্থা কাদের জন্য প্রণীত হয়েছিল?
ব্যবস্থা ছিলো অনাচারী, বিদ্রোহী, অধার্মিক লোক এবং পাপীদের জন্য।
1 Timothy 1:13
পৌল পূর্বে কি পাপ করেছিলেন?
পৌল একজন ঈশ্বর নিন্দাকারী, তাড়নাকারীএবং হিংস্র মানুষ ছিলেন।
1 Timothy 1:14
পৌলের উপর কি উপচে পড়েছিল, যার ফলে পৌল যীশু খ্রীষ্টের একজন প্রেরিত হয়েছিলেন?
আমাদের প্রভুর অনুগ্রহ পৌলের উপর উপচে পড়েছিল।
1 Timothy 1:15
খ্রীষ্ট যীশু কাকে বাঁচাতে পৃথিবীতে এসেছিলেন?
খ্রীষ্ট যীশু পাপীদের রক্ষা করার জন্য পৃথিবীতে এসেছিলেন।
1 Timothy 1:16-17
কেন পৌল বলেন ঈশ্বর তাকে করুণা দিয়েছেন?
ঈশ্বর পৌলকে করুণা দিয়েছিলেন যাতে যীশু একটি উদাহরণ হিসাবে পৌলের মধ্যে তার ধৈর্য প্রদর্শন করতে পারেন।
1 Timothy 1:18
তীমথিয় সম্পর্কে করা ভবিষ্যদ্বাণী অনুসারে পৌল তীমথিয়কে কী করতে বলেছিলেন?
পৌল তীমথিয়কে ভাল লড়াই করতে বলেছিলেন।
1 Timothy 1:19
যারা তাদের বিশ্বাস এবং ভাল বিবেককে প্রত্যাখ্যান করেছে তাদের প্রতি কি ঘটেছে?
এই লোকেরা তাদের বিশ্বাসের জাহাজ ভেঙ্গে ফেলেছে।
1 Timothy 1:20
পৌল সেই সমস্ত লোকদের জন্য কী করেছিলেন যারা বিশ্বাস এবং একটি ভাল বিবেককে প্রত্যাখ্যান করেছিল এবং তাদের বিশ্বাসকে ধ্বংস করেছিল?
পৌল তাদের শয়তানের হাতে তুলে দিয়েছেন যাতে তাদের ঈশ্বর নিন্দা না করতে শেখানো হয়।
1 Timothy 2
1 Timothy 2:1
কাদের জন্য পৌল প্রার্থনা করার অনুরোধ করেন?
সব মানুষের জন্য পৌল প্রার্থনা করার অনুরোধ করেন।
1 Timothy 2:2-3
পৌল খ্রীষ্টানদের মধ্যে কি ধরনের জীবনযাপন দেখতে চান?
পৌল চান যে সমস্ত খ্রীষ্টানরা ধার্মিকতা এবং মর্যাদায় একটি শান্তিপূর্ণ এবং শান্ত জীবনযাপন করুক।
1 Timothy 2:4
ঈশ্বর সব মানুষের জন্য কি চান?
ঈশ্বর চান সমস্ত মানুষ যেন উদ্ধার পায় এবং সত্যের জ্ঞানের সংস্পর্শে আসে।
1 Timothy 2:5
ঈশ্বর এবং মানুষের মধ্যে খ্রীষ্ট যীশুর অবস্থান কোথায়?
খ্রীষ্ট যীশু ঈশ্বর এবং মানুষের মধ্যে একমাত্র মধ্যস্থতাকারী।
1 Timothy 2:6
সকলের জন্য খ্রীষ্ট যীশু কি করেছেন?
খ্রীষ্ট যীশু নিজেকে সকলের মুক্তির মূল্য হিসাবে দিয়েছিলেন।
1 Timothy 2:7
প্রেরিত পৌল কাদের শিক্ষা দেন?
পৌল সমস্ত জাতির শিক্ষক।
1 Timothy 2:8
পৌল কি চান যে পুরুষরা পালন করে?
পৌল চান যে পুরুষরা প্রার্থনা করুক এবং পবিত্র হাত তুলুক।
1 Timothy 2:9-11
পৌল কি চান যে মহিলারা পালন করে?
পৌল চান মহিলারা শালীন এবং সংযমী পোশাক পরুক।
1 Timothy 2:12
পৌল একজন নারীকে কি করতে অনুমতি দেননা?
পৌল একজন নারীকে শিক্ষা দিতে বা একজন পুরুষের ওপর কর্তৃত্ব প্রয়োগ করার অনুমতি দেননা।
1 Timothy 2:13
একজন নারীর একজন পুরুষকে শেখানোর বা কর্তৃত্ব করার অনুমতি না দেওয়ার জন্য পৌল প্রথম কারণটি কী দেখিয়েছেন?
পৌলের দেখানো প্রথম কারণ হলো আদমকে প্রথমে তৈরি করা হয়েছিল।
1 Timothy 2:14
একজন নারীর একজন পুরুষকে শেখানোর বা কর্তৃত্ব করার অনুমতি না দেওয়ার জন্য পৌলের দেখানো দ্বিতীয় কারণটি কী?
পৌলের দেখানো দ্বিতীয় কারণ হল যে আদম প্রতারিত হননি।
1 Timothy 2:15
পৌল কি চান নারীরা কেমন ভাবে থাকুক?
পৌল চান যে নারীরা বিশ্বাস এবং প্রেমে এবং পবিত্রতা বজায় রেখে মনের সুস্থতার সাথে থাকা চালিয়ে যান।
1 Timothy 3
1 Timothy 3:1
একজন অধ্যক্ষের কাজ কী ধরনের?
একজন অধ্যক্ষের কাজ হলো ভালো কাজ।
1 Timothy 3:2
একজন অধ্যক্ষকে কী করতে সক্ষম হতে হবে?
একজন অধ্যক্ষকে অবশ্যই শিক্ষা দিতে সক্ষম হতে হবে।
1 Timothy 3:3
একজন অধ্যক্ষকে কীভাবে মদ এবং অর্থের প্রতি ব্যবহার করতে হবে?
একজন অধ্যক্ষ অবশ্যই মাতাল হবেননা এবং অর্থ প্রেমী হবেননা।
1 Timothy 3:4
একজন অধ্যক্ষের প্রতি তার সন্তানের আচরণ কেমন হওয়া উচিত?
একজন অধ্যক্ষের সন্তানদের অবশ্যই তাকে মান্য ও সম্মান করতে হবে।
1 Timothy 3:5
কেন এটা গুরুত্বপূর্ণ যে একজন অধ্যক্ষ তার পরিবারকে ভালোভাবে পরিচালনা করেন?
এটি গুরুত্বপূর্ণ কারণ তিনি যদি তার পরিবারকে ভালভাবে পরিচালনা করতে না পারেন তবে সম্ভবত তিনি মন্ডলীর ভালভাবে যত্ন নিতে পারবেননা।
1 Timothy 3:6
অধ্যক্ষ একজন নতুন ধর্মান্তরিত ব্যাক্তি হলে কি বিপদ হয়?
বিপদের বিষয় হল যে সে গর্বিত হয়ে উঠবে এবং দন্ডাজ্ঞায় পড়ে যাবে।
1 Timothy 3:7-9
মন্ডলীর বাইরের লোকদের কাছে একজন অধ্যক্ষের পরিচিতি কীরকম হওয়া উচিত?
একজন অধ্যক্ষের অবশ্যই মন্ডলীর বাইরের লোকদের সাথে সুখ্যাতি থাকতে হবে।
1 Timothy 3:10
পরিচর্যা শুরু করার আগে পরিচারকদের সঙ্গে কি করা উচিত?
পরিচর্যা শুরু করার আগে পরিচারকদের পরীক্ষা করা উচিত।
1 Timothy 3:11-14
ধার্মিক নারীর চারিত্রীক বৈশিষ্ট্য গুলি কি কি?
ধার্মিক নারীরা ধীরা, অনপবাদিকা, মিতাচারিণী এবং সর্ব্ববিষয়ে বিশ্বস্তা ।
1 Timothy 3:15
ঈশ্বরের পরিবার কিরকম?
ঈশ্বরের পরিবার হল জীবন্ত ঈশ্বরের মন্ডলী।
1 Timothy 3:16
যীশু মাংসে প্রকাশিত হয়ে, আত্মাতে ধার্ম্মিক প্রতিপন্ন হয়ে, এবং দূতগণের নিকট দর্শন দিলে পর, তিনি কী করেছিলেন??
যীশুকে জাতিগণের মধ্যে প্রচারিত হলেন, জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হলেন, এবং সপ্রতাপে ঊর্দ্ধে নীত হয়েছিলেন।
1 Timothy 4
1 Timothy 4:1-2
আত্মার বক্তব্য অনুযায়ী পরবর্তী সময়ে কিছু মানুষ কি করবেন?
কিছু লোক বিশ্বাস ত্যাগ করবে এবং প্রতারক আত্মা এবং ভূতদের শিক্ষায় যোগ দেবে।
1 Timothy 4:3
এই মানুষগুলো কি মিথ্যা শিক্ষা দেবে?
তারা বিয়ে করতে মানা করবে এবং কিছু খাবার খেতে বারণ করবে।
1 Timothy 4:4
কোন মিথ্যেগুলো এই মানুষ গুলিকে শিক্ষা দেবে?
তারা বিবাহ করতে আর কিছু কিছু খাদ্য ভোজন করতে বারণ করবে.
1 Timothy 4:5
আমরা যে কিছু খাই তা কীভাবে আমাদের ব্যবহারের জন্য পবিত্রীকৃত হয়?
আমরা যে কিছু খাই তা ঈশ্বরের বাক্য এবং প্রার্থনা দ্বারা তাহা পবিত্রীকৃত হয়।
1 Timothy 4:6
পৌল তীমথিয়কে তার সকল সৎ শিক্ষার সাথে কি করতে উৎসাহিত করেন যা তিনি প্রাপ্ত করেছিলেন?
পৌল তীমথিয়কে এই সকল সৎ শিক্ষাগুলোকে অন্যদের প্রচার করতে ও শিক্ষা দিতে উৎসাহিত করেন.
1 Timothy 4:7
পৌল তীমথিয়কে কিভাবে নিজেকে প্রশিক্ষণ দিতে বলেছেন?
পৌল তীমোথিয়কে ধার্মিকতায় নিজেকে প্রশিক্ষণ দিতে বলেন।
1 Timothy 4:8-10
কেন ঈশ্বর ভীতির প্রশিক্ষণ শারীরিক প্রশিক্ষণের চেয়ে বেশি লাভজনক?
ধার্মিকতার প্রশিক্ষণ আরও লাভজনক কারণ এটি এই বর্তমান জীবন এবং আগামী জীবনের জন্য প্রতিশ্রুতি রাখে।
1 Timothy 4:11
পৌল তীমথিয়কে কী করতে পরামর্শ দেন পলের শিক্ষার মাধ্যমে যে সমস্ত ভাল জিনিসগুলি পেয়েছেন তা দিয়ে?
পৌল তীমোথিয়কে এই বিষয়গুলিকে আদেশ এবং শিক্ষা দেওয়ার জন্য উত্সাহ দেন।
1 Timothy 4:12-13
কোন উপায়ে তীমোথিয় অন্যদের কাছে উদাহরণ স্বরূপ হতে পারেন?
তীমোথিয়কে বাক্য, আচরণ, প্রেম, বিশ্বাস এবং বিশুদ্ধতায় উদাহরণ স্বরূপ হতে হবে।
1 Timothy 4:14-15
কিভাবে তীমথিয় তার নির্দিষ্ট আত্মিক উপহার পেয়েছিলাম?
ভাববাণী দ্বারা প্রাচীনবর্গের হস্তার্পণ মাধ্যমে তীমথিয়কে আত্মিক উপহার দেওয়া হয়েছিল।
1 Timothy 4:16
তীমথিয় যদি তার জীবন ও শিক্ষায় বিশ্বস্তভাবে চলতে থাকেন, তাহলে কে রক্ষা পাবে?
তীমথিয় নিজেকে এবং তার শ্রোতাদের উভয়কেই রক্ষা করবে।
1 Timothy 5
1 Timothy 5:1-3
কিভাবে পৌল তীমথিয়কে মন্ডলীর একজন বয়স্ক ব্যক্তির প্রতি আচরণ করতে বলেছিলেন?
পৌল তীমথিয়কে বলেছিলেন যেন তিনি একজন পিতার মতো তাকে পরামর্শ দেন।
1 Timothy 5:4-7
একজন বিধবার জন্য তার সন্তান এবং নাতি-নাতনিরা কী করবেন?
সন্তান এবং নাতি-নাতনিদের উচিত তাদের বাবা-মাকে পরিশোধ করা এবং তার যত্ন নেওয়া।
1 Timothy 5:8-9
যে কেউ তার নিজের বাড়ির লোকদের যত্ন না নেয় সে কি করেছে?
সে বিশ্বাসকে অস্বীকার করেছে এবংসে একজন অবিশ্বাসীর চেয়েও নিকৃষ্ট।
1 Timothy 5:10
একজন বিধবা কি জন্য পরিচিত হওয়া উচিত?
একজন বিধবাকে তার ভালো কাজের জন্য সত্যায়িত হতে হবে।
1 Timothy 5:11-13
মন্ডলী কেন যুবতী বিধবাদেরকে মন্ডলীর যত্ন নেওয়ার জন্য নিরূপিত লোকেদের তালিকায় তালিকাভুক্ত করবে না?
এই যুবতী বিধবারা পরে বিয়ে করতে চাইবে।
1 Timothy 5:14-16
পৌল কি চান যেটা অল্পবয়সী নারীরা পালন করে?
পৌল চান অল্পবয়সী নারীরা বিয়ে করুক, সন্তান ধারণ করুক এবং সংসার পরিচালনা করুক।
1 Timothy 5:17-18
যারা ভাল নেতৃত্ব দেয় তাদের জন্য কি করা উচিত?
প্রাচীনরা যারা ভাল নেতৃত্ব দেয় তাদের দ্বিগুণ সম্মানের যোগ্য হিসাবে বিবেচিত হওয়া উচিত।
1 Timothy 5:19-20
একজন প্রাচীনকে অভিযুক্ত করার আগে কাউকে কি কি শর্ত পূরণ করতে হবে?
যখন কেউ একজন প্রাচীনকে অভিযুক্ত করে তখন অবশ্যই দুই বা তিনজন সাক্ষী থাকতে হবে।
1 Timothy 5:21-23
পৌল তীমোথিয়কে এই নিয়মগুলি পালন করার বিষয়ে কী ভাবে সতর্ক হতে আদেশ দেন?
পৌল তীমোথিয়কে পক্ষপাতহীন হয়ে এই নিয়মগুলি পালন করার জন্য সতর্ক হতে আদেশ দেন।
1 Timothy 5:24-25
মানুষের পাপ কখন জানা যায়?
কিছু লোকের পাপ স্পষ্ট হয়, কিন্তু অন্যদের পাপ বিচার না হওয়া পর্যন্ত জানা যায় না।
1 Timothy 6
1 Timothy 6:1-2
পৌল কি বলেছেন দাসদের কিভাবে তাদের প্রভুদের বিবেচনা করা উচিত?
পৌল বলেছেন যে দাসদের তাদের প্রভুদের সমস্ত সম্মানের যোগ্য হিসাবে বিবেচনা করা উচিত।
1 Timothy 6:3
কোন ধরনের ব্যক্তি নিরাময় বাক্য ও ভক্তিপূর্ণ শিক্ষা অস্বীকার করে?
যে ব্যক্তি নিরাময় বাক্য ও ভক্তিপূর্ণ শিক্ষা অস্বীকার করে সে হল গর্বিত ও কিছুই জানে না .
1 Timothy 6:4-5
কি ধরনের ব্যক্তি স্বাস্থ্যকর বাক্য এবং ঈশ্বরীয় শিক্ষা প্রত্যাখ্যান করে?
যে ব্যক্তি স্বাস্থ্যকর কথা ও ঈশ্বরীয় শিক্ষা প্রত্যাখ্যান করে সে গর্ব্বান্ধ এবং কিছুই বোঝে না।
1 Timothy 6:6
পৌল কোনটিকে বলেন মহান লাভ?
পৌল বলেছেন যে তৃপ্তি সহ ধার্মিকতা মহান লাভ।
1 Timothy 6:7
আমরা এই পৃথিবীতে কি নিয়ে এসেছি এবং আমরা চলে যাওয়ার সময় আমাদের সাথে করে কী নিয়ে যেতে পারি?
আমরা পৃথিবীতে কিছুই নিয়ে আসিনি, আর সাথে করে কিছু নিয়েও যেতে পারিনা।
1 Timothy 6:8
এই পৃথিবীতে আমাদের কি নিয়ে সন্তুষ্ট থাকা উচিত?
এই পৃথিবীতে আমাদের খাদ্য ও বস্ত্র আছে বলে সন্তুষ্ট থাকা উচিত।
1 Timothy 6:9
যারা ধনী হতে চায় তারা কিসের মধ্যে পড়ে?
যারা ধনী হতে চায় তারা প্রলোভন ও ফাঁদে পড়ে।
1 Timothy 6:10-11
সব ধরনের মন্দের মূল কি?
অর্থের প্রতি প্রেম সব ধরনের মন্দের মূল।
যারা অর্থকে প্রেম করেছে তাদের কি হয়েছে?
যারা অর্থকে প্রেম করেছে তারা বিশ্বাস থেকে দূরে সরে গেছে।
1 Timothy 6:12-15
কোন যুদ্ধের কথা পৌল বলেছেন যা তীমোথিয়কে করতে হবে?
পৌল বলেছেন যা তীমোথিয়কে বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করতে হবে।
1 Timothy 6:16
ঈশ্বর কোথায় বাস করেন?
ঈশ্বর অগম্য দীপ্তিনিবাসী
1 Timothy 6:17-18
ধনীদের কেন ঈশ্বরে প্রত্যাশা করা উচিত এবং অনিশ্চিত ধন-সম্পদে নয়?
ধনী ব্যক্তিদের ঈশ্বরের প্রতি প্রত্যাশা করা উচিত কারণ যা কিছু আমরা উপভোগ করি তা তিনিই আমাদের প্রদান করেন।
1 Timothy 6:19
যারা ভালো কাজে ধনী তারা নিজেদের জন্য কি করেন?
যারা ভাল কাজে সমৃদ্ধ তারা নিজেদের জন্য একটি ভাল ভিত্তি সঞ্চয় করে এবং প্রকৃত জীবনকে উপলব্ধি করে।
1 Timothy 6:20-21
অবশেষে পৌল, তীমোথিয়কে দেওয়া জিনিসগুলির বিষয়ে কী করতে বলেন?
পৌল, তীমোথিয়কে তার উপর অর্পিত বিষয়গুলো সাবধানে রক্ষা করতে বলেন।